ডেস্ক রিপোর্ট: ঢাকা বিশ্ববিদ্যালয়ে শিক্ষকদের মূল্যায়নপদ্ধতি চালু করতে একটি নীতিমালা তৈরি করা হয়েছে। বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কাউন্সিল (শিক্ষা পরিষদ) সেটি অনুমোদন করেছে। তবে কখন থেকে এবং কীভাবে শিক্ষক মূল্যায়ন চালু হবে, এর ব্যবস্থাপনা কী হবে, সেই বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত হবে বিশ্ববিদ্যালয়ের সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম সিন্ডিকেটে। উপাচার্য মো. আখতারুজ্জামানের সভাপতিত্বে গতকাল বুধবার বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে একাডেমিক কাউন্সিলের এই সভা হয়।
সভায় অংশ নেওয়া একাধিক শিক্ষক বলেন, শিক্ষার্থীরা যাতে তাঁদের কোর্স শিক্ষকের পারফরম্যান্সের বিষয়ে মতামত দিতে পারেন, সে জন্য বিশ্ববিদ্যালয়ে শিক্ষক মূল্যায়নপদ্ধতি চালুর সিদ্ধান্ত হয়েছে। এই সিদ্ধান্ত বাস্তবায়নে একটি নীতিমালা তৈরি করা হয়েছে। একাডেমিক কাউন্সিল এটি অনুমোদন করেছে। তবে কখন থেকে এই সিদ্ধান্ত কার্যকর হবে এবং কীভাবে শিক্ষক মূল্যায়ন করা হবে, সে বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত হবে সিন্ডিকেটে।
শিক্ষক মূল্যায়নের নীতিমালা প্রসঙ্গে জানতে চাইলে একাডেমিক কাউন্সিলের সভায় অংশ নেওয়া একজন জ্যেষ্ঠ অধ্যাপক বলেন, শিক্ষক মূল্যায়নপদ্ধতি চালু হলে কোন শিক্ষক কেমন পড়ান, তাঁর কোর্সের বিষয়বস্তু কেমন, তিনি সময়মতো ক্লাসে যান কি না, এসবসহ সার্বিক বিষয়ে শিক্ষার্থীদের মতামত দেওয়ার সুযোগ তৈরি হবে। কোনো একটি কোর্স অধ্যয়ন শেষে শিক্ষার্থীদের একটি করে ফরম দেওয়া হবে। সেখানে সংশ্লিষ্ট শিক্ষকের বিষয়ে শিক্ষার্থীদের মতামত জানতে চাওয়া হবে। শিক্ষার্থীরা বিভিন্ন মানদণ্ডে শিক্ষকদের পারফরম্যান্সের ওপর নম্বর দেওয়ার সুযোগ পাবেন। সেগুলোর গড় করে শিক্ষকের সামগ্রিক স্কোর নির্ধারণ করা হবে। শিক্ষার্থীদের এসব মতামতের কথা সংশ্লিষ্ট শিক্ষক জানতে পারবেন না। শুধু বিভাগীয় প্রধান ও অনুষদ-ইনস্টিটিউটের প্রধানেরা এটি জানতে পারবেন।
তবে কর্তৃপক্ষ শুরুতে পরীক্ষামূলকভাবে শিক্ষক মূল্যায়নপদ্ধতি চালু করার কথা ভাবছে বলে জানান ঢাকা বিশ্ববিদ্যালয়ের সহ-উপাচার্য (শিক্ষা) এ এস এম মাকসুদ কামাল। তিনি বলেন, শিক্ষক মূল্যায়নপদ্ধতির নীতিমালা একাডেমিক কাউন্সিল অনুমোদন করেছে। সিন্ডিকেটে আলোচনার পর বিষয়টি চূড়ান্ত হবে।
প্রথমআলো
ডেস্ক রিপোর্ট: শিক্ষার্থীদের বাস্তব কর্মক্ষেত্রের অভিজ্ঞতা ও কর্মসংস্থানের সুযোগ বাড়াতে রানার গ্রুপের সঙ্গে সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষর করেছে ইউনিভার্সাল কলেজ বাংলাদেশ (ইউসিবিডি)। কর্মক্ষেত্রের চা ...
সৈয়দ মাহামুদ শাওন (রাজশাহী) : রাজশাহীর তানোর উপজেলার পাঁচন্দর ইউনিয়নের কৃষ্ণপুর গ্রামের চা বিক্রেতা মাসুদ রানার মেয়ে মাহমুদা দারিদ্র্যকে জয় করে জামালপুর মেডিকেল কলেজে ভর্তির সুযোগ পেয়েছেন।মাহমুদা ২০২৩ ...
বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: দেশের চারটি পাবলিক বিশ্ববিদ্যালয়ে নতুন উপাচার্য নিয়োগ দিয়েছে সরকার। সোমবার ৮ জুন শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের পৃথক চারটি প্রজ্ঞাপনে এই সিদ্ধান্ত জানানো হ ...
স্টাফ রিপোর্টার: শিক্ষা প্রশাসনের শীর্ষ পদে বড় ধরনের পরিবর্তন এনেছে সরকার। একই দিনে ঢাকা, যশোর, রাজশাহী, কুমিল্লা ও মাদ্রাসা শিক্ষা বোর্ডসহ ছয়টি শিক্ষা বোর্ডে নতুন চেয়ারম্যান নিয়োগ দেওয়া হয়েছে। একই স ...
সব মন্তব্য
No Comments