ভোলা প্রতিনিধি: ভোলার চরফ্যাসনের মেঘনা নদীর তীর থেকে অজ্ঞাত পরিচয়ের দুই ব্যক্তির ভাসমান লাশ উদ্ধার করেছে পুলিশ। লাশ দুটির বয়স ৩৫ থেকে ৪০ বছর হতে পারে।
বৃহস্পতিবার(২২ জুলাই) সন্ধ্যায় উপজেলার বেতুয়া লঞ্চঘাট সংলগś এলাকার মেঘনা নদীর তীর থেকে এ লাশ দুটি উদ্ধার করা হয়। তবে তাদের পরিচয় এখনো জানা যায়নি।
চরফ্যাশন থানা পুলিশ জানান, বৃহস্পতিবার সন্ধায় উপজেলার বেতুয়ার লঞ্চঘাট এলাকার প্রশান্তি পার্ক সংলগś মেঘনা নদীতে দুই ভাসমান লাশ দেখতে পেয়ে স্থানীয়রা পুলিশকে খবর দেন। খবর পেয়ে ঘটনাস্থলে চরফ্যাশন থানা পুলিশ গিয়ে স্থানীয়দের সহায়তায় লাশ দুটি উদ্ধার করে থানায় নিয়ে আসেন। তবে এখন পর্যন্ত লাশের পরিচয় শনাক্ত করা যায়নি।
প্রত্যক্ষদর্শী পর্যটক আরিফ হোসেন জানান, সন্ধ্যার আগে বেতুয়া প্রশান্তি পার্কে ঘুরতে গিয়ে মেঘনা নদীর তীরে হাঁটছিল এমন সময় একটি ভাসমান লাশ দেখতে পায়। পুলিশে খবর দিলে তারা আরও একটি লাশ দেখতে পান।
চরফ্যাসন থানার অফিসার ইন চার্জ (ওসি) মো. মনির হোসেন মিয়া এ তথ্য নিশ্চিত করে বলেন, খবর পেয়ে ভাসমান লাশ দুটি লাশ উদ্ধার করা হয়েছে। শুক্রবার সকালে ময়না তদন্তের জন্য ভোলা সদর হাসপাতালের মর্গে পাঠানো হবে। তবে লাশ দুটির বয়স অনুমান করা গেলেও পরিচয় এখনো শনাক্ত করা যায়নি।
স্টাফ রিপোর্টার: বাংলাদেশ জাতীয় সংসদের চীফ হুইপ নূরুল ইসলাম মনি বলেছেন, জাতীয় কবি কাজী নজরুল ইসলাম ছিলেন অন্যায়, অবিচার ও শোষণের বিরুদ্ধে প্রতিবাদের কবি। তিনি একইসঙ্গে প্রেম, মানবতা, ধর্ম ও দ্রোহের কব ...
স্টাফ রিপোর্টার: উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন উপকূলীয় এলাকায় অবস্থানরত লঘুচাপটি উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হয়ে বর্তমানে গাঙ্গেয় পশ্চিমবঙ্গ এবং তৎসংলগ্ন উত্তর উড়িষ্যা ও উত্তর-পশ্চিম বঙ্গোপসাগ ...
স্টাফ রিপোর্টার: নব নির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর শপথ নেওয়ার পর প্রথমবারের মতো বঙ্গভবনে দাপ্তরিক কার্যক্রম শুরু করেছেন। রবিবার ২৩ আগস্ট বেলা ১১টায় তিনি বঙ্গভবনে পৌঁছান।রাষ্ট্রপতির কা ...
স্টাফ রিপোর্টার: উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন উপকূলীয় এলাকায় একটি লঘুচাপ সৃষ্টি হয়েছে। এর প্রভাবে সমুদ্রবন্দরসমূহ, উত্তর বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন বাংলাদেশের উপকূলীয় এলাকার ওপর দিয়ে ঝড়ো হাওয়া বয়ে য ...
সব মন্তব্য
No Comments