শেখ হাসিনা নমরুদ-ফেরাউনের দোসর: দুলু

প্রকাশ : 13 Dec 2024
শেখ হাসিনা নমরুদ-ফেরাউনের দোসর: দুলু

নাটোর প্রতিনিধি: বিএনপির নির্বাহী কমিটির সদস্য ও সাবেক উপমন্ত্রী অ্যাডভোকেট এম. রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেছেন, শেখ হাসিনা নমরুদ-ফেরাউনের দোসর ছিল। আমরা তো পবিত্র কোরআনের মাধ্যমে জেনেছি কিভাবে ফেরাউন-নমরুদরা মুসলমানদের ওপর  অত্যাচার নির্যাতন করেছে। আর গত ১৫ বছর নিজেদের চোখে দেখেছি শেখ হাসিনা বাংলাদেশের মাটিতে কি জুলুম নির্যাতন- অত্যাচার করেছে। 


শুক্রবার(১৩ ডিসেম্বর) বিকেলে সদর উপজেলার চাঁদপুর উচ্চ বিদ্যালয় মাঠে কাফুরিয়া ইউনিয়ন বিএনপি আয়োজিত জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।


রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেন, শেখ হাসিনাকে উৎখাতের পরেই ভারতের জালা শুরু হয়েছে। তারা চায় জোর করে বাংলাদেশের ক্ষমতায় আওয়ামী লীগকে রাখতে চায়। ভারতের প্রধানমন্ত্রীর উদ্দেশ্য আমি বলতে চাই, এতো দরদ থাকলে একটি অঙ্গরাজ্য শেখ হাসিনাকে দিয়ে দিন। সেখানে মুখ্যমন্ত্রী বানিয়ে দেখেন, শেখ হাসিনা কিভাবে ভোট চুরি করে। ভোট চুরি করে এক সময় দেখবেন ভারতের প্রধানমন্ত্রী পদ দখল করে নিবে। কেননা শেখ হাসিনা জানে কিভাবে দিনের ভোট রাতে করতে হয়, কিভাবে জোর করে ক্ষমতায় থাকা যায়, কিভাবে গুম খুন হত্যা করতে হয়। 


দুলু বলেন, গত ১৫ বছর বাংলাদেশ ভারতের অঙ্গরাজ্য ছিল। আমাদের আর দাদাগিরি দেখাতে আসবেন না। ৫ আগস্ট বৈষম্যের বিরুদ্ধে লড়াই করে শেখ হাসিনাকে উৎখাত করেছে এদেশের ছাত্র জনতা। বাংলাদেশের মাটিতে আওয়ামী লীগের স্থান আর হবে না। 


বিএনপির নির্বাহী কমিটির এই সদস্য বলেন, খালেদা জিয়া নারী শিক্ষা ফ্রি করে দিয়েছিলেন, এবার আমাদের নেতা তারেক রহমান বলেছেন বিএনপি ক্ষমতায় গেলে প্রতিটা পরিবারের অভিভাবক হবে মা এবং তাদের নামেই হবে ফ্যামিলি কার্ড। তারেক রহমান এবং বিএনপি নারীদের সবচেয়ে বেশি সম্মানিত করেছে।


বিএনপির নেতা কর্মীদের উদ্দেশ্যে দুলু বলেন, যেই বিএনপি নেতা আওয়ামী লীগের সন্ত্রাসীদের জায়গা দিবে। আত্বীয়র কথা বলে রাজনীতির সুযোগ করে। সেই সকল নেতাদের বিরুদ্ধে দলীয় ব্যবস্থা নেয়া হবে।


কাফুরিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি বাবর আলী শাহ এর সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন — দুলুর সহধর্মীনি ছাবিনা ইয়াসমিন ছবি, নাটোর জেলা বিএনপির সদস্য সচিব রহিম নেওয়াজ, যুগ্ম আহবায়ক কাজী শাহ আলম, ফরহাদ আলী দেওয়ান শাহীন, নাটোর পৌর বিএনপির আহবায়ক এমদাদুল হক আল মামুন, সদর উপজেলা বিএনপির সভাপতি অধ্যক্ষ রফিকুল ইসলাম, সাধারণ সম্পাদক ফয়সাল ইসলাম আবুল ব্যাপারী, কাফুরিয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আবুল কালাম আজাদ প্রমুখ।

সম্পর্কিত খবর

;