কলারোয়া (সাতক্ষীরা) প্রতিনিধি: কলারোয়ায় মাছ চাষী ও সিমেন্ট ব্যবসায়ীর উপর সন্ত্রাসীরা হামলা চালিয়েছে। এসময় তাদের কাছ থেকে নগদ টাকা ও স্বর্ণের চেইন ছিনিয়ে নিয়েছে। ঘটনাটি ঘটেছে,শনিবার (১৯আগস্ট) সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার মির্জাপুর গ্রামে। এঘটনায় আহত মাছ চাষী উপজেলার শ্রীপতিপুর গ্রামের মৃত আমিন উদ্দিন দফাদারের ছেলে জয়নুদ্দিন দফাদার বাদী হয়ে কলারোয়া থানায় ন্যায় বিচারের দাবীতে লিখিত ভাবে ৬জনের নাম উল্লেখ করে একটি এজাহার দাখিল করেছেন। তিনি ওই এজাহারে উল্লেখ্য করেছেন যে, পূর্বশত্রুতার জের ধরে ইমাদুল ইসলাম, রেজাউল ইসলাম, লিপি খাতুন, শাহাজুদ্দিন, মধু, ইয়াছিন আলী দলব্ধ হয়ে তারা মৎস্য ঘেরে প্রবেশ করে।
এসময় তারা লোহার রড, জিআই পাইপ ও বাশের লাঠি নিয়ে মাছ চাষী জয়নুদ্দিন কে একা পেয়ে পূর্বপরিকল্পিত ভাবে তারা এলোপাতাড়ী ভাবে মারপিট করে। এসময় তার ডাক চিৎকারে ছেলে সুমন হোসেন এগিয়ে এসে তার পিতাকে বাচানোর চেষ্টা করে।
এসময় ওই সন্ত্রাসীরা সিমেন্ট ব্যবসায়ী সুমন হোসেনকে ধরে বেধড়ক মারপিট করে নিলাফোলা জখম করে। তাদের হামলায় সুমন হোসেনের বাম হাত ভেঙ্গে রক্তাক্ত জখম হয়। সন্ত্রাসীরা ব্যবসায়ী সুমনের কাছে থাকা নগদ ২,৬২,০০০/=টাকা ও একটি ১২ আনা ওজনের স্বর্ণের চেইন ছিনিয়ে নেয়। পরে স্থানীয়রা আহত জয়নুদ্দিন দফাদার ও সুমন হোসেনকে উদ্ধার করে কলারোয়া সরকারী হাসপাতালে নিয়ে ভর্তি করে। থানা পুলিশ এজাহার পেলে ঘটনা স্থান পরিদর্শন করেছেন।
সুজয় ঘোষ, নড়াইল: গায়ে আর্জেন্টিনার জার্সি, পায়ে বুট আর মাথায় প্রিয় খেলোয়ার মেসির কাঠের তৈরি অবয়ব। অক্লান্ত ধৈর্য্ ও পরিশ্রমে নিজ হাতে তৈরি প্রিয় খেলোয়াড়ের অবয়ব নিয়ে নড়াইল শহরজুড়ে পদযাত্রা করেছেন মেসিভ ...
রাহাদ সুমন, বিশেষ প্রতিনিধি: প্রায় দুই বছর পরে বরিশালের বানারীপাড়া উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক সুমন সরদারের বহিষ্কারাদেশ প্রত্যাহার করা হয়েছে। সোমবার (৬ জুলাই) বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ...
মো. রফিকুল ইসলাম সোহাগ, সুনামগঞ্জ: বিশ্বম্ভরপুর উপজেলার ফতেপুর ইউনিয়নের অনন্তপুর গ্রামে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে একই পরিবারের বাবা, মা ও ছেলের মৃত্যু হয়েছে। সোমবার বিকেলে বাড়ির পাশের টং দোকানে কাজ করার সময় ...
বোচাগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি: "উন্নত জীবন এবং যত্নশীল সমাজ"—এই প্রতিপাদ্যকে সামনে রেখে সমাজকল্যাণ মন্ত্রণালয়ের আওতাধীন সমাজসেবা অধিদপ্তর কর্তৃক বাস্তবায়িত বিভিন্ন কর্মসূচির চেক ও মালামাল বিতরণ অনুষ্ঠ ...
সব মন্তব্য
No Comments