ইবি প্রতিনিধি: বঙ্গবন্ধু আন্তঃবিশ্ববিদ্যালয় স্পোর্টস চ্যাম্পিয়নশিপ ২০২২-এ স্বর্ণপদক জিতেছেন ইসলামী বিশ্ববিদ্যালয়ের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের ২০১৬-১৭ শিক্ষাবর্ষের ছাত্রী তামান্না আক্তার। শুক্রবার সকালে আসরের প্রথম ইভেন্টে ১৫ কিলোমিটার ম্যারাথনে প্রথম হয়েছেন তিনি। হাতিরঝিলের মুক্তমঞ্চে মাসব্যাপী এই স্পোর্টস চ্যাম্পসের উদ্বোধনী খেলা অনুষ্ঠিত হয়। বিশ্ববিদ্যালয়ের শারীরিক শিক্ষা বিভাগ বিষয়টি নিশ্চিত করেছে। স্বর্ণপদক জয়ী তামান্না আক্তার বলেন, বঙ্গবন্ধু আন্তঃবিশ্ববিদ্যালয় স্পোর্টস চ্যাম্পিয়নশিপের ম্যারাথনে স্বর্ণপদক জয়লাভ করেছি। সামনে আরো চারটি ইভেন্টে অংশগ্রহণ করবো। সবার কাছে দোয়াপ্রার্থী। এর আগে বঙ্গবন্ধু আন্তঃবিশ^বিদ্যালয় স্পোর্টস চ্যাম্পিয়নশিপের গত আসরে পাঁচটি স্বর্ণপদক জিতে সেরা অ্যাথলেট নির্বাচিত হন তামান্না। এ ছাড়াও দেশের মাটিতে বিভিন্ন প্রতিযোগিতায় অংশ নিয়ে ২৩টি স্বর্ণপদক ও আন্তর্জাতিক পর্যায়ে একটি স্বর্ণপদক লাভ করেছেন তিনি।
ডেস্ক রিপোর্ট: শিক্ষার্থীদের বাস্তব কর্মক্ষেত্রের অভিজ্ঞতা ও কর্মসংস্থানের সুযোগ বাড়াতে রানার গ্রুপের সঙ্গে সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষর করেছে ইউনিভার্সাল কলেজ বাংলাদেশ (ইউসিবিডি)। কর্মক্ষেত্রের চা ...
সৈয়দ মাহামুদ শাওন (রাজশাহী) : রাজশাহীর তানোর উপজেলার পাঁচন্দর ইউনিয়নের কৃষ্ণপুর গ্রামের চা বিক্রেতা মাসুদ রানার মেয়ে মাহমুদা দারিদ্র্যকে জয় করে জামালপুর মেডিকেল কলেজে ভর্তির সুযোগ পেয়েছেন।মাহমুদা ২০২৩ ...
বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: দেশের চারটি পাবলিক বিশ্ববিদ্যালয়ে নতুন উপাচার্য নিয়োগ দিয়েছে সরকার। সোমবার ৮ জুন শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের পৃথক চারটি প্রজ্ঞাপনে এই সিদ্ধান্ত জানানো হ ...
স্টাফ রিপোর্টার: শিক্ষা প্রশাসনের শীর্ষ পদে বড় ধরনের পরিবর্তন এনেছে সরকার। একই দিনে ঢাকা, যশোর, রাজশাহী, কুমিল্লা ও মাদ্রাসা শিক্ষা বোর্ডসহ ছয়টি শিক্ষা বোর্ডে নতুন চেয়ারম্যান নিয়োগ দেওয়া হয়েছে। একই স ...
সব মন্তব্য
No Comments