রাহাদ সুমন,বিশেষ প্রতিনিধি॥ বরিশালের বানারীপাড়া পৌরসভার ৬নম্বর ওয়ার্ডে একটি ৬ তলা ভবনের ছাদ থেকে নিচে পরে মৌ (১৪) নামের এক কিশোরী মাদ্রাসা শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। সে ওই ভবনের ৫ম তলার নুরে জান্নাত নুরানী হাফিজিয়া মাদ্রাসার শিক্ষার্থী। মৌয়ের এ মর্মান্তিক মৃত্যুর মধ্য দিয়ে কোরআনের হাফেজ হওয়ার তার ও তাকে ঘিরে বাবা-মায়ের স্বপ্নেরও মুত্যু ঘটেছে। শুক্রবার (২১ মার্চ) বেলা ১ টার দিকে রোজাদার মৌ ওই ভবনের ছাদ থেকে প্রথমে একতলা টিনের চালা ঘরের ওপর ও সেখান থেকে নিচে পরে গুরুতর আহত হয়। তাকে উদ্ধার করে বানারীপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়ার পরে প্রাথমিক চিকিৎসা শেষে বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়। সেখানে চিকিৎসাধিন অবস্থায় বিকাল ৪টার দিকে সে মারা যায়। মৌ ওই সময় ভবনের রেলিংঘেরা ছাদে কেন গিয়ে ছিল এবং সেখান থেকে কিভাবে নিচে পরে গেলো তা নিশ্চিত করে কেউ বলতে পারছেন না। তবে কেউ কেউ ধারণা করছেন কাপড় শুকাতে দিতে সে ছাদে গিয়েছিল। তবে রেলিংঘেরা ছাদ থেকে তার নিচে পরে যাওয়া নিয়ে “রহস্যের” সৃষ্টি হয়েছে। মৌ বানারীপাড়া পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের বাসিন্দা বীর মুক্তিযোদ্ধা শাহাবউদ্দিন মহুরীর মেয়ের ঘরের নাতনি ও উজিরপুর পৌর শহরের বাসিন্দা মো. শাহিনের মেয়ে। মৌ’র এ মর্মান্তিক মৃত্যুতে গোটা এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। পরিবারে বইছে শোকের মাতম। এদিকে ময়না তদন্ত ছাড়া তার মরদেহ দাফনের জন্য বরিশাল জেলা প্রশাসকের অনুমতির প্রক্রিয়া চলছে।
কুমিল্লা অফিস: কুমিল্লার নাঙ্গলকোটে একই সময়ে দুটি ট্রেন দুর্ঘটনার কারণে ঢাকা-চট্টগ্রাম রেলপথে ট্রেন চলাচল বন্ধ হয়ে গেছে। বুধবার সন্ধ্যা ৭টার দিকে উপজেলার হাসানপুর ও গুণবতী এলাকায় ‘সোনার বাংলা এক্সপ্রে ...
নড়াইল প্রতিনিধি: গতকাল রাজধানীর ধানমন্ডি ৩২ নম্বরে পেশাগত দায়িত্ব পালনকালে জামায়াত নেতাকর্মীদের দ্বারা সাংবাদিকদের ওপর হামলা ও নির্যাতনের ঘটনার তীব্র প্রতিবাদ এবং দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে ...
পিরোজপুর অফিস: পিরোজপুরকে অর্থনৈতিক অঞ্চল হিসেবে গড়ে তোলার উদ্যোগ নেওয়ায় প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন জেলা পরিষদের প্রশাসক ও বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য অধ্যক্ষ আলমগীর হোসেন ...
পাভেল ইসলাম মিমুল রাজশাহী ব্যুরো: রাজশাহীর বোয়ালিয়া বড়কুঠি ভূমি অফিসের সপুরা আদায় কেন্দ্রে হোল্ডিং খোলা হবে নাকি বন্ধ থাকবে—তা যেন নির্ভর করে সংশ্লিষ্ট তহশিলদার (ভূমি উপ-সহকারী কর্মকর্তা) সাইফুল ইসলাম ...
সব মন্তব্য
No Comments