পাভেল ইসলাম মিমুল রাজশাহী ব্যুরো: রাজশাহী মহানগরীর ১৯ নম্বর ওয়ার্ডের দুইবারের সফল কাউন্সিলর, জনসেবায় নিবেদিত প্রাণ এবং শ্রদ্ধাভাজন ক্রীড়াবিদ মোঃ নুরুজ্জামান টিটু আর আমাদের মাঝে নেই। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
আজ (বৃহস্পতিবার) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। গুরুতর অসুস্থ অবস্থায় আজ সকাল ১০টার দিকে তাকে হাসপাতালের আইসিইউতে ভর্তি করা হয়েছিল। মৃত্যুকালে তার বয়স হয়েছিল প্রায় ৫৫ বছর। তিনি স্ত্রী, দুই কন্যা সন্তানসহ অসংখ্য গুণগ্রাহী, স্বজন ও শুভাকাঙ্ক্ষী রেখে গেছেন।
মোঃ নুরুজ্জামান টিটু কেবল একজন জনপ্রতিনিধি ছিলেন না,তিনি ছিলেন মানুষের পাশে দাঁড়ানো এক নির্ভরতার নাম। শিরোইল কলোনি ৪ নম্বর গলির প্রয়াত সোলেমান মেম্বারের এই সন্তান রাজনীতির পাশাপাশি একজন ক্রীড়াবিদ হিসেবে দীর্ঘদিন ধরে সমাজ ও এলাকার উন্নয়নে নিরলসভাবে কাজ করে গেছেন। তার বলিষ্ঠ নেতৃত্ব, মানবিক দৃষ্টিভঙ্গি এবং নিষ্ঠাবান জনসেবার মনোভাব তাকে এলাকাবাসীর হৃদয়ে স্থায়ী আসন দিয়েছে।
তিনি দুইবার ব্যাপক ভোটের ব্যবধানে কাউন্সিলর নির্বাচিত হন যা জনগণের ভালোবাসা ও আস্থার এক অকাট্য প্রমাণ। তার মৃত্যুতে রাজশাহীজুড়ে,বিশেষ করে ১৯ নম্বর ওয়ার্ড এলাকাজুড়ে নেমে এসেছে গভীর শোকের ছায়া। আত্মীয়-স্বজন, বন্ধু-বান্ধব, রাজনৈতিক সহকর্মী ও এলাকাবাসীর মধ্যে বইছে শোকের স্রোত। অনেকেই বিশ্বাস করতে পারছেন না প্রিয় টিটু ভাই আজ আর নেই।
তার রূহের মাগফিরাত কামনায় রাজশাহী মহানগরীর সর্বস্তরের জনগণ, রাজনৈতিক অঙ্গনের সহকর্মীরা ও ক্রীড়াঙ্গনের শুভানুধ্যায়ীরা একত্রে শোক প্রকাশ করেছেন।
আল্লাহ তাআলা তাকে জান্নাতুল ফেরদৌস নসিব করুন এবং শোকসন্তপ্ত পরিবারকে এই গভীর দুঃখ সহ্য করার তাওফিক দান করুন—এই প্রার্থনা আমাদের সকলের।
পিরোজপুর অফিস:: পিরোজপুর জেলা জাতীয় পার্টির উপদেষ্টা, সাবেক সভাপতি ও সাধারণ সম্পাদক এবং পিরোজপুর পৌরসভার সাবেক কমিশনার তৌহিদ উদ্দিন শেখের মৃত্যুতে দোয়া ও স্মরণসভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৪ এপ্রি ...
রাহাদ সুমন, বিশেষ প্রতিনিধি : বরিশালের গৌরনদীতে গৃহকর্তার চোখে আংগুলের খোচা দিয়ে এবং মারধর করে বসতঘর থেকে নগদ অর্থ ও স্বর্ণালংকার নিয়ে পালিয়ে গেছে এক চোর। চোরের হামলায় গৃহকর্তা মিন্টু তা ...
আহাছানুল মতিন নান্নু প্রতিনিধি বোচাগঞ্জ দিনাজপুর।
বোচাগঞ্জ উপজেলায় “নতুন কুঁড়ি স্পোর্টস–২০২৬” উপলক্ষে ক্রীড়া প্রতিযোগিতার নিবন্ধন কার্যক্রম ও অংশগ্রহণ বিষয়ে এক আলোচনা সভা অন ...
উজিরপুর (বরিশাল) প্রতিনিধি: মাননীয় প্রধানমন্ত্রীর বিশেষ অগ্রাধিকার ভিত্তিতে প্রকল্পের আওতায় বরিশালের উজিরপুর উপজেলার গুঠিয়া ইউনিয়নে বহুল প্রত্যাশিত খাল পুনঃখনন কাজের প্রধান অতিথি হিসেবে ...
সব মন্তব্য
No Comments