ভোলা প্রতিনিধি: ভোলার চরফ্যাশনে মেঘনা নদী থেকে ১৫ লাখ মিটার নিষিদ্ধ কারেন্ট জাল জব্দ করেছেন কোস্টগার্ড দক্ষিণ জোনের সদস্যরা।
সোমবার (৩১ অক্টোবর) সকাল থেকে বিকাল পযর্ন্ত উপজেলার মেঘনা নদী থেকে এসব জাল জব্দ করা হয়।
কোস্টগার্ড দক্ষিণ জোনের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কে এম শাফিউল কিঞ্জল বিষয়টি নিশ্চিত করে গণমাধ্যমে বলেন, সোমবার সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত কোস্টগার্ড দক্ষিণ জোনের সদস্যরা অভিযান চালিয়ে চরফ্যাশন উপজেলার মেঘনা নদী থেকে ১৫ লাখ মিটার নিষিদ্ধ কারেন্ট জাল জব্দ করা হয়েছে। যার আনুমানিক বাজার মূল্য প্রায় ৫ কোটি টাকা। তবে এর সঙ্গে জড়িতরা কোস্টগার্ডের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা যায়নি।
কোস্টগার্ডের এই কর্মকর্তা আরও জানান, জব্দকৃত কারেন্ট জাল মৎস্য বিভাগের উপস্থিতিতে আগুনে পুড়িয়ে বিনষ্ট করা হয়েছে।
অনিক রায়, ফরিদপুর অফিস: ফরিদপুরে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা পাঁচ দফা দাবি বাস্তবায়নের দাবিতে মানববন্ধন, বিক্ষোভ মিছিল ও পথসভার আয়োজন করেছেন। কর্মসূচিতে অংশ নেওয়া শিক্ষার্থীরা প্রশ্নপত্রের ...
সাতক্ষীরা প্রতিনিধি।। সাতক্ষীরায় দ্বিতীয় শ্রেণীর এক স্কুলছাত্রীকে (৮) ফুসলিয়ে ছাদ নিয়ে জোরপূর্বক ধর্ষণের অভিযোগ উঠেছে। গত ১২ জুলাই (রোববার) বিকেলে সাতক্ষীরা সদর উপজেলার ফিংড়ী ইউনিয়নের কুলতিয়া পশ্চিমপা ...
আনিছ আহমেদ ,শেরপুর : “এক দেশ এক কিউ আর লেনদেনে বাংলা কিউ আর” এই প্রতিপাদ্যকে সামনে রেখে সোমবার (১৩ জুলাই) থেকে তিনদিনব্যাপী “ক্যাশলেস বাংলাদেশ” শীর্ষক সচেতনতামূলক সভার উদ্বোধন অনুষ্ঠিত হয়েছেপূবালী ব্য ...
পিরোজপুর অফিস: প্রবীণ নাগরিকদের সরকারি-বেসরকারি বিভিন্ন সেবা প্রাপ্তির অভিজ্ঞতা বিনিময় এবং ভবিষ্যৎ কর্মপন্থা নির্ধারণে পিরোজপুরে এক দিনব্যাপী আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।মঙ্গলবার (১৪ জুলাই) সকালে পিরোজপ ...
সব মন্তব্য
No Comments