বশেমুরবিপ্রবি প্রতিনিধি: গোপালগঞ্জের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (বশেমুরবিপ্রবি) অভ্যন্তরে একাডেমিক ভবনের জায়গায় আইসিটি পার্ক নির্মাণের সিদ্ধান্ত নেওয়ায় উদ্বেগ প্রকাশ করেছেন শিক্ষক সমিতি।
রবিবার ( ১৪ আগষ্ট) বশেমুরবিপ্রবি শিক্ষক সমিতির সভাপতি ড. মো: কামরুজ্জামান ও সাধারণ সম্পাদক ড. মো: আবু সালেহ কর্তৃক স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়।
বিজ্ঞপ্তিতে উদ্বেগ প্রকাশ করে বলা হয়, বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় একাডেমিক ভবন নির্মাণের স্থানে মাস্টার প্লান অনুযায়ী পূর্ব নির্ধারিত ।তবে বিশ্ববিদ্যালয়ের রিজেন্ট বোর্ডের অনুমতি ব্যতীত বর্তমানে আইসিটি মন্ত্রণালয়ের অধিনে আইসিটি পার্ক নির্মাণের লক্ষ্যে, বিশ্ববিদ্যালয়ের ঐ স্থানে কাটাতারের বেষ্টনী দিয়ে দখল করে রাখা হয়েছে। এতেকরে মাত্র ৫৫ একর বিশিষ্ট ক্যাম্পাসের শিক্ষক ও শিক্ষার্থীদের মাঝে তীব্র ক্ষোভের জন্ম দিয়েছে।
এছাড়াও, বিজ্ঞপ্তিতে উল্লিখিত পার্কের নেতিবাচক প্রভাবের কথা উল্লেখ করে বলা হয়, বিশ্ববিদ্যালয়ের প্রাণকেন্দ্রে এরকম বাণিজ্যিক স্থাপনা নির্মিত হলে, বিশ্ববিদ্যালয়ের স্বাতন্ত্র্যতা নষ্ট হবে।এছাড়াও একাডেমিক লেখাপড়ায় বাধা সহ বহিরাগতদের সাথে বিবাদ সৃষ্টির সম্ভাবনা রয়েছে। পাশাপাশি তারা বিশ্ববিদ্যালয়ের স্বাতন্ত্র্য অক্ষুণ্ণ রেখে ক্যাম্পাসের অন্য কোন উপযুক্ত স্থানে আইসিটি পার্ক নির্মাণের দাবি জানায়।
এ বিষয়ে উপাচার্য ড. একিউএম মাহবুব বলেন, বিশ্ববিদ্যালয়ের মধ্যে আইসিটি পার্ক হওয়ার সিদ্ধান্ত আমরা নিয়েছিলাম। যাতে করে শিক্ষার্থীদের পড়াশোনার সহায়ক হিসেবে পার্কটি ভূমিকা রাখতে পারে।
বিশ্ববিদ্যালয়ে জায়গার সল্পতার কথা বলা হলে তিনি আরও বলেন, আমরা এই পার্কের জন্য ০৪ একর জায়গা নির্ধারণ করেছিলাম। তবে ভবিষ্যতে বিশ্ববিদ্যালয়ের জায়গা আরও বাড়ানো হবে।আশাকরি তখন জায়গার সল্পতা দূর হবে।
স্টাফ রিপোর্টার: শিক্ষার্থীদের জন্য সাপ্তাহিক ছুটির কাঠামোয় পরিবর্তন এনে শনিবার শিক্ষাপ্রতিষ্ঠানে সশরীরে ক্লাস চালুর পরিকল্পনা করছে শিক্ষা মন্ত্রণালয়। এ ক্ষেত্রে রোববার অনলাইনে শিক্ষা কার্যক্রম পরি ...
বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের ক্লিনিক্যাল অনকোলজি বিভাগে বিদেশি ফ্যাকাল্টির অংশগ্রহণে নিয়মিত অনলাইন ক্লাস কার্যক্রমের উদ্বোধন করেছেন বিএমইউ এর মাননীয় উপাচার্য অধ্যাপক ...
রাহাদ সুমন বিশেষ প্রতিনিধি: শিক্ষা ব্যবস্থায় স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে কঠোর অবস্থানের কথা জানিয়েছেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।
...
বিশ্বিবদ্যালয় প্রতিনিধি: বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয় বিএমইউ এর নবনিযুক্ত উপাচার্য প্রখ্যাত বিশেষজ্ঞ চিকিৎসক অধ্যাপক ডা. এফ এম সিদ্দিকী রবিবার ৫ এপ্রিল ২০২৬ইং তারিখ অপরাহ্নে অ ...
সব মন্তব্য
No Comments