স্টাফ রিপোটার: স্বাধীনতার ৫২ বছর উপলক্ষ্যে জাতীয় গার্মেন্টস শ্রমিক ফেডারেশনের উদ্যেগে আজ ২৬ মার্চ রবিবার, সকাল ৯ টায় জাতীয় স্মৃতি সৌধে গার্মেন্টস ও ইপিজেড শ্রমিকদের র্যালী এবং পুষ্পমাল্য অর্পণ অনুষ্ঠিত হয়।
কর্মসূচীতে ফেডারেশনের সভাপতি জনাব আমিরুল হক্ আমিনের নেতৃত্বে ফেডারেশনের সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম রফিক, শ্রমিক নেতা কামরুল হাসান, ফরিদুল ইসলাম, মোঃ কবির হোসেন, সুইটি সুলতানা,
মুজাহিদুল আমিন অংকন, মল্লিকা জামান কেয়া, নুপুর আক্তার, তানজিলা আক্তার পুষ্পমাল্য অর্পণ করেন। এ সময় ২ শতাধিক গার্মেন্টস এবং ইপিজেড শ্রমিক বাংলাদেশী পতাকা সহ কর্মসূচীতে অংশ নেয়-যাদের
অধিকাংশই নারী শ্রমিক।
পুষ্পমাল্য অর্পণ শেষে শহীদ বেদির পাশে সংক্ষিপ্ত সমাবেশে জনাব আমিন বলেন, বাংলাদেশ এলডিসি থেকে বর্তমানে মধ্যম আয়ের দেশ, স্বপ্ন দেখছে-উন্নত দেশ হওয়ার। মাথাপিছু গড়-আয় ২৬০০ ডলার।
কিন্তু দেশের প্রধান, সবচেয়ে বড়, বসচেয়ে বেশি রপ্তানী কারক এবং সবচেয়ে বেশি বৈদেশীক মূদ্র অর্জনকারী “গার্মেন্টস শিল্প” এর শ্রমিকদের নিন্মতম মাসিক মজুরী মাত্র ৮ হাজার টাকা। যা কোন ভাবেই গ্রহণযোগ্য না।
অন্যদিকে বর্তমানে চালু ৮ টি ইপিজেড (এক্সপোর্ট প্রসেসিং জোন) এর সাথে সরকার করতে যাচ্ছে ১০০ টি ইইজেড (স্পেশাল ইকোনমিক জোন) যেখানে শ্রমিকেরা ট্রেড ইউনিয়ন গঠন এবং কথা বলার অধিকার থেকে বঞ্চিত হবে আইনী ভাবে এ প্রক্রিয়া বাংলাদেশকে শ্রমিক অধিকার বিহিন দেশে রুপান্তরিত করতে পারে।
তিনি গার্মেন্টস শ্রমিকদের নিন্মতম ২৩ হাজার টাকা মজুরী সহ সকল শ্রমিকের জীবন-যাপন উপযোগী মজুরী নির্ধারণ, ইপিজেড এবং ইইজেড সহ সকল শ্রমিকরে অবাধ ট্রেড ইউনিয়ন অধিকার দাবী করেন।
স্টাফ রিপোর্টার: সম্ভাব্য বোমা হামলা ও নাশকতার আশঙ্কায় দেশের সব জেলা, পুলিশ রেঞ্জ ও মেট্রোপলিটন ইউনিটে সর্বোচ্চ সতর্কতা (হাই অ্যালার্ট) জারি করেছে পুলিশ হেডকোয়ার্টার্স। গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার ...
স্টাফ রিপোর্টার: প্রযুক্তিগত ত্রুটির কারণে ইতালির রাজধানী রোমের লিওনার্দো দা ভিঞ্চি–ফিউমিচিনো আন্তর্জাতিক বিমানবন্দরে (এফসিও) প্রায় সাত ঘণ্টার বেশি সময় ধরে আটকে ছিল বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের টরন্টো- ...
আন্তর্জাতিক ডেস্ক: ভারতে অবস্থানরত বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাম্প্রতিক বক্তব্য ও সংবাদ সম্মেলন নিয়ে সৃষ্ট কূটনৈতিক বিতর্কের মধ্যে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় (এমইএ) স্পষ্ট করেছে, শেখ ...
স্টাফ রিপোর্টার: তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেন, গণমাধ্যম স্বীকার করছে তাদের ওপর কোনো ধরনের নিয়ন্ত্রণ নেই। বরং একটি স্বাধীন, দায়িত্বশীল ও অর্থনৈতিকভাবে টেকসই গণমাধ্যম ব্যবস্থা গড়ে ত ...
সব মন্তব্য
No Comments