রাহাদ সুমন, বিশেষ প্রতিনিধি: বরিশালের বানারীপাড়ায় শেরে বাংলা এ কে ফজলুল হকের দৌহিত্র আওয়ামী লীগের আর্ন্তজাতিক বিষয়ক উপ-কমিটির সদস্য বিশিষ্ট ‘টকশো ব্যক্তিত্ব’ একে ফাইয়াজুল হক রাজুর ১৫ আগস্ট জাতীয় শোক দিবসের ব্যানার ছিঁড়ে ফেলার অভিযোগ পাওয়া গেছে। তার পক্ষ থেকে বানারীপাড়া ও উজিরপুরে জাতীয় শোক দিবসে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তার শহীদ পরিবারের সদস্যের ছবিসহ শ্রদ্ধাঞ্জলির ৯০টি বড় সাইজের ব্যানার লাগানো হয়। এর বেশ কয়েকটি ব্যানার ছিঁড়ে ও ভেঙে ফেলে দুর্বৃত্তরা।
এ সম্পর্কে একে ফাইয়াজুল হক রাজুর ব্যক্তিগত সহকারী এনাম আহমেদ বলেন, আমরা ১২ আগস্ট থেকে ব্যানার লাগানো শুরু করি। ১৪ আগস্ট বানারীপাড়ার রায়হাট ও শিমুলতলা নামক স্থানে আমাদের ফ্রেমসহ ব্যানার রাতের আঁধারে ছিঁড়ে ও ভেঙে ফেলা হয়।
এ ব্যাপারে একে ফাইয়াজুল হক রাজু তার ফেসবুক আইডিতে স্যাটাটাস দিয়ে র্শীষ এক জনপ্রতিনিধিকে ইঙ্গিত করে তার লোকজন এ ব্যানার ছিড়ে ফেলেছে দাবি করে ক্ষুদ্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করেন। তিনি এদেরকে নব্য খন্দকার মোশতাক, ভন্ড, প্রতারক ও কাপুরুষ বলে অভিহিত করে লেখেন, এদের দেহ যত বড়, মন ততটাই ছোট ও কুটিল বুদ্ধিতে ঠাসা । এরা 1991 সালে অনুষ্ঠিত জাতীয় সংসদ নির্বাচনে বানারীপাড়া-স্বরূপকাঠি আসনে আওয়ামী লীগ প্রার্থী আমির হোসেন আমু, এবং ১৯৯৬ ও ২০০১ সালে একে ফায়জুল হকের বিরোধীতা করে । ওই সময় প্রার্থীর নির্বাচনী পোস্টার নদীতে ভাসিয়ে দেয়। সেখানেও ছিল জননেত্রী ও বঙ্গবন্ধুর ছবি।
এ প্রসঙ্গে ফাইয়াজুল হক রাজু বলেন,১৫ আগস্ট জাতীয় শোক দিবসে বঙ্গবন্ধুসহ তার পরিবারের সদস্যদের ব্যানার ছিঁড়ে ফেলা হয়েছে। এটা অতি জঘন্য ও ঘৃণিত কাজ। আমি এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। শিগগিরই আমি এ বিষয়ে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেবো।’
এ ব্যপারে বানারীপাড়া থানার অফিসার ইনচার্জ ( ওসি) এস এম মাসুদুল আলম চৌধূরী বলেন, অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
প্রসঙ্গত, শেরে বাংলার একমাত্র তনয় ও একে ফাইয়াজুল হক রাজুর পিতা প্রয়াত একে ফায়জুল হক ১৯৭০.৭৯ ও ৯৬ সালে বরিশাল সংযুক্ত পিরোজপুর বানারীপাড়া-স্বরূপকাঠি আসনে তিন বার সংসদ সদস্য নির্বাচিত হন। তিনি ১৯৯৬-২০০১ সালে আওয়ামী লীগ সরকারের পাট ও বস্ত্র প্রতিমন্ত্রী ছিলেন। পিতার মত সংসদ সদস্য নির্বাচিত হওয়ার অভিপ্রায়ে একে ফাইয়াজুল হক রাজু ২০০৮ সাল থেকে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনেও তিনি বরিশাল-২ (বানারীপাড়া-উজিরপুর) আসনে নৌকার টিকিট পেতে চান।
অনিক রায়, ফরিদপুর অফিস: ফরিদপুরে হাম সন্দেহে গত ২৪ ঘণ্টায় নতুন করে ৪৬ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এ নিয়ে চলতি বছরের ১ জানুয়ারি থেকে ২৯ অক্টোবর পর্যন্ত জেলায় সন্দেহজনক হাম রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৭ ...
রাহাদ সুমন,বরিশাল ব্যুরো :বরিশালের গৌরনদী উপজেলার দক্ষিণ বিল্বগ্রাম এলাকার বসতঘর থেকে আব্দুল খালেক খন্দকার (৬০) নামের এক বৃদ্ধের অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (২৮ অক্টোবর) দিবাগত রাত সোয়া ...
বরিশাল ব্যুরো: বরিশালের বানারীপাড়া উপজেলায় সারের ডিলার নিয়োগের চূড়ান্ত তালিকা নিয়ে বিতর্ক তৈরি হয়েছে। উপজেলা সার বীজ মনিটরিং কমিটির সদস্য ও উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক রিয়াজ উদ্দিন আহমেদ মৃধার ...
পাভেল ইসলাম মিমুল, রাজশাহী ব্যুরো: রাজশাহীতে বাংলাদেশ পর্যটন কর্পোরেশন পরিচালিত মদের বারে নিয়মনীতি না মেনে মদ বিক্রির অভিযোগ উঠেছে। অপ্রাপ্তবয়স্কদের প্রবেশ, অনুমতিপত্র যাচাই না করা এবং নির্ধারিত সময়ের ...
সব মন্তব্য
No Comments