হাম উপসর্গ নিয়ে আরও মৃত্যু ৫, রোগী ১২৮২

প্রকাশ : 06 Apr 2026
হাম উপসর্গ নিয়ে আরও মৃত্যু ৫, রোগী ১২৮২

স্টাফ রিপোর্টার: স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যানুযায়ী রবিবার সকাল ৮টা থেকে আজ সোমবার সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় দেশে সন্দেহজনক হাম রোগীর সংখ্যা ১২৮২। এসময় ১৮০ জন নিশ্চিত হাম রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এ পর্যন্ত সন্দেহজনক হাম রোগী হাসপাতালে ভর্তির সংখ্যা ৫ হাজার ৯৪০। সন্দেহজনক হাম রোগীর মধ্যে এখন পর্যন্ত সুস্থ হয়ে হাসপাতাল ত্যাগ করেছেন ৬ হাজার ১৬ জন।          

গত ২৪ ঘণ্টায় সন্দেহজনক হাম রোগীর মৃত্যু সংখ্যা ৫। গত ১৫ মার্চ হতে এখন পর্যন্ত ১১৮ জন সন্দেহজনক হাম রোগী মৃত্যুবরণ করেছেন। 

আজ স্বাস্থ্য অধিদপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এসব তথ্য জানানো হয়।

সম্পর্কিত খবর

;