ডেস্ক রিপোর্ট: বাংলাদেশ জাতীয় সংসদের স্পীকার ড. শিরীন শারমিন চৌধুরী এমপি বলেছেন, দেশীয় ফলের উৎসব সংসদের ঐতিহ্য। পার্লামেন্ট জার্নালিস্ট এসোসিয়েশনের ফল উৎসব আয়োজন প্রশংসনীয়। এর মাধ্যমে দেশীয় ফলের স্বাদ গ্রহণ করা যায়। এই ফল উৎসবে বিরল ফলের সমারোহ থাকে। করোনাকালীন সময়ের পর থেকে ধারাবাহিকভাবে এই ফল উৎসব চলমান। এসময় তিনি ভবিষ্যতেও ফলের উৎসবকে অব্যাহত রাখার আহবান জানান।
স্পীকার আজ জাতীয় সংসদের সাংবাদিক লাউঞ্জে বাংলাদেশ পার্লামেন্ট জার্নালিস্ট’স অ্যাসোসিয়েশন আয়োজিত 'ফল উৎসব-২০২৩' এ প্রধান অতিথি হিসেবে এসব কথা বলেন। এসময় স্পীকার ফল উৎসবের আয়োজন করার জন্য পার্লামেন্ট জার্নালিস্ট এসোসিয়েশনের নেতৃবৃন্দকে ধন্যবাদ জানান।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বাংলাদেশ জাতীয় সংসদের ডেপুটি স্পীকার এডভোকেট মো: শামসুল হক টুকু এমপি, চীফ হুইপ নূর ই আলম চৌধুরী এমপি এবং হুইপ ইকবালুর রহিম এমপি বক্তব্য রাখেন।
বাংলাদেশ পার্লামেন্ট জার্নালিস্ট’স অ্যাসোসিয়েশনের (বিপিজেএ) সভাপতি হারুন আল রশীদ এবং সাধারণ সম্পাদক নাফিজা দৌলার সঞ্চালনায় অনুষ্ঠানে বাংলাদেশ পার্লামেন্ট জার্নালিস্ট’স অ্যাসোসিয়েশনের (বিপিজেএ) সাবেক সভাপতি উত্তম চক্রবর্তী শুভেচ্ছা বক্তব্য রাখেন। অনুষ্ঠানে সংসদ বিটের সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।
এবারো দেশীয় ২১টি জাতের ফল দিয়ে সাজানো হয় এই ফল উৎসব। এর মধ্যে ছিল আম, জাম, লিচু, লটকন, কাঁঠাল, কলা, ডেউয়া, পেঁপে, তরমুজ, পেয়ারা, আমলকি, আনারস, জামরুল ইত্যাদি।
স্পীকার ফল উৎসবকে ইউনিক হিসেবে উল্লেখ করেন। দেশীয় ফলের সম্ভার দেখে তিনি অভিভূত হন। এসময় তিনি বাংলাদেশ পার্লামেন্ট জার্নালিস্ট’স অ্যাসোসিয়েশনের সার্বিক সফলতা কামনা করেন।
স্টাফ রিপোর্টার: অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস দায়িত্ব নেওয়ার পর ভারত সফরে যাওয়ার বিষয়ে আগ্রহী ছিলেন—এমন তথ্য জানিয়েছেন সরকারের সাবেক পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন। ...
স্টাফ রিপোর্টার: সম্ভাব্য বোমা হামলা ও নাশকতার আশঙ্কায় দেশের সব জেলা, পুলিশ রেঞ্জ ও মেট্রোপলিটন ইউনিটে সর্বোচ্চ সতর্কতা (হাই অ্যালার্ট) জারি করেছে পুলিশ হেডকোয়ার্টার্স। গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার ...
স্টাফ রিপোর্টার: প্রযুক্তিগত ত্রুটির কারণে ইতালির রাজধানী রোমের লিওনার্দো দা ভিঞ্চি–ফিউমিচিনো আন্তর্জাতিক বিমানবন্দরে (এফসিও) প্রায় সাত ঘণ্টার বেশি সময় ধরে আটকে ছিল বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের টরন্টো- ...
আন্তর্জাতিক ডেস্ক: ভারতে অবস্থানরত বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাম্প্রতিক বক্তব্য ও সংবাদ সম্মেলন নিয়ে সৃষ্ট কূটনৈতিক বিতর্কের মধ্যে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় (এমইএ) স্পষ্ট করেছে, শেখ ...
সব মন্তব্য
No Comments