স্টাফ রিপোর্টার: দেশের বাজারে স্বর্ণের দাম কমানোর ঘোষণা দিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। সোমবার ( ৭ জুলাই ) বাজুস স্ট্যান্ডিং কমিটি অন প্রাইসিং এন্ড প্রাইস মনিটরিং সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।
কমিটির চেয়ারম্যান মাসুদুর রহমান এক বিজ্ঞপ্তিতে একথা জানিয়েছেন।
বাজুস স্ট্যান্ডিং কমিটি অন প্রাইসিং এন্ড প্রাইস মনিটরিং নতুন সিদ্ধান্ত আগামীকাল মঙ্গলবার থেকে কার্যকর হবে।
সিদ্ধন্তনুযায়ি ভরিতে সর্বোচ্চ ১ হাজার ৫৭৫ টাকা কমানো হয়েছে। ফলে বর্তমানে ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম হবে এক লাখ ৭০ হাজার ৫৫১ টাকা।
২১ ক্যারেটর প্রতি ভরি স্বর্ণ এক লাখ ৬২ হাজার ৭৯৪ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণ এক লাখ ৩৯ হাজার ৫৪৮ টাকা এবং সনাতন পদ্ধতির স্বর্ণ প্রতি ভরি এক লাখ ১৫ হাজার ৩৯২ টাকায় বিক্রি করা হবে।
স্বর্ণের দাম কমলেও অপরিবর্তিত থাকছে রুপার দাম। বর্তমানে ২২ ক্যারেটের প্রতি ভরি রুপার দাম দুই হাজার ৮১১ টাকা , ২১ ক্যারেটের দাম ২ হাজার ৬৮৩ টাকা, ১৮ ক্যারেটের দাম ২ হাজার ২৯৮ টাকা এবং সনাতন পদ্ধতি রুপার দাম ১ হাজার ৭২৬ টাকা।
প্রসঙ্গত , গত ১৪ ডিসেম্বর স্বর্ণের দাম কমানো হয়। পরে ১৮ ডিসেম্বর ফের স্বর্ণের দাম বাড়ানো হয়েছিল।
স্টাফ রিপোর্টার: নতুন করে এভিয়েশন বা হেলিকপ্টার ব্যবসায় যুক্ত হয়েছে দেশের শীর্ষস্থানীয় শিল্পগ্রুপ আকিজ গ্রুপ। কর্পোরেট, ব্যবসায়িক সফর, পর্যটন ও শিল্প খাত, ব্যক্তিগত যাত্রা এবং চিকিৎসা সেবার জন্য বাণি ...
স্টাফ রিপোর্টার: তেজাবী স্বর্ণ ও রৌপ্যের (পিওর গোল্ড ও সিলভার) মূল্য হ্রাস পাওয়ায় দেশের বাজারে স্বর্ণ ও রৌপ্যের দাম কমানোর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ জুয়েলার্স এসোসিয়েশন (বাজুস)। এ উপলক্ষে আজ ২৪ ...
স্টাফ রিপোর্টার: দেশের গৃহঋণ প্রদানকারী স্পেশালিষ্ট আর্থিক প্রতিষ্ঠান ডিবিএইচ ফাইন্যান্স পিএলসি সম্প্রতি যশোর শহরে তাদের নতুন শাখার আনুষ্ঠানিক উদ্বোধন করেছে। প্রতিষ্ঠানটির ১৮তম শাখাটি যশোর শহরের প্রা ...
স্টাফ রির্পোটার: আগামী ২৫ জুলাই অনুষ্ঠিতব্য অ্যাসোসিয়েশন অব ট্রাভেল এজেন্টস অব বাংলাদেশের (আটাব) নির্বাচন নিয়ে দেখা দিয়েছে চরম অনিশ্চয়তা। অ্যাসোসিয়েশন অব ট্রাভেল এজেন্টস অব বাংলাদেশের (আটাব) ২০২৬-২৮ ম ...
সব মন্তব্য
No Comments