জাকির হোসেন আজাদী: নতুন প্রজন্মের প্রতিশ্রুতিশীল অভিনয় শিল্পী নীহারিকা মৌ বতর্মানে ব্যস্ত সময় পার করছেন। তিনি অনেক গুলো একক ও ধারাবাহিক নাটকে অভিনয় করে দর্শকদের মনে জায়গা করে নিয়েছেন। গত তিনদিন পূর্বেও আইডিএলসি এর টিভি সি তে কাজ করলেন।
আজ কথা হলো মৌ এর সাথে। তিনি নিজেকে বড় পর্দায় দেখতে চান বলে জানান।
তিনি বলেন, "প্রথম কাজ শুরু হয় ওয়েব সিরিজ 'বরফ কলের গল্প " দিয়ে। পরিচালক ছিলেন শহিদুন্নবী। তারপর নাটকে নাম লেখাই মাইদুল রাকিব এর " ইলিশ মাছ নাটক, গরুর মাংস, যেগুলো গত বছর ঈদ এর সময় টেলিভিশন চানেলে প্রচার হয়েছে।
তিনি আরও বলেন, "ইস্কাপনের টিক্কা ' এটাও শাহিদুন্নবী পরিচালক, সিঙ্গেল নাটক প্রায় ১২ টার মত মাছরাঙা, বাংলা ভিশন, sa tv, নাগরিক টেলিভিশন এ প্রচার হয়েছে।"
তিনি বলেন, "এছাড়া ধারাবাহিক নাটক এ কাজ করা হয়েছে। নাম "জমিদার বাড়ি'। পরিচালক সাজ্জাদ হোসেন দোদুল। বৈশাখি টেলিভিশন এ গিয়েছে। তাছাড়াও খুব জনপ্রিয় ধারাবাহিক নাটক শান্তি মলম ১০ টাকাতে কাজ করেছি। পরিচালক ছিলেন হিমু আকরাম।"
তিনি বলেন, "নাসির উদ্দীন মাসুদ পরিচালিত ফামিলি প্রব্লেম এ কাজ করেছি। পরিচালক সাইদুল ইসলাম এর 'বেস্ট অফ লাক' নাটকে রিসেন্ট কাজ করা হয়েছে। নাটকের পাশাপাশি বিজ্ঞাপন এ কাজ করেছি skf কোম্পানি এর বিজ্ঞাপন। এছাড়া ইউটিউবের অসংখ্য নাটকে নিয়মিত কাজ করা হয়েছে। অভিনয় এর পাশাপাশি ফটোশুটেও কাজ করছি পুরোদস্তুর। আমি সব সময় চ্যালেঞ্জীং চরিত্রে কাজ করতে ভালবাসি। আমি কাজ করে যাচ্ছি। তাই নিজেকে বড়পর্দায় একদিন হয়তো দেখবো এটাই প্রত্যাশা।"
সব শেষে দর্শকদের উদ্দেশ্যে বলেন, " আমার প্রিয় দর্শকদের বলতে চাই বেশি বেশি বাংলা নাটক দেখুন। বাংলা সিনেমা দেখুন। সবার ভালবাসা আর দোয়া চাই, আশা রাখছি সবাই পাশে থাকবেন আমার। সবাইকে ধন্যবাদ।"
স্টাফ রিপোর্টার: সংশোধিত ‘ধূমপান ও তামাকজাত দ্রব্য ব্যবহার (নিয়ন্ত্রণ) আইন-২০০৫’ অনুসরণ করে চলচ্চিত্র নির্মাণ ও প্রচারের আহ্বান জানিয়েছেন চলচ্চিত্র পরিচালক, প্রযোজক, শিল্পী ও সংশ্লিষ্টরা।বাংলাদেশ চল ...
স্টাফ রিপোর্টার: চর্যাগান, পাপেট শো, আবৃত্তি এবং কবি রাজীব কুমার দাশের কবিতা নিয়ে প্রবন্ধ পাঠ ও আলোচনার মধ্য দিয়ে আজ ২৫ জুলাই ২০২৬, শনিবার সকাল ১০টা থেকে দুপুর ১২টা ৩০ মিনিট পর্যন্ত বাংলা একাডেমির কবি ...
ডেস্ক রিপোর্ট: প্রথমবারের মতো বাংলাদেশের গান নিয়ে আগ্রহ প্রকাশ করেছে বিশ্বের অন্যতম প্রধান এবং ঐতিহাসিক পরিবেশনা প্রতিষ্ঠান ওয়ার্নার ব্রাদার্স মিউজিক। তারা আমন্ত্রণ জানিয়েছে বাংলাদেশের জনপ্রিয় ব্যান্ ...
স্টাফ রিপোর্টার: পূর্ণিমা এক সময়ের হার্টথ্রব নায়িকা। মান্না, রিয়াজ এবং শাকিব খানের সঙ্গে অসংখ্য চলচ্চিত্রে অভিনয় করেছেন। পূর্ণিমা চ্যানেল আইতে বিভিন্ন সময়ে এসেছেন। কিন্তু সে আসাটা ছিল একেবারেই সাদামাট ...
সব মন্তব্য
No Comments