মো: ইকবাল হোসেন, গোপালগঞ্জ : ২০২৩ সালে অনুষ্ঠিত মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) পরীক্ষায় অংশ নিয়ে জিপিএ-৫ পেয়ে উত্তীর্ণ হয়েছেন দেবী চৌধুরী। সে গোপালগঞ্জ সদরে অবস্থিত গ্লোবাল এডুকেশন সেন্টারের শিক্ষার্থী।
মেয়ের এমন সাফল্যে খুশি দেবীর পিতা-মাতা, স্কুলের শিক্ষক সহ কোচিং-এর পরিচালনা পর্ষদ। দেবীর পিতা স্বপন চৌধুরী অনাদী বলেন, "আমার মেয়ের এমন সাফল্যে আমি ভীষণ খুশি। ওর স্কুলের শিক্ষক, বিশেষ করে গ্লোবাল কোচিং-র পরিচালকের প্রতি কৃতজ্ঞতা জানাই। যারা সার্বক্ষণিক আমার মেয়েকে লেখাপড়ায় উৎসাহ দিয়েছেন। আমার মেয়ে ভবিষ্যতে বড় সরকারি অফিসার হতে চায়। সকলে দেবীর জন্য আশীর্বাদ করবেন।"
এবিষয়ে গ্লোবাল এডুকেশন সেন্টারের পরিচালক জনাব জাহাঙ্গীর কবির টিপু বলেন, "দেবী অত্যন্ত মেধাবী ছাত্রী। সে লেখাপড়ায় খুবই মনোযোগী এবং আচার-আচরণে মার্জিত। চেষ্টা করেছি নিজের সন্তানের স্নেহে দেবী সহ সকল শিক্ষার্থীকে গড়ে তুলতে।"
দেবী ভবিষ্যতে ঢাকা বিশ্ববিদ্যালয়ে লেখাপড়া করতে চায়। তার পিতা স্বপন চৌধুরী অনাদী পেশায় একজন ব্যবসায়ী এবং মা দিপ্তী চৌধুরী গৃহিণী। তারা গোপালগঞ্জ সদরের কাজুলিয়া ইউনিয়নের পিঠাবাড়ী গ্রামের স্থায়ী বাসিন্দা। দেবী গোপালগঞ্জ সদরে অবস্থিত টুঠামান্দ্রা সরযূবালা বালিকা উচ্চ বিদ্যালয়ের ১০ম শ্রেণির শিক্ষার্থী ছিলেন।
সুজয় ঘোষ, নড়াইল: গায়ে আর্জেন্টিনার জার্সি, পায়ে বুট আর মাথায় প্রিয় খেলোয়ার মেসির কাঠের তৈরি অবয়ব। অক্লান্ত ধৈর্য্ ও পরিশ্রমে নিজ হাতে তৈরি প্রিয় খেলোয়াড়ের অবয়ব নিয়ে নড়াইল শহরজুড়ে পদযাত্রা করেছেন মেসিভ ...
রাহাদ সুমন, বিশেষ প্রতিনিধি: প্রায় দুই বছর পরে বরিশালের বানারীপাড়া উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক সুমন সরদারের বহিষ্কারাদেশ প্রত্যাহার করা হয়েছে। সোমবার (৬ জুলাই) বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ...
মো. রফিকুল ইসলাম সোহাগ, সুনামগঞ্জ: বিশ্বম্ভরপুর উপজেলার ফতেপুর ইউনিয়নের অনন্তপুর গ্রামে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে একই পরিবারের বাবা, মা ও ছেলের মৃত্যু হয়েছে। সোমবার বিকেলে বাড়ির পাশের টং দোকানে কাজ করার সময় ...
বোচাগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি: "উন্নত জীবন এবং যত্নশীল সমাজ"—এই প্রতিপাদ্যকে সামনে রেখে সমাজকল্যাণ মন্ত্রণালয়ের আওতাধীন সমাজসেবা অধিদপ্তর কর্তৃক বাস্তবায়িত বিভিন্ন কর্মসূচির চেক ও মালামাল বিতরণ অনুষ্ঠ ...
সব মন্তব্য
No Comments