রাহাদ সুমন,বিশেষ প্রতিনিধি॥ গ্রীষ্মকালীন স্কুল ও মাদ্রাসার ক্রীড়া প্রতিযোগিতায় বুক সাঁতারে জাতীয় পর্যায়ে বরিশালের বানারীপাড়া উপজেলার সলিয়াবাকপুর ইউনিয়নের ধারালিয়া সৈয়দ বজলুল হক মাধ্যমিক বিদ্যালয়ের অষ্টম শ্রেণির ছাত্রী সুরভী আক্তার তৃতীয় স্থান অর্জন করেছে। সে ধারালিয়া গ্রামের গাজী রহমানের মেয়ে। রোববার (২৭ অক্টোবর) সকালে জাতীয় পর্যায়ের ভেন্যু বরিশালের ব্যাপিষ্ট মিশন পুকুরে এ বুক সাঁতার প্রতিযোগীতা অনুষ্ঠিত হয়। এর আগে সুরভী আক্তার স্কুল পর্যায়ে ৩ অক্টোবর তিনটি ইভেন্টে প্রথম স্থান, ৮ অক্টোবর বানারীপাড়া উপজেলা পর্যায়ে এবং ১৫ অক্টোবর জেলা পর্যায়ে তিনটি ইভেন্টে প্রথম স্থান অধিকার করেন। বরিশাল বিভাগের ৬টি জেলার সমন্বয়ে গঠিত উপাঞ্চলের প্রতিযোগিতায় ২১ অক্টোবর দুটি ইভেন্টে প্রথম ও একটিতে দ্বিতীয় স্থান অর্জন করে। ২৪ অক্টোবর সুরভী বরিশাল বিভাগ ও খুলনা বিভাগ নিয়ে গঠিত অঞ্চল ভিত্তিক প্রতিযোগিতায় দুটি ইভেন্টে একটিতে প্রথম ও একটিতে দ্বিতীয় স্থান অর্জন করে জাতীয় পর্যায়ে প্রতিযোগীতায় অংশগ্রহণের যোগ্যতা অর্জন করে। এর মধ্যে বুক সাঁতারে সে তৃতীয় হওয়ার গৌরব অর্জন করায় উচ্ছ্বসিত বিদ্যালয়ের শিক্ষার্থী,শিক্ষক,অভিভাবক, ম্যানেজিং কমিটি ও এলাকাবাসী তাকে উষ্ণ অভিনন্দন ও ফুলেল শুভেচ্ছা জানিয়েছেন।
স্টাফ রিপোর্টার: বিশ্বকাপ ফাইনালে স্পেনের কাছে হারের ৭ দিন পর অবশেষে মুখ খুললেন আর্জেন্টাইন কোচ লিওনেল স্কালোনি। ১৯ জুলাই মেটলাইফ স্টেডিয়ামে ১-০ গোলে হারের পর সংবাদ সম্মেলনেই দুইবার কান্নায় ভেঙে পড ...
স্টাফ রিপোর্টার: তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন জানিয়েছেন, আগামী বিশ্বকাপে শুধু বিনামূল্যে খেলা সম্প্রচারই নয়, বরং বিজ্ঞাপনের বিশাল বাজারকে কাজে লাগিয়ে সরকারের জন্য বড় মুনাফা অর্জনের ...
স্টাফ রিপোর্টার: বিশ্বকাপ ফাইনালের প্রায় এক সপ্তাহ পর প্রথমবারের মতো প্রকাশ্যে দেখা গেল লিওনেল মেসিকে। এখনো মাঠে ফেরেননি আর্জেন্টাইন অধিনায়ক, তবে খেলার মাঠেই ফিরেছেন দর্শক হিসেবে।আন্তর্জাতিক ফুটবল ...
স্টাফ রিপোর্টার: সদ্য সমাপ্ত ২০২৬ ফিফা বিশ্বকাপের সবচেয়ে আলোচিত নাম কাবো ভার্দের গোলরক্ষক ভোজিনহা নতুন ক্লাবে যোগ দিতে যাচ্ছেন। বিশ্বকাপে অবিশ্বাস্য পারফরম্যান্সের পর ফ্রি এজেন্ট থাকা এই অভিজ্ঞ গোলর ...
সব মন্তব্য
No Comments