ডেস্ক রিপোর্ট: দ্রব্যমূল্যের লাগামহীন উর্ধ্বগতিতে দিশেহারা জনগণ যখন টিসিবি এবং ওএমএস এর ট্রাকের পিছনে ছুটথেছ তখন সরকারদলীয় লোকজন মুজিববর্ষ পালনের নামে বিদেশ থেকে শিল্পী এনে কনসার্টের নামে লুটপাটে ব্যস্ত। জনগণকে ভুখা রেখে সরকারদলীয় লোকজন ভোগ বিলাসে মত্ত।
আজ ৩১ মার্চ বৃহস্পতিবার বিকেলে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি’র এক জরুরী সভায় বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য ও ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি’র আহবায়ক বীর মুক্তিযোদ্ধা আবদুস সালাম এসব কথা বলেন। জনাব আবদুস সালাম বলেন, রমজানের পূর্বেই অসাধু সিন্ডিকেট নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের মূল্য বৃদ্ধি করে জনভোগান্তি সৃষ্টি করেছে। মানুষ যখন রমজানে সিয়াম সাধনার প্রস্তুতি নিচ্ছে সরকার তখন দ্রব্যমূল্য বাড়িয়ে জনগণকে দূর্ভোগের মধ্যে ফেলে দিয়েছে। আবদুস সালাম দ্রব্যমূল্য বৃদ্ধির প্রতিবাদে দলের ঘোষিত চলমান কর্মসূচির অংশ হিসেবে আগামী ০২ মার্চ শনিবার গণঅনশন কর্মসূচি সফল করার জন্য ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি’র সকল পর্যায়ের নেতাকর্মীদের প্রতি আহবান জানান।
সভায় ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি’র যুগ্ম আহবায়কবৃন্দ, সদস্যবৃন্দ, থানা সমূহের সভাপতি, সাধারণ সম্পাদক এবং সাংগঠনিক সম্পাদকবৃন্দ উপস্থিত ছিলেন।
স্টাফ রিপোর্টার: স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী এবং বিএনপির মহসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, গ্রামীণ উন্নয়নের মাধ্যমেই টেকসই বাংলাদেশ বিনির্মাণ সম্ভব। এ লক্ষ্যে সরকার দেশের রাস্ত ...
স্টাফ রিপোর্টার: জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় মার্কিন যুক্তরাষ্ট্রের ২৫০তম স্বাধীনতা দিবসের অনুষ্ঠান আয়োজনের ঘটনায় তীব্র নিন্দা ও ক্ষোভ জানিয়েছে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি)।আজ রোববার (৫ জ ...
স্টাফ রিপোর্টার: প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, জুলাই গণঅভ্যুত্থানে শহীদ ও আহতদের যথাযথ মূল্যায়ন ও পুনর্বাসন করা সরকারের পবিত্র দায়িত্ব। শহীদদের আত্মত্যাগকে স্মরণীয় করে রাখতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ ...
ময়মনসিংহ অফিস: দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রশ্নে কোনো ধরনের আপসের সুযোগ নেই বলে মন্তব্য করেছেন জাতীয় সংসদের মাননীয় বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান। তিনি বলেছেন, ...
সব মন্তব্য
No Comments