কলাপাড়া(পটুয়াখালী)প্রতিনিধি।। পটুয়াখালীর কলাপাড়ায় পারিবারিক পর্যায়ে কেঁচো সার উৎপাদনে প্রশিক্ষন কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। এতে ২০ জন নারী পুরুষ অংশগ্রহন করেন। বৃহস্পতিবার সকাল সাড়ে ১০ টার দিকে উপজেলার নীলগঞ্জ ইউনিয়ন পরিষদ কার্যালয় মিলনায়তনে এ প্রশিক্ষন কর্মশালা অনুষ্ঠিত হয়। এনসিয়র প্রোটেকশন এন্ড জাস্টিস থ্রু ইনটিগ্রেটেড এ্যাপ্যোচ (ইপজিয়া) উদ্যোগে বে-সরকারি উন্নয়ন সংস্থা ওয়ার্ল্ড কনসার্ন বাংলাদেশ এর আয়োজন করে। এ সময় উপজেলা কৃষি সম্প্রসারন অফিসার মো.আবদুল্লাহ আল মামুন, ওয়ার্ল্ড কনসার্ন বাংলাদেশ ইপজিয়া প্রোজেক্ট প্রোগ্রাম অফিসার সীমা ভেরোনিকা রোজারিও উপস্থিত ছিলেন।
ওয়ার্ল্ড কনসার্ন বাংলাদেশ ইপজিয়া প্রোজেক্ট প্রোগ্রাম অফিসার সীমা ভেরোনিকা রোজারিও জানান, রাসায়নিক সারের ব্যবহার কমিয়ে আনা, জমির উর্বরতার মান ঠিক রাখা ও গ্রাম পর্যায়ে উদ্যোক্তা তৈরি করে পারিবারিক পর্যায়ে কেঁচো সার উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে এ প্রশিক্ষন কর্মশালার আয়োজন করা হয়।
বোচাগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি: "উন্নত জীবন এবং যত্নশীল সমাজ"—এই প্রতিপাদ্যকে সামনে রেখে সমাজকল্যাণ মন্ত্রণালয়ের আওতাধীন সমাজসেবা অধিদপ্তর কর্তৃক বাস্তবায়িত বিভিন্ন কর্মসূচির চেক ও মালামাল বিতরণ অনুষ্ঠ ...
চট্টগ্রাম অফিস: অব্যাহত ভারী বর্ষণে বান্দরবান পার্বত্য জেলাজুড়ে সড়ক যোগাযোগ ব্যবস্থায় ঝুঁকি সৃষ্টি হওয়ায় জননিরাপত্তার স্বার্থে আগামী ১০ জুলাই শুক্রবার পর্যন্ত জেলার সব পর্যটন কেন্দ্র বন্ধ ঘোষণা করেছে ...
বরিশাল অফিস: বরিশালের বানারীপাড়া পৌরসভার ৮ নম্বর ওয়ার্ড নিবাসী, উজিরপুর বি এন খান কলেজের সাবেক ভারপ্রাপ্ত অধ্যক্ষ ও ’৭১-এর রণাঙ্গনের বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক মো. শফিকুল ইসলাম (৭১) ইন্তেকাল করেছেন।সোমব ...
মহাসিন মিঞা লিটন, বরিশাল অফিস: উজিরপুরে জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালিত হয়েছে। উপজেলা প্রশাসন ও বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড (বিআরডিবি) উজিরপুর উপজেলা শাখার আয়োজনে ‘উন্নত পল্লী সমৃদ্ধ দেশ, সবার আগে বাংলা ...
সব মন্তব্য
No Comments