রাজধানীতে ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেফতার ৫০২

প্রকাশ : 08 Sep 2026
রাজধানীতে ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেফতার ৫০২

ডেস্ক রিপোর্ট: রাজধানীতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৫০২ জনকে গ্রেফতার করা হয়েছে। এ সময় ৭১টি মামলা দায়ের করা হয়েছে।


সোমবার ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার মোঃ আকতার হোসেন স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।


বিজ্ঞপ্তিতে বলা হয়, গ্রেফতারকৃতদের মধ্যে রমনা বিভাগ ১৮ জন, লালবাগ বিভাগ ২৮ জন, ওয়ারী বিভাগ ৫৫ জন, মতিঝিল বিভাগ ৭২ জন, তেজগাঁও বিভাগ ৯৪ জন, মিরপুর বিভাগ ১৩৪ জন, গুলশান বিভাগ ৩২ জন, উত্তরা বিভাগ ৫০ জন এবং গোয়েন্দা বিভাগ (ডিবি) ১৯ জনকে গ্রেফতার করেছে।


অভিযানকালে তাদের কাছ থেকে ৭ হাজার ৯৪২ পিস ইয়াবা, ৫ কেজি ২৫০ গ্রাম গাঁজা, ৩ দশমিক ২ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়। এছাড়া ১টি মোবাইল ফোন, ১টি ছুরি, ৪টি চাপাতি, ১টি স্পোকেট, ২টি হেলমেট, ২টি পিকআপ, ১৫০ লিটার ডিজেল, ১টি ড্রাম, ১টি ব্যাটারি, ১টি প্লাস্টিকের পাইপ ও নগদ ২ হাজার ২০০ টাকা উদ্ধার করা হয়।


ডিএমপি জানায়, রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান পরিচালনা করে বিভিন্ন আলামত ও মাদকদ্রব্য উদ্ধারসহ তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।

সম্পর্কিত খবর

;