ডেস্ক রিপোর্ট: বাংলাদেশ জাতীয় সংসদের সমাজকল্যাণ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি’র সভাপতি রাশেদ খান মেনন এমপি-এর সাথে আজ তার সংসদ ভবনস্থ কার্যালয়ে বাংলাদেশে নিযুক্ত ইরানের এ্যাম্বাসেডর মানসুর চারূসী সৌজন্য সাক্ষাৎ করেন।
সাক্ষাতকালে তাঁরা বাংলাদেশ ও ইরানের পার্লামেন্ট এবং সরকারের মধ্যে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক বজায় রাখার বিষয়ে একমত পোষণ করেন। ইরানে বাংলাদেশের ফলমূল যেমন: আনারস, আম ইত্যাদি রপ্তানী এবং ইরান থেকে সহজে তেল আমদানি করার ব্যাপারে আশাবাদ ব্যক্ত করেন।
ইরানের এ্যাম্বাসেডর মানসুর চারূসী বলেন, বাংলাদেশ ও ইরান প্রাচীনকাল থেকেই সাংস্কৃতিক বন্ধনে আবদ্ধ, ফারসি ভাষা যার অন্যতম নিয়ামক। বৈঠকশেষে উভয়ই দু’দেশের সম্পর্ককে আরও অনন্য উচ্চতায় পৌঁছানোর প্রত্যয় প্রকাশ করেন।
এ সময় ইরানের দূতাবাসের দ্বিতীয় সচিব এবং সংসদ সচিবালয়ের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
যশোর অফিস: কুষ্টিয়া সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) কর্তৃক ৮ জনকে অবৈধভাবে বাংলাদেশে পুশ-ইনের অপচেষ্টা রুখে দিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।বিজিবির পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে জানা ...
ডেস্ক রিপোর্ট: সৌদি আরবে ওমরাহ পালনের উদ্দেশ্যে রিয়াদ থেকে মক্কায় যাওয়ার পথে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় একই পরিবারের তিন বাংলাদেশি নিহত হয়েছেন। এ ঘটনায় ওই পরিবারের আরও দুই সদস্য গুরুতর আহত হয়েছ ...
স্টাফ রিপোর্টার: জঙ্গি সংগঠনের সঙ্গে সম্পৃক্ত থাকার সন্দেহে সিঙ্গাপুর থেকে ফেরত পাঠানো দুই বাংলাদেশি নাগরিককে তিন দিনের রিমান্ডে পাঠিয়েছেন ঢাকার আদালত। বুধবার, ৮ জুলাই ২০২৬ হযরত শাহজালাল আন্তর্জাতিক ...
রাহাদ সুমন, বরিশাল ব্যুরো: লিবিয়ার মাফিয়া চক্রের দাবিকৃত মুক্তিপণের টাকা দিয়েও দেশে ফিরতে পারছেন না বরিশালের আগৈলঝাড়া উপজেলার বাগধা ইউনিয়নের চাঁদত্রিশিরা গ্রামের আবু বক্তিয়ারের ছেলে আসাদুল বক্তিয়ার।মা ...
সব মন্তব্য
No Comments