ডেস্ক রিপোর্ট: গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মহামান্য রাষ্ট্রপতি এবং বিশ্ববিদ্যালয় সমূহের চ্যান্সেলর জনাব আব্দুল হামিদ গত ২২ আগস্ট প্রফেসর ড. ফাদার প্যাট্রিক ডানিয়েল গ্যাফনি, সিএসসি-কে পুনরায় নটর ডেম বিশ্ববিদ্যালয়-এর উপাচার্য পদে নিয়োগ প্রদান করেছেন।
গত ২২ আগস্ট শিক্ষা মন্ত্রণালয়ের উপসচিব ড. মো: ফরহাদ হোসেন স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়। এর আগে ২০১৭ সালের ৮ আগস্ট ফাদার প্যাট্রিক গ্যাফনি, সিএসসিকে প্রথমবারের মতো উপাচার্য হিসেবে নিয়োগ প্রদান করেন মাননীয় রাষ্ট্রপতি মহোদয়। প্রথম মেয়াদে তিনি বিশ্ববিদ্যালয়ের অবকাঠামোগত উন্নয়ন যেমন নতুন একাডেমিক ভবন নির্মাণ, স্থায়ী ভবন নির্মাণ কাজ ত্বরান্বিতকরণ এবং ইউনিভার্সিটির একাডেমিক ও কারিকুলাম ডেভেলপমেন্টে অভূতপূর্ব অবদান রেখেছেন।
উল্লেখ্য যে, ফাদার প্যাট্রিক যুক্তরাষ্ট্রের ইন্ডিয়ানা অঙ্গরাজ্যে অবস্থিত নটর ডেম বিশ্ববিদ্যালয় হতে ক্লাসিক্যাল অ্যান্ড মর্ডাণ ল্যাংগুয়েজেস অ্যান্ড লিটারেচার-এ বিএ, এবং থিওলজি-তে এমএ ডিগ্রি অর্জন করেন। তিনি শিকাগো বিশ্ববিদ্যালয় হতে এনথ্রোপোলজি-তে এমএ এবং পিএইচডি ডিগ্রি লাভ করেন। ফাদার প্যাট্রিক হলি ক্রস সম্প্রদায়ভুক্ত একজন যাজক এবং শিক্ষাবিদ। তিনি ইংরেজি, আরবী, ফরাসি, জার্মান, ডাচ, স্প্যানিস, ইতালিয়ান এবং রাশিয়ান ভাষা বলতে, লিখতে ও পড়তে পারেন এবং ল্যাটিন, গ্রীক ও হিব্রু ভাষা পড়তে পারেন। যুক্তরাষ্ট্রের নটর ডেম বিশ্ববিদ্যালয়-এ তাঁর ৩৮ বছরের শিক্ষকতা ও প্রশাসনিক কর্মকাণ্ডের অভিজ্ঞতা আছে; অধিকন্তু তিনি ২০১৩ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ে খণ্ডকালীন প্রফেসর হিসেবে দায়িত্ব পালন করেছিলেন। তিনি বর্তমানে বাংলা ভাষা এবং সংস্কৃতি চর্চায়রত আছেন।
নটর ডেম বিশ্ববিদ্যালয় বাংলাদেশ-এর ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান ড. ফাদার জর্জ কমল রোজারিও, সিএসসি, ট্রেজারারফাদার আদম এস. পেরেরা, সিএসসি, রেজিস্ট্রার (ইনচার্জ) ড. ফাদার লেনার্ড শংকর রোজারিও, সিএসসি, অন্যান্য প্রশাসনিক কর্মকর্তা, শিক্ষকমণ্ডলী এবং সহকর্মীবৃন্দ পুনরায় উপাচার্য নির্বাচিত হওয়ায় প্রফেসর ড. ফাদার প্যাট্রিক ড্যানিয়েল গ্যাফনি, সিএসসিকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন।
ডেস্ক রিপোর্ট: শিক্ষার্থীদের বাস্তব কর্মক্ষেত্রের অভিজ্ঞতা ও কর্মসংস্থানের সুযোগ বাড়াতে রানার গ্রুপের সঙ্গে সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষর করেছে ইউনিভার্সাল কলেজ বাংলাদেশ (ইউসিবিডি)। কর্মক্ষেত্রের চা ...
সৈয়দ মাহামুদ শাওন (রাজশাহী) : রাজশাহীর তানোর উপজেলার পাঁচন্দর ইউনিয়নের কৃষ্ণপুর গ্রামের চা বিক্রেতা মাসুদ রানার মেয়ে মাহমুদা দারিদ্র্যকে জয় করে জামালপুর মেডিকেল কলেজে ভর্তির সুযোগ পেয়েছেন।মাহমুদা ২০২৩ ...
বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: দেশের চারটি পাবলিক বিশ্ববিদ্যালয়ে নতুন উপাচার্য নিয়োগ দিয়েছে সরকার। সোমবার ৮ জুন শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের পৃথক চারটি প্রজ্ঞাপনে এই সিদ্ধান্ত জানানো হ ...
স্টাফ রিপোর্টার: শিক্ষা প্রশাসনের শীর্ষ পদে বড় ধরনের পরিবর্তন এনেছে সরকার। একই দিনে ঢাকা, যশোর, রাজশাহী, কুমিল্লা ও মাদ্রাসা শিক্ষা বোর্ডসহ ছয়টি শিক্ষা বোর্ডে নতুন চেয়ারম্যান নিয়োগ দেওয়া হয়েছে। একই স ...
সব মন্তব্য
No Comments