বিশেষ প্রতিনিধি: বাংলাদেশ দক্ষ কর্মী প্রেরণের মাধ্যমে সৌদি আরবের ভিশন ২০৩০ সফলভাবে বাস্তবায়নে সক্রিয়ভাবে অবদান রাখতে প্রতিশ্রুতিবদ্ধ। গতকাল সৌদি আরবের রাজধানী রিয়াদে মানবসম্পদ ও জনশক্তি মেলার উদ্বোধনী অনুষ্ঠানে প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ড. নেয়ামত উল্যা ভূঁইয়া এ প্রতিশ্রুতি ব্যক্ত করেন।
ড. নেয়ামত উল্যা ভূঁইয়া বলেন - বাংলাদেশ একটি অপার সম্ভাবনার দেশ। আমাদের সমগ্র শ্রমশক্তির এক-তৃতীয়াংশ ১৫ থেকে ২৯ বছর বয়সী তরুণ। প্রতি বছর প্রায় দুই মিলিয়ন নতুন কর্মী শ্রমবাজারে যোগদান করে। তিনি আরও বলেন বাংলাদেশে সরকারি-বেসরকারি দশ হাজারের অধিক কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষা ও প্রশিক্ষণ ইনস্টিটিউট ২০২৫ সালের মধ্যে ৮.৮ মিলিয়ন এবং ২০৩০ সালের মধ্যে ২০.৯ মিলিয়ন দক্ষ জনশক্তি প্রস্তুত করার লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে। আমাদের দক্ষ জনশক্তি শিল্প, ভৌত অবকাঠামো নির্মাণ খাতের পাশাপাশি তথ্য প্রযুক্তি, স্বাস্থ্যসেবা, কৃষি, পরিবহন ও সরবরাহ, পর্যটন খাতে অবদান রাখতে সক্ষম হবে বলে তিনি আশবাদ ব্যক্ত করেন।
তিনি বলেন দেড় কোটিরও বেশি কর্মী ১৭০ টির অধিক দেশে রেমিট্যন্সযোদ্ধা হিসেবে কাজ করার মাধ্যমে বাংলাদেশেঅর্থনীতিতে অবদান রাখছেন। তিনি সৌদি আরবের নিয়োগকারী সংস্থাকে বিভিন্ন প্রশিক্ষণ সুযোগ সুবিধা পর্যবেক্ষণ করার জন্য বাংলাদেশ সফর করার এবং মানব সম্পদ উন্নয়নে বিনিয়োগ করার জন্য আন্তরিকভাবে আমন্ত্রণ জানান।
৪দিন ব্যাপী রিয়াদে অনুষ্ঠিত এই মেলায় সৌদি আরব, বাংলাদেশ, ভারত, পাকিস্তান, নেপাল, শ্রীলংকা, ইথিওপিয়া, কেনিয়া, উগান্ডা, ঘানা, তানজানিয়া, ইংল্যান্ড, ইন্দোনেশিয়াসহ মোট ০৮টি দেশের ৬৫টি মানবসম্পদ ও জনশক্তি সংশ্লিষ্ট প্রতিষ্ঠান প্রতিষ্ঠান অংশগ্রহণ করে। প্রথমবারের মত বাংলাদেশ ওভারসিজ এমপ্লয়মেন্ট এন্ড সার্ভিসেস লিমিটেড (বোয়েসেল) এবারের মেলায় অংশগ্রহণ করেছে।
এ সময় জাতীয় দক্ষতা উন্নয়ন কর্তৃপক্ষের নির্বাহী চেয়ারম্যান ড. নাজনীন কাউসার চৌধুরী, বোয়েসেল এর ব্যবস্থাপনা পরিচালক মো: সাইফুল ইসলাম এবং রিয়াদস্থ বাংলাদেশ দূতাবাসের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
যশোর অফিস: কুষ্টিয়া সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) কর্তৃক ৮ জনকে অবৈধভাবে বাংলাদেশে পুশ-ইনের অপচেষ্টা রুখে দিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।বিজিবির পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে জানা ...
ডেস্ক রিপোর্ট: সৌদি আরবে ওমরাহ পালনের উদ্দেশ্যে রিয়াদ থেকে মক্কায় যাওয়ার পথে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় একই পরিবারের তিন বাংলাদেশি নিহত হয়েছেন। এ ঘটনায় ওই পরিবারের আরও দুই সদস্য গুরুতর আহত হয়েছ ...
স্টাফ রিপোর্টার: জঙ্গি সংগঠনের সঙ্গে সম্পৃক্ত থাকার সন্দেহে সিঙ্গাপুর থেকে ফেরত পাঠানো দুই বাংলাদেশি নাগরিককে তিন দিনের রিমান্ডে পাঠিয়েছেন ঢাকার আদালত। বুধবার, ৮ জুলাই ২০২৬ হযরত শাহজালাল আন্তর্জাতিক ...
রাহাদ সুমন, বরিশাল ব্যুরো: লিবিয়ার মাফিয়া চক্রের দাবিকৃত মুক্তিপণের টাকা দিয়েও দেশে ফিরতে পারছেন না বরিশালের আগৈলঝাড়া উপজেলার বাগধা ইউনিয়নের চাঁদত্রিশিরা গ্রামের আবু বক্তিয়ারের ছেলে আসাদুল বক্তিয়ার।মা ...
সব মন্তব্য
No Comments