সাভার উপজেলা প্রতিনিধি: সাভারের বিশমাইলে দুইজন ছিনতাইকারীকে গ্রেফতার করেছে সাভার হাইওয়ে থানা পুলিশ। ১৮ মার্চ, মঙ্গলবার ভোর রাতে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের ঢাকা জেলার বিশমাইল এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলো,মোঃ শাহীনুর রহমান শাহীন(২৪)সে শরীয়তপুর জেলার সখিপুর থানার পশ্চিম ডালিকান্দা গ্রামের বাসিন্দা। অন্যজন হল,ইলিয়াস(২২), সে নেত্রকোনা জেলার কেন্দুয়া থানার পানগাঁও গ্রামের বাসিন্দা। তারা উভয়েই বর্তমানে আশুলিয়াতে বসবাস করে আসছিল।
তাদেরকে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের ঢাকা জেলার বিশমাইল এলাকা হতে ছিনতাইয়ের চেষ্টাকালে সাভার হাইওয়ে থানার মোবাইল ডিউটিতে নিয়োজিত অফিসার পিএসআই আনজিল তার সঙ্গীয় ফোর্সসহ আটক করে। তাদের নিকট হতে একটি সুইচগিয়ার, একটি অটো রিকশা ও দুইটি মোবাইল ফোন উদ্ধার করা হয়। এই বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
কুমিল্লা অফিস: কুমিল্লার নাঙ্গলকোটে একই সময়ে দুটি ট্রেন দুর্ঘটনার কারণে ঢাকা-চট্টগ্রাম রেলপথে ট্রেন চলাচল বন্ধ হয়ে গেছে। বুধবার সন্ধ্যা ৭টার দিকে উপজেলার হাসানপুর ও গুণবতী এলাকায় ‘সোনার বাংলা এক্সপ্রে ...
নড়াইল প্রতিনিধি: গতকাল রাজধানীর ধানমন্ডি ৩২ নম্বরে পেশাগত দায়িত্ব পালনকালে জামায়াত নেতাকর্মীদের দ্বারা সাংবাদিকদের ওপর হামলা ও নির্যাতনের ঘটনার তীব্র প্রতিবাদ এবং দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে ...
পিরোজপুর অফিস: পিরোজপুরকে অর্থনৈতিক অঞ্চল হিসেবে গড়ে তোলার উদ্যোগ নেওয়ায় প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন জেলা পরিষদের প্রশাসক ও বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য অধ্যক্ষ আলমগীর হোসেন ...
পাভেল ইসলাম মিমুল রাজশাহী ব্যুরো: রাজশাহীর বোয়ালিয়া বড়কুঠি ভূমি অফিসের সপুরা আদায় কেন্দ্রে হোল্ডিং খোলা হবে নাকি বন্ধ থাকবে—তা যেন নির্ভর করে সংশ্লিষ্ট তহশিলদার (ভূমি উপ-সহকারী কর্মকর্তা) সাইফুল ইসলাম ...
সব মন্তব্য
No Comments