স্টাফ রিপোটার: বিএনপির মহাসমাবেশে হামলা, শীর্ষনেতাদের গ্রেপ্তারের প্রতিবাদে এবং সরকার পতনের একদফা দাবিতে ডাকা চতুর্থ দফা অবরোধের সমর্থনে দ্বিতীয় দিনে সোমবার জজকোর্ট প্রাঙ্গণে বিক্ষোভ মিছিল করেছে জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম।
বিএনপির আন্দোলনের সাথে একাত্মতা প্রকাশ করে জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম ঢাকা বার ইউনিট অবরোধ কর্মসূচি পালিত করে।
বিক্ষোভ মিছিলে আইনজীবীগন আইনজীবী সমিতির সামনে থেকে মিছিল নিয়ে ঢাকা মহানগর দায়রা জজ আদালত প্রাঙ্গণ প্রদর্শন করে সি এম এম আদালত দিয়ে ঘুরে পুনরায় আইনজীবী সমিতির সামনে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।
সমাবেশে সভাপতিত্ব জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি এবং জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম ঢাকা বার ইউনিটের সভাপতি এ্যাড: মাসুদ আহমেদ তালুকদার। এতে আরো উপস্থিত ছিলেন জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সহ-সভাপতি ওমর ফারুক ফারুকী, ইউএলএফ আহবায়ক বীর মুক্তিযোদ্ধা সাবেক পাবলিক প্রসিকিউটর মো:মহসিন মিয়া, এ্যাড: জনাব লতিফ তালুকদারসহ জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম কেন্দ্রীয় কমিটির অন্যান্য সিনিয়র আইনজীবী নেতৃবৃন্দসহ তরুণ জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সদস্যগন।
স্টাফ রিপোর্টার: ২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেট নিয়ে জাতীয় সংসদে সাধারণ আলোচনায় সরকারি ও বিরোধী দলের সংসদ সদস্যদের মধ্যে পাল্টাপাল্টি বক্তব্য উঠে এসেছে। সরকারি দলের সদস্যরা বাজেটকে গণমুখী ও ‘ইতিহ ...
ডেস্ক রিপোর্ট: রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের ২৬ নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ, ডিএমপি। মঙ্গলবার দিবাগত রাত থেকে বুধবার পর্যন ...
স্টাফ রিপোর্টার: আওয়ামী লীগ কর্তৃক সংঘটিত সকল গুম, খুন ও গণহত্যার বিচারের দাবিতে রাজধানীতে ১১ দলীয় ঐক্যের উদ্যোগে সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। আজ মঙ্গলবার বিকেলে রাজধানীর বিজয়নগর মোড়ে অনুষ্ঠিত সমাবেশে প্রধ ...
স্টাফ রিপোর্টার: জাতীয় সংসদে প্রস্তাবিত বাজেটের ওপর সাধারণ আলোচনায় অংশ নিয়ে সরকারি দলের পক্ষ থেকে বিরোধিতার জন্য বিরোধিতা না করে বাজেট বাস্তবায়নে সহযোগিতা চাওয়া হয়েছে। একইসঙ্গে হুঁশিয়ারি উচ্চারণ করা ...
সব মন্তব্য
No Comments