দেশে করোনায় মৃত্যু ২৪ হাজার ছাড়িয়েছে

প্রকাশ : 15 Aug 2021
No Image

প্রবীর আইচ: দেশে করোনায় আরও ১৮৭ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মৃত্যু ২৪ হাজার ১৭৫ জন। নতুন শনাক্ত হয়েছে ৬ হাজার ৬৮৪ জন । গত ২৪ ঘন্টার এ তথ্য স্বাস্থ্য অধিদপ্তর এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছেন ।
এসময় অধিদপ্তর আরও জানান, গত ২৪ ঘন্টায় নমুনা পরীক্ষা করা হয়েছে ৩৩ হাজার ১ টি। এ পর্যন্ত মোট পরীক্ষা করা হয়েছে ৮৪ লাখ ৮ হাজার ৫২১ জন। মোট শনাক্ত হয়েছে ১৪ লাখ ১৮ হাজার ৯০২ জন। ২৪ ঘন্টায় সুস্থ হয়েছে ১১ হাজার ৩৭১ জন। মোট সুস্থ হয়েছে ১২ লাখ ৯২ হাজার ৬৯৮ জন। মৃত্যু ১৮৭ জনের মধ্যে ১০১ জন পুরুষ ও ৮৬ জন নারী । মৃত্যুর ক্ষেত্রে ১৮৩ জন হাসপাতালে ও বাড়ীতে ৪ জন মারা যায়। এ পর্যন্ত পুরুষ মৃত্যু ১৫ হাজার ৯৪৩ ও নারী ৮ হাজার ২৩২ জন।

বিভাগীয় পর্যায় মৃত্যু তথ্যে জানিয়েছে ঢাকায় ৭১ জন, চট্টগ্রাম ৩৯ জন, রাজশাহী ১২ জন, খুলনা ২১ জন, বরিশাল ৮ জন, সিলেট ১৩ জন, রংপুর ১৩ জন ও ময়মনসিংহ ১০ মারা গেছেন।

সম্পর্কিত খবর

;