ডেস্ক রিপোর্ট: কাতার বিশ্বকাপের অফিসিয়াল বল ‘আল রিহলা’। এই বলের সাম্প্রতিক একটি ছবি সবাইকে অবাক করেছে। ওই ছবিতে দেখা গেছে, মোবাইল, ল্যাপটপের মতোই ফুটবলটিকে চার্জ দেওয়া হচ্ছে। পাশাপাশি রাখা বলগুলোকে একসাথে চার্জ দিতে দেখা যায়। কেন এবারের বলে চার্জ দিতে হচ্ছে? রহস্যটি ঠিক কী?
বলের নির্মাতা কোম্পানি অ্যাডিডাস জানিয়েছে এর মূল রহস্য। তারা জানিয়েছে, এবারের বলগুলো অন্যবারের থেকে আলাদা। এ বলের ভেতরে সেন্সর বসানো আছে। ম্যাচের সময় সেসব সেন্সর থেকে প্রতি মুহূর্তে সার্ভারে পাঠানো হচ্ছে তথ্য।
এই সেন্সর এতটাই শক্তিশালী যে, প্রতি সেকেন্ডে ৫০০ বার তথ্য পাঠাতে পারে। বলের সঙ্গে কোনও কিছুর স্পর্শ হলেই তার নির্ভুল তথ্য চলে যাচ্ছে সার্ভারে। সেই সেন্সরকে চালু রাখতে তার সাথে যুক্ত করা হয়েছে ১৪ গ্রাম ওজনের একটি ব্যাটারি।
সেই ব্যাটারি সচল রাখতে ম্যাচের আগে তা চার্জ দেওয়া হয়। একবার চার্জে ছয় ঘণ্টা চলে। তাই সেন্সর থেকে নির্ভুল তথ্য পেতে প্রতি ম্যাচের আগে বল চার্জ করা জরুরি।
বলের মধ্যে সেন্সর থাকার গুরুত্ব এবার বোঝা গেছে পর্তুগাল-উরুগুয়ের ম্যাচে। যেখানে রোনালদোর একটি গোল নিয়ে বিতর্ক তৈরি হয়েছে। রোনালদোর দাবি, তার মাথা ছুঁয়েই বল জালে ঢুকেছে। কিন্তু অন্যরা বলছেন, গোলের মালিক ব্রুনো ফার্নান্দেজ।
এতে রোনালদোর কোনো অবদান নেই। বিতর্কের অবসানে একসময় বলের তথ্য সংগ্রহ করা হয়। জানা যায়, রোনালদোর সাথে বলের কোনও স্পর্শই হয়নি।
বল প্রস্তুতকারী সংস্থা অ্যাডিডাস বলছে, আমাদের প্রযুক্তি বলছে, ওই সময় রোনালদোর কোনো স্পর্শ লাগেনি বলে। বল গোলের দিকে যাওয়ার সময় যে স্পন্দন আমরা দেখেছি, তা থেকে আমরা বিষয়টি সম্পর্কে নিশ্চিত হয়েছি।
আমাদের সময়.কম
স্টাফ রিপোর্টার: তালাক না দিয়ে বিয়ে করার অভিযোগে দায়ের করা আলোচিত মামলা থেকে চূড়ান্তভাবে খালাস পেয়েছেন ক্রিকেটার নাসির হোসেন ও তার স্ত্রী তামিমা সুলতানা তাম্মি। দীর্ঘ বিচারিক প্রক্রিয়া শেষে বুধবার (১ ...
স্টাফ রিপোর্টার: বিশ্বকাপ শুরুর আগে নিজেদের শেষ প্রস্তুতি ম্যাচে দারুণ ছন্দে দেখা গেল আর্জেন্টিনাকে। বাংলাদেশ সময় বুধবার (১১ জুন) সকালে অনুষ্ঠিত আন্তর্জাতিক প্রীতি ম্যাচে আইসল্যান্ডকে ৩-০ গোলে হারিয়ে ...
স্টাফ রিপোর্টার: দীর্ঘ ২১ বছর পর ওয়ানডেতে অস্ট্রেলিয়াকে হারিয়ে ইতিহাস গড়ল বাংলাদেশ। মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে তিন ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথমটিতে অস্ট্রেলিয়াকে ৮৬ রানে হারিয়েছে টাইগা ...
ডেস্ক রিপোর্টার: সরকার ২০২৬ ফিফা বিশ্বকাপ সম্প্রচারের জন্য বাংলাদেশ টেলিভিশন (বিটিভি)-এর মাধ্যমে কয়েকটি অংশীদার প্রতিষ্ঠানের সঙ্গে যৌথভাবে সম্প্রচারের ব্যবস্থা করেছে বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচার মন ...
সব মন্তব্য
No Comments