ডেস্ক রিপোর্ট: মীর গ্রুপ অব কোম্পানির অঙ্গপ্রতিষ্ঠান মীর সিমেন্ট ঝিনাইহে খুচরা বিক্রেতা ও পরিবেশকদের নিয়ে রিটেইল মিট প্রোগ্রাম-২০২২ আয়োজন করেছে। উক্ত অনুষ্ঠানে মীর সিমেন্টের পক্ষ থেকে চিফ মার্কেটিং অফিসার মোঃ মশিউর রহমান, ব্র্যান্ড ম্যানেজার মনিজা ইসলাম, টেকনিক্যাল সেলস ম্যানেজার রফিক-উল মুহিত, এসিস্ট্যান্ট ব্র্যান্ড ম্যানেজার মোঃ ইউসুফ এবং অত্র এলাকার খুচরা বিক্রেতা ও পরিবেশকরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে মীর সিমেন্টের মোঃ মশিউর রহমান বলেন, “গত দশকে সরকার কর্তৃক গৃহীত বিভিন্ন মেগা প্রকল্প, নগরায়ন এবং ক্রমবর্ধমান রিয়েল এস্টেট ব্যবসার কারণে বাংলাদেশে সিমেন্টের ব্যবহার বৃদ্ধি পেয়েছে। তবে মুদ্রাস্ফীতি ও সামষ্টিক অর্থনৈতিক চাপের কারণে এই শিল্প চ্যালেঞ্জের মুখোমুখি হলেও, আমরা যথাযথ কৌশল অবলম্বন এবং সরকারি সহায়তার মাধ্যমে খুব শীঘ্রই এই পরিস্থিতি কাটিয়ে উঠতে পারবো বলে আমরা আশাবাদী।”
গ্রাহকদের মাঝে উপহার বিতরণ এবং মতবিনিময়ের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে। পরিশেষে উপস্থিত অতিথিদের জন্য মধ্যাহ্নভোজের আয়োজন করা হয়।
স্টাফ রিপোর্টার: দীর্ঘ এক বছরেরও বেশি সময় বন্ধ থাকার পর পুনরায় চালু হয়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ঢাকা-নারিতা সরাসরি ফ্লাইট। সরকারের আশা, এই রুট পুনরায় চালুর মাধ্যমে বাংলাদেশ ও জাপানের মধ্যে বিনি ...
স্টাফ রিপোর্টার: তেজাবি স্বর্ণের দাম বৃদ্ধি পাওয়ায় দেশের বাজারে ফের বাড়ানো হয়েছে স্বর্ণের দাম। বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) এর স্ট্যান্ডিং কমিটি অন প্রাইসিং অ্যান্ড প্রাইস মনিটরিং এর ...
স্টাফ রিপোর্টার: নতুন করে এভিয়েশন বা হেলিকপ্টার ব্যবসায় যুক্ত হয়েছে দেশের শীর্ষস্থানীয় শিল্পগ্রুপ আকিজ গ্রুপ। কর্পোরেট, ব্যবসায়িক সফর, পর্যটন ও শিল্প খাত, ব্যক্তিগত যাত্রা এবং চিকিৎসা সেবার জন্য বাণি ...
স্টাফ রিপোর্টার: তেজাবী স্বর্ণ ও রৌপ্যের (পিওর গোল্ড ও সিলভার) মূল্য হ্রাস পাওয়ায় দেশের বাজারে স্বর্ণ ও রৌপ্যের দাম কমানোর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ জুয়েলার্স এসোসিয়েশন (বাজুস)। এ উপলক্ষে আজ ২৪ ...
সব মন্তব্য
No Comments