বিশেষ প্রতিনিধি | শ্রীমঙ্গল : "গণমাধ্যমকে বলা হয় রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ। অপর তিনটি স্তম্ভ হচ্ছে, আইনসভা, বিচার বিভাগ ও নির্বাহী বিভাগ। বোঝাই যাচ্ছে গণমাধ্যমের গুরুত্ব ও অবস্থান কোথায়! জনস্বার্থ অভিমুখী মুক্ত গণমাধ্যম ছাড়া একটি গণতান্ত্রিক রাষ্ট্র পূর্ণতা পায় না। সরকার ও প্রশাসনের অসঙ্গতি ধরিয়ে দেওয়াসহ জনগণের সংগ্রামের সহযোদ্ধা হিসেবে গণমাধ্যমকে অতন্দ্র প্রহরীর ভূমিকা পালন করতে হয়।
আসলে গণমাধ্যম হচ্ছে জনগণের সংগ্রামের সহযোদ্ধা, নীতি-আদর্শের যৌথ প্রচারক ও যৌথ আন্দোলনকারী, জনস্বার্থ ও রাষ্ট্রের পাহারাদার। গণমাধ্যমই সঠিক পথ বাতলে দেয় যাতে সরকার, প্রশাসন ও জনগণ সঠিক পথে পরিচালিত হতে পারে। গণমাধ্যম সরকার, প্রশাসন ও জনগণের প্রতিপক্ষ নয়; তবে জনস্বার্থে নজরদারী করবে। কাজেই বলিষ্ট ও শক্তিশালী গণমাধ্যম ছাড়া জনস্বার্থের রাষ্ট্রব্যবস্থা শক্ত ভিত্তির ওপর দাঁড়াতে পারে না।
রাষ্ট্রের অন্য তিনটি স্তম্ভ নড়বড়ে হয়ে গেলেও চতুর্থ স্তম্ভ শক্ত থাকলে রাষ্ট্রকে গণমুখী রাখা যায়। আর চতুর্থ স্তম্ভ নড়বড়ে হলে রাষ্ট্রব্যবস্থা গণবিচ্ছিন্ন হয়ে পড়ে, রাষ্ট্র বিপদগ্রস্ত হয়।
আমি ব্যক্তিগতভাবে খুব আশাবাদী মানুষ। আঁধার কেটে নিশ্চয়ই আলো আসবে। কিন্তু সেটা কি প্রকৃতির নিয়মে হবে? কাউকে না কাউকে ভূমিকা পালন করতে হয়।
সাংবাদিকতায় ঝুঁকি থাকবেই। সজাগ ও সচেতন থাকলে সৎ ও নিষ্ঠাবান সাংবাদিকরা হারিয়ে যাবেনা। সাংবাদিকতার ডিকশনারি থেকে সততা ও পেশাদারিত্ব শব্দ দুটি কখনই বিলীন হবে না। সেখানে অসৎ আর হলুদ সাংবাদিকতার স্থান নেই।"
'স্বাধীনতাই আমাদের শক্তি'- এই শ্লোগান ও প্রতিপাদ্যকে সামনে রেখে শ্রীমঙ্গলে জাতীয় দৈনিক 'বাংলাদেশের আলো' পত্রিকার ১৬তম বর্ষপূর্তি উদযাপন উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় অতিথির বক্তব্যে মুক্তিযুদ্ধ বিষয়ক গবেষক, আরপি নিউজের সম্পাদক ও বিশিষ্ট কলামিস্ট কমরেড সৈয়দ আমিরুজ্জামান এসব কথা বলেন।
শনিবার (৩০ নভেম্বর ২০২৪) রাত ৮টায় নিরাপদ সড়ক চাই (নিসচা)-এর শ্রীমঙ্গল উপজেলা শাখার কার্যালয়ে পত্রিকাটির ১৬তম বর্ষপূর্তি উদযাপন করা হয়।
দৈনিক বাংলাদেশের আলো পত্রিকার শ্রীমঙ্গল প্রতিনিধি আমজাদ হোসেন রনি'র সভাপতিত্বে বর্ষপূর্তির এ সভা অনুষ্ঠিত হয়।
এই অনুষ্ঠানে অতিথি হিসেবে আরও বক্তব্য দেন শ্রীমঙ্গল প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক এম ইদ্রিস আলী, দৈনিক কালের কন্ঠের জেলা প্রতিনিধি মো. সাইফুল ইসলাম, মাইটিভির জেলা প্রতিনিধি সঞ্জয় কুমার দে, দৈনিক সিলেটের কাগজের প্রতিনিধি ঝলক দত্ত, গণমাধ্যম কর্মী দেওয়ান মাসুকুর রহমান, দৈনিক সিলেট মিরর পত্রিকার প্রতিনিধি কাজী গোলাম কিবরিয়া জুয়েল, গণমাধ্যমকর্মী মো. আল আমিন, দৈনিক নবচেতনা প্রতিনিধি মো. আফজল হোসেইন, দৈনিক বাংলাদেশ সময়ের প্রতিনিধি মনজুর চৌধুরী, দৈনিক জৈন্তা বার্তার প্রতিনিধি রবি উদ্দিনসহ বিভিন্ন পত্রিকার প্রতিনিধিগণ। এছাড়াও উপস্থিত ছিলেন নিরাপদ সড়ক চাই (নিসচা)-এর শ্রীমঙ্গল উপজেলা শাখার সভাপতি গোলাম রহমান মামুন, অর্জুন ঘোষ, দপ্তর সম্পাদক দুলাল মিয়া, সদস্য আবুল কাশেম, জাকির হোসেনসহ সামাজিক ও গন্যমান্য ব্যক্তিবর্গ।
অনিক রায়, ফরিদপুর অফিস: ফরিদপুর সদর উপজেলার আলিয়াবাদ ইউনিয়নে ঘটে যাওয়া চাঞ্চল্যকর তিন হত্যার ঘটনায় প্রধান অভিযুক্ত আকাশ মোল্লা (২৮) অবশেষে আইনশৃঙ্খলা বাহিনীর হাতে গ্রেফতার হয়েছে। মঙ্গলবার (২৮ এপ্রি ...
পাভেল ইসলাম মিমুল রাজশাহী: রাজশাহী চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির ২০২৬-২০২৮ দ্বি-বার্ষিক মেয়াদের নবনির্বাচিত পরিচালনা পর্ষদের শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়েছে।
সোমবার বিকেল স ...
উজিরপুর প্রতিনিধিঃ বরিশালের উজিরপুর উপজেলার শিকারপুর ইউনিয়নের মুন্ডপাশা গ্রামে ঝরনা (৩৫) নামে এক প্রবাসী স্ত্রীর রহস্যজনক মৃত্যু হয়েছে। সোমবার (২৭ এপ্রিল ২০২৬) সকালে স্বামীর বাড়ি থেকে তার মরদেহ ...
উজিরপুর প্রতিনিধিঃ বরিশাল জেলার উজিরপুর মডেল থানার চার তলা বিশিষ্ট আধুনিক ভবনের ভিত্তি প্রস্তর উদ্বোধন করেন বরিশালের রেঞ্জ ডিআইজি মোহাম্মদ মোস্তাফিজুর রহমান।
২৭ এপ্রিল ...
সব মন্তব্য
No Comments