ডেস্ক রিপোর্ট: ২০২৫ সালের প্রথম ছয় মাসে (জানুয়ারি-জুন) ১,৩৯৬ কোটি টাকার বীমা দাবি নিষ্পত্তি করেছে মেটলাইফ বাংলাদেশ। গ্রাহকদের বীমা সুবিধা হিসেবে পরিশোধ করা অর্থের পাশাপাশি চিকিৎসা ও মৃত্যু দাবি হিসেবে পরিশোধ করা অর্থ এর অন্তর্ভুক্ত।
এ বিষয়ে মেটলাইফ বাংলাদেশের মুখ্য নির্বাহী কর্মকর্তা আলা আহমদ, বলেন, “একজন গ্রাহকের বীমা অভিজ্ঞতার সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ হল বীমা দাবির টাকা পাওয়া। এজন্যই আমরা দাবি নিষ্পত্তি প্রক্রিয়াকে আরও দ্রুত, সহজ ও স্বচ্ছ করে তোলার প্রতি মনোযোগী। গ্রাহক যখন জানেন যে বীমা কোম্পানি কিভাবে বীমা দাবি নিষ্পত্তি করছে তখন বীমার প্রতি তার যেমন বিশ্বাস তৈরী হয় তেমনি মেটলাইফ এর এবং বীমা খাতের উপর আস্থা আরো দৃঢ় হয়।"
মেটলাইফের পরিশোধ করা মোট দাবির মধ্যে স্বাস্থ্য ও চিকিৎসা খরচ নির্বাহে ১৪৬ কোটি টাকা, মৃত্যু দাবি বাবদ ৫৫ কোটি টাকা এবং পলিসির পূর্ণ বা আংশিক মেয়াদপূর্তিসহ আরও অন্যান্য কারণে ১,১৯৫ কোটি টাকা পরিশোধ করা হয়েছে।
বীমা দাবি নিষ্পত্তিতে সময়মত অর্থ পরিশোধের ধারাবাহিক রেকর্ড ধরে রেখেছে মেটলাইফ। ২০২৪ সালে মেটলাইফ বাংলাদেশে ২,৮৯৫ কোটি টাকার বীমা দাবি নিষ্পত্তি করে, যা জীবন বীমা খাতে সর্বোচ্চ।
গ্রাহকদের জন্য সেরা অভিজ্ঞতা নিশ্চিত করতে অনলাইন আবেদনের মাধ্যমে মাত্র ৩ থেকে ৫ কর্মদিবসের মধ্যে বীমা দাবি নিষ্পত্তি সুবিধা দিচ্ছে মেটলাইফ বাংলাদেশ। নিজ উদ্যোগে সময়মত ও দক্ষতার সাথে বীমাদাবি পরিশোধ এর মাধ্যমে মেটলাইফ গ্রাহক সন্তুষ্টি অর্জন এবং সেই সাথে বীমার প্রতি জনসাধারণের আগ্রহ ও আস্থা ফিরিয়ে আনতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।
বর্তমানে, বাংলাদেশে ৯০০-টির বেশি প্রতিষ্ঠান এবং প্রায় ১০ লাখ গ্রাহকের সেবায় নিয়োজিত মেটলাইফ দেশের বৃহত্তম জীবন বীমা প্রতিষ্ঠান।
স্টাফ রিপোর্টার: নতুন করে এভিয়েশন বা হেলিকপ্টার ব্যবসায় যুক্ত হয়েছে দেশের শীর্ষস্থানীয় শিল্পগ্রুপ আকিজ গ্রুপ। কর্পোরেট, ব্যবসায়িক সফর, পর্যটন ও শিল্প খাত, ব্যক্তিগত যাত্রা এবং চিকিৎসা সেবার জন্য বাণি ...
স্টাফ রিপোর্টার: তেজাবী স্বর্ণ ও রৌপ্যের (পিওর গোল্ড ও সিলভার) মূল্য হ্রাস পাওয়ায় দেশের বাজারে স্বর্ণ ও রৌপ্যের দাম কমানোর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ জুয়েলার্স এসোসিয়েশন (বাজুস)। এ উপলক্ষে আজ ২৪ ...
স্টাফ রিপোর্টার: দেশের গৃহঋণ প্রদানকারী স্পেশালিষ্ট আর্থিক প্রতিষ্ঠান ডিবিএইচ ফাইন্যান্স পিএলসি সম্প্রতি যশোর শহরে তাদের নতুন শাখার আনুষ্ঠানিক উদ্বোধন করেছে। প্রতিষ্ঠানটির ১৮তম শাখাটি যশোর শহরের প্রা ...
স্টাফ রির্পোটার: আগামী ২৫ জুলাই অনুষ্ঠিতব্য অ্যাসোসিয়েশন অব ট্রাভেল এজেন্টস অব বাংলাদেশের (আটাব) নির্বাচন নিয়ে দেখা দিয়েছে চরম অনিশ্চয়তা। অ্যাসোসিয়েশন অব ট্রাভেল এজেন্টস অব বাংলাদেশের (আটাব) ২০২৬-২৮ ম ...
সব মন্তব্য
No Comments