স্টাফ রিপোটার: দুই দিনব্যাপী নৃত্যনাট্য পরিবেশনার আয়োজন করেছে বাংলাদেশ শিল্পকলা একাডেমি। ৫-৬ সেপ্টেম্বর সন্ধ্যা ৬টা থেকে একাডেমির জাতীয় নাট্যশালা মিলনায়তনে একাডেমির প্রযোজনা বিভাগের ব্যবস্থাপনায় পরিবেশনা অনুষ্ঠিত হবে। একাডেমির মহাপরিচালক লিয়াকত আলী লাকীর সভাপতিত্বে স্বাগত বক্তব্য প্রদান করেন একাডেমির প্রযোজনা বিভাগের পরিচালক সোহাইলা আফসানা ইকো।
৫ সেপ্টেম্বর পরিবেশিত হয় মুরাদ জামান খান পরিচালনায় ‘চিত্রাঙ্গদা’; নাজমুল হক লেলিন এর পরিচালনায় ‘মহুয়া’ এবং সেলিনা হক এর পরিচালনায় মঞ্চস্থ হবে ‘ সাধনায় মুক্তি’।
রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা প্রথম পূর্ণাঙ্গ নৃত্যনাট্য ‘চিত্রাঙ্গদা’। মহাভারতের আদিপর্বে বর্ণিত অর্জুন ও চিত্রাঙ্গদার প্রণয়োপাখ্যান অবলম্বনে গড়ে উঠেছে এই নৃত্যনাট্যের নাট্যবস্তু। এ নাট্য অর্জুন ও চিত্রঙ্গদার এক অপরুপ প্রেমের কাহিনী ফুটিয়ে তোলা হয়। নৃত্যটির নির্দেশনায় ছিলেন মুরাদ জামান খান এবং পরিবেশনায় ছিলেন নৃত্যাঙ্গন নৃত্যকলা একাডেমি। এতে অংশ গ্রহণ করেন ৩০ জন নৃত্যশিল্পী।
বিশ্বখ্যাত লোকগাঁথা ময়মনসিংহ-গীতিকার অমর উপাখ্যান গীতি নৃত্য-নাট্য "মহুয়া" পালা চন্দ্রকুমার দে কর্তৃক গৃহীত ও ড.দীনেশচন্দ্র সেন সম্পাদিত অপর প্রেম উপাখ্যান পালা কবি দ্বিজ কানাই রচিত একটি কালজয়ী ট্যাজেডিধর্মী গীতি উপখ্যান। ১ ঘন্টা ২৫ মিনিটের এই নৃত্যনাট্যটি সম্পাদনা করেন শহীদুল আলম লস্কর। নৃত্য পরিচালনা ও করিওগ্রাফিতে ছিলেন নাজমুল হক লেলিন এবং পরিবেশনা করেন একাডেমি অব ফাইন আর্টস, ময়মনসিংহ। নৃত্যটির প্রধান মহুয়া চরিত্রে অভিনয় করেন তাসনুভা নিঝুম। ছোট মহুয়া চরিত্রে ছিলেন মিসকাতুল নূর মৃধা এবং বয়াতী চরিত্রে অভিনয় করেন আবু রায়হান।
"সাধনায় মুক্তি" নৃত্যনাট্যটিতে দেখানো হয় প্রাচীন হিন্দু শাস্ত্রের ঐতিহাসিক বেশ কিছু বাস্তবিক দৃশ্যপট যেখানে শ্রী রাম কৃষ্ণ,মা সারদা,স্বামী বিবেকানন্দের,কালী,এবং অসুর বদের বেশ কিছু গুরুত্বপূর্ন ঘটনাবলি। এটি সর্বমোট ১১ পর্বে মঞ্চায়িত হয়। নৃত্যনাট্যটিতে কালী চরিত্রে অভিনয় করেন অপর্না হাই তন্দ্রা; রামকৃষ্ণ-মাহমুদুল রাব্বি;রানী রাশমনি- সেলিনা হক; সারদা(ছোট)- রূপসঞ্চারী চর্যা; সারদা(বড়)- রূপশ্রী চক্রবর্তী; শিব- সুমন মাহমুদ সম্রাট; অসুর- সোহেল হোসাইন; হালদার- মেহেদী হাসান; স্বামী বিবেকানন্দ- শেখ রাসেল এবং বাইজী চরিত্রে অভিনয় করেন সায়মা হাবিবা অপূর্ব।
৬ সেপ্টেম্বর সমাপনী দিনে পরিবেশিত হবে মানস কর এর পরিচালনায় ‘দেওয়ান ভাবনা’; ল্যাডলি মোহন মৈত্র এর ‘বিদায় অভিশাপ’; কামরুল হাসান ফেরদৌস এর ‘রোমিও জুলিয়েট’ এবং বাংলাদেশ শিল্পকলা একাডেমির পরিবেশনা।
স্টাফ রিপোর্টার: সংশোধিত ‘ধূমপান ও তামাকজাত দ্রব্য ব্যবহার (নিয়ন্ত্রণ) আইন-২০০৫’ অনুসরণ করে চলচ্চিত্র নির্মাণ ও প্রচারের আহ্বান জানিয়েছেন চলচ্চিত্র পরিচালক, প্রযোজক, শিল্পী ও সংশ্লিষ্টরা।বাংলাদেশ চল ...
স্টাফ রিপোর্টার: চর্যাগান, পাপেট শো, আবৃত্তি এবং কবি রাজীব কুমার দাশের কবিতা নিয়ে প্রবন্ধ পাঠ ও আলোচনার মধ্য দিয়ে আজ ২৫ জুলাই ২০২৬, শনিবার সকাল ১০টা থেকে দুপুর ১২টা ৩০ মিনিট পর্যন্ত বাংলা একাডেমির কবি ...
ডেস্ক রিপোর্ট: প্রথমবারের মতো বাংলাদেশের গান নিয়ে আগ্রহ প্রকাশ করেছে বিশ্বের অন্যতম প্রধান এবং ঐতিহাসিক পরিবেশনা প্রতিষ্ঠান ওয়ার্নার ব্রাদার্স মিউজিক। তারা আমন্ত্রণ জানিয়েছে বাংলাদেশের জনপ্রিয় ব্যান্ ...
স্টাফ রিপোর্টার: পূর্ণিমা এক সময়ের হার্টথ্রব নায়িকা। মান্না, রিয়াজ এবং শাকিব খানের সঙ্গে অসংখ্য চলচ্চিত্রে অভিনয় করেছেন। পূর্ণিমা চ্যানেল আইতে বিভিন্ন সময়ে এসেছেন। কিন্তু সে আসাটা ছিল একেবারেই সাদামাট ...
সব মন্তব্য
No Comments