স্টাফ রিপােটার: বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির ২০২৪-২০২৬ মেয়াদের নির্বাচনে নতুন সভাপতি মিশা সওদাগর ও সাধারণ সম্পাদক মনোয়ার হোসেন ডিপজল। শনিবার (২০ এপ্রিল ২০২৪) সকালে নির্বাচনের ফলাফল ঘোষণা করা হয়।
সভাপতি পদে মিশা সওদাগর ২৬৫ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দী মাহমুদ কলি পেয়েেন ১৭০ ভোট। সাধারণ সম্পাদক পদে ডিপজল পেয়েছেন ২২৫ ভোট ।তার নিকটতম প্রতিদ্বন্দী নিপুন আক্তার পেয়েছন ২০৯ ভোট।
সহ-সভাপতি পদে মাসুম পারভেজ রুবেল ( ২৩১) ও ডি এ তায়েব (২৩৪) জয়ী হয়েছেন। সহ-সাধারণ সম্পাদক পদে জয়ি হয়েছেন আরমান (২৩৭), সাংগঠনিক সম্পাদক পদে জয় চৌধুরী (২৫৫), আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক আলেকজান্ডার বো (২৯৬) , দফতর ও প্রচার সম্পাদক জ্যাকী আলমগীর (২৪৫) , সংস্কৃতি ও ক্রীড়া সম্পাদক মামনুন হাসান ইমন (২৩৫) এবং কোষাধ্যক্ষ কমল (২৩১)।
কার্যনির্বাহী সদস্য পদে মিশা-ডিপজল পরিষদের সুচরিতা (২২৮), রোজিনা (২৪৩), আলিরাজ (২৩৯), সুব্রত (২১৬), দিলারা ইসমিন (২১৮), শাহনূর (২৪৫), নানা শাহ (২১০), রত্না কবির (২৬৩) ও চুন্নু (২৪৮) নির্বাচিত হয়েছেন।
সদস্য পদে কলি-নিপুন পরিষদের ইমন ( ২৩৫), রিয়ানা পারভীন পলি ( ২২০) ও সনি রহমান (২৩০) নির্বাচিত হয়েছেন।
শুক্রবার ( ১৯ এপ্রিল ২০২৪) সকাল ৯টা থেকে ৬.২০ মিনিট পর্যন্ত ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। ৫৭০টি ভোটের মধ্যে বোট পড়েছে ৪৭৫টি।
নির্বাচন কমিশনের দায়িত্ব পালন করেছেন প্রযোজক খোরশেদ আলম খসরু।
ডেস্ক রিপোর্ট: দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান তার ফিটনেস রহস্য নিয়ে মুখ খুলেছেন। ভারতীয় গণমাধ্যম আনন্দবাজার পত্রিকাকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি জানিয়েছেন, জিম নয়, মাঠে চাষবাস করেই তিনি ...
স্টাফ রিপোর্টার: সংশোধিত ‘ধূমপান ও তামাকজাত দ্রব্য ব্যবহার (নিয়ন্ত্রণ) আইন-২০০৫’ অনুসরণ করে চলচ্চিত্র নির্মাণ ও প্রচারের আহ্বান জানিয়েছেন চলচ্চিত্র পরিচালক, প্রযোজক, শিল্পী ও সংশ্লিষ্টরা।বাংলাদেশ চল ...
স্টাফ রিপোর্টার: চর্যাগান, পাপেট শো, আবৃত্তি এবং কবি রাজীব কুমার দাশের কবিতা নিয়ে প্রবন্ধ পাঠ ও আলোচনার মধ্য দিয়ে আজ ২৫ জুলাই ২০২৬, শনিবার সকাল ১০টা থেকে দুপুর ১২টা ৩০ মিনিট পর্যন্ত বাংলা একাডেমির কবি ...
ডেস্ক রিপোর্ট: প্রথমবারের মতো বাংলাদেশের গান নিয়ে আগ্রহ প্রকাশ করেছে বিশ্বের অন্যতম প্রধান এবং ঐতিহাসিক পরিবেশনা প্রতিষ্ঠান ওয়ার্নার ব্রাদার্স মিউজিক। তারা আমন্ত্রণ জানিয়েছে বাংলাদেশের জনপ্রিয় ব্যান্ ...
সব মন্তব্য
No Comments