বিশেষ প্রতিনিধি, লন্ডন: নৌপরিবহন উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এম সাখাওয়াত হোসেন বলেছেন, সোমালিয়া উপকূল-সহ আন্তর্জাতিক বিভিন্ন নৌ রুটে জলদস্যুদের জাহাজ ছিনতাই, নাবিকদের অপহরণ ও মুক্তিপণ আদায়ের ঘটনা গভীর উদ্বেগের। তিনি আন্তর্জাতিক সস্প্রদায়ের দৃষ্টি আকর্ষণ করে শীঘ্রই এ সমস্যার শান্তিপূর্ণ সমাধান প্রয়োজন বলে মন্তব্য করেন।
আজ লন্ডনে অনুষ্ঠিত ইন্টারন্যাশনাল মেরিটাইম অর্গানাইজেশন (আইএমও) কাউন্সিল-এর ১৩৩তম অধিবেশনে বক্তব্য প্রদানকালে উপদেষ্টা এ মন্তব্য করেন।
এ সময়ে উপদেষ্টা উন্নত বিশ্বের ধনী রাষ্ট্রসমূহকে বাংলাদেশের পরিবেশবান্ধব জাহাজ নির্মাণ শিল্পে বিনিয়োগের আহ্বান জানান। তিনি বলেন, জাহাজ ভাঙ্গা শিল্পকে নিরাপদ ও পরিবেশবান্ধব করতে বর্তমান সরকার বদ্ধপরিকর। বাংলাদেশ সরকার আন্তর্জাতিক ও জাতীয় উভয় ক্ষেত্রেই শিপিং কার্যক্রম পরিচালনায় আইএমও’র অনুসৃত নীতি অনুসারে গ্রিনহাউজ গ্যাস নিঃসরণ কমাতে বদ্ধপরিকর। তিনি আরো বলেন, জাহাজ নির্মাণ শিল্পকে পরিবেশবান্ধব ও নিরাপদ করতে কাজ করছে সরকার। চট্টগ্রাম বন্দর সংলগ্ন বে-টার্মিনাল নির্মাণ প্রকল্প ও মোংলা সমুদ্র বন্দরকে গ্রিন পোর্টে রূপান্তর করার উদ্যোগ গ্রহণ করা হয়েছে। দেশের প্রথম গভীর সমুদ্র বন্দর মাতারবাড়ি সমুদ্র বন্দরকেও গ্রিন পোর্ট হিসেবে গড়ে তোলা হচ্ছে। বাংলাদেশ সরকারের গৃহীত পরিবেশবান্ধব এ সকল বৃহৎ কর্মযজ্ঞে বিনিয়োগ করতে উন্নত রাষ্ট্রসমূহকে উদাত্ত আহ্বান জানান উপদেষ্টা।
বাংলাদেশের বিশ্বমানের মেরিন একাডেমিগুলোতে আফ্রিকা, ক্যারিবিয়ান ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের এলডিসি এবং স্মল আইল্যান্ড ডেভেলপিং স্টেটস (এসআইডিএস) ভুক্ত দেশসমূহের ১০ জন মেধাবী মেরিন ক্যাডেটকে বৃত্তি প্রদান করা হচ্ছে বলে জানান নৌপরিবহন উপদেষ্টা।
নৌপরিবহন উপদেষ্টার নেতৃত্বে লন্ডনে অনুষ্ঠিত আইএমও কাউন্সিল-এর ১৩৩তম অধিবেশনে পাঁচ সদস্যের বাংলাদেশ প্রতিনিধিদল অংশগ্রহণ করেন।
মক্কা (সৌদি আরব), বিশেষ প্রতিনিধি: সৌদিতে প্রথম দিন কর্মব্যস্ত সময় পার করেছেন ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জাল হোসাইন (কায়কোবাদ)। সৌদিতে হজ কার্যক্রম মনিটরিংয়ের কাজে এসে প্রথমদিনে গতকাল সৌদি হজ ও উ ...
আন্তর্জাতিক ডেস্ক: বাংলাদেশ, পাকিস্তান বা আফগানিস্তানের কোনো নাগরিক ভারতের নাগরিকত্ব পেতে চাইলে এখন থেকে তাঁকে নিজ দেশের পাসপোর্টের বর্তমান অবস্থা জানাতে হবে। এ সংক্রান্ত একটি লিখিত ঘোষণাপত্রও জমা দিত ...
ডেস্ক রিপোর্ট: অস্ট্রেলিয়ার সিডনিতে নিজ বাড়িতে স্ত্রী ও দুই সন্তানকে হত্যার অভিযোগে এক বাংলাদেশিকে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার ১৮ মে রাতে ক্যাম্পবেলটাউনের বাসায় এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।পুলিশ জান ...
দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি : কুষ্টিয়ার দৌলতপুর সীমান্তে পতাকা বৈঠকের মাধ্যমে বিএসএফ-এর কাছ থেকে মো. বকুল মন্ডল (২৫) নামে মানসিক ভারসাম্যহীন এক বাংলাদেশী যুবককে ফেরত এনেছে বিজিবি। শনিবার রাতে বিজিবি- ...
সব মন্তব্য
No Comments