কুমিল্লা অফিস : রেলপথ মন্ত্রী মোঃ নূরুল ইসলাম সুজন বলেন, বিভিন্ন বন্দর ও জেলা সমূহ রেল যোগাযোগ ব্যবস্থায় সংযুক্ত করার পরিকল্পনা করছে সরকার। বিশ্বের উন্নত দেশগুলো যত উন্নত তাদের রেল যোগাযোগ ব্যবস্থাও তত উন্নত, তাই মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমাদের দেশের বিভিন্ন সেক্টরের উন্নয়নের পাশাপাশি রেলওয়ের উন্নয়ন করেছেন।
আজ লাকসাম ট্রেন স্টেশনে, লাকসাম থেকে আখাউড়া পর্যন্ত ডাবল লাইন নির্মাণ প্রকল্পের আওতায় নবনির্মিত ৭২ কি.মি. ডুয়েলগেজ ডাবল লাইনে ট্রেন চলাচল উদ্বোধন অনুষ্ঠানে এসব কথা বলেন রেলপথ মন্ত্রী।
মন্ত্রী বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান রেল যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন করেছিলেন। এর পর রেলওয়েকে ধ্বংস করা হয়েছে। প্রধানমন্ত্রী রেলওয়ের উন্নয়নের বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেছেন যার ফলে রেলওয়ের অভূতপূর্ব উন্নয়ন হয়েছে। ইলেকট্রিসিটি ব্যবহার করে ঢাকা- নারায়ণগঞ্জ ,ঢাকা- চট্টগ্রাম এবং টঙ্গী - জয়দেবপুর ট্রেন চলাচলের জন্য তুরস্কের সাথে চুক্তি স্বাক্ষর হয়েছে।
তিনি বলেন, প্রধানমন্ত্রী সামাজিক নিরাপত্তা বেষ্টনী আওতায় বিভিন্ন ভাতা দিচ্ছেন, একটি বাড়ি একটি খামার প্রকল্পের মাধ্যমে দরিদ্র মানুষের ভাগ্য পরিবর্তন করেছেন, ডিজিটাল বাংলাদেশ গঠন করেছেন, গ্রামের প্রত্যন্ত অঞ্চলে রাস্তা- ঘাট নির্মাণ করেছেন । নির্মানাধীন যমুনা নদীর বঙ্গবন্ধু রেলসেতু, চট্টগ্রাম থেকে কক্সবাজার রেললাইন প্রকল্প, পদ্মা রেল প্রজেক্টসহ রেলওয়ের বিভিন্ন উন্নয়নের চিত্র তুলে ধরেন তিনি।
মন্ত্রী বলেন, দেশের উন্নয়ন ব্যহত করার কাজে লিপ্ত রয়েছে ষড়যন্ত্রকারীরা, তারা আবার সন্ত্রাসী হামলার চেষ্টা করছে, জ্বালাও- পোড়াও করার চেষ্টা করছে। বঙ্গবন্ধুর হত্যাকারীদের যারা আশ্রয় দিয়েছে, আজকেও তারা স্বরযন্ত্রে লিপ্ত তাই তারা এখন হিরো আলমকে নিয়ে বিবৃতি দিচ্ছে।
সবশেষে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ডুয়েলগেজ ডাবল লাইনে ট্রেন চলাচল উদ্বোধন করেন।
স্টাফ রিপোর্টার: দেশের সার্বিক উন্নয়ন ও মানুষের কল্যাণে নিজ নিজ অবস্থান থেকে সর্বোচ্চ দায়িত্বশীলতা ও মানবিকতার সঙ্গে কাজ করতে উপজেলা নির্বাহী কর্মকর্তাদের (ইউএনও) প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী ...
স্টাফ রিপোর্টার: ফ্যাসিবাদমুক্ত বাংলাদেশ গড়তে ২০২৪ সালের ছাত্র-জনতার ঐতিহাসিক জুলাই গণঅভ্যুত্থানের চেতনা ও ইস্পাতকঠিন জাতীয় ঐক্য বজায় রাখার আহ্বান জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। মন ...
স্টাফ রিপোর্টার: অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস দায়িত্ব নেওয়ার পর ভারত সফরে যাওয়ার বিষয়ে আগ্রহী ছিলেন—এমন তথ্য জানিয়েছেন সরকারের সাবেক পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন। ...
স্টাফ রিপোর্টার: সম্ভাব্য বোমা হামলা ও নাশকতার আশঙ্কায় দেশের সব জেলা, পুলিশ রেঞ্জ ও মেট্রোপলিটন ইউনিটে সর্বোচ্চ সতর্কতা (হাই অ্যালার্ট) জারি করেছে পুলিশ হেডকোয়ার্টার্স। গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার ...
সব মন্তব্য
No Comments