স্টাফ রিপোটার: দ্বাদশ জাতীয় নির্বাচনের তফসিল বাতিল, বেগম খালেদা জিয়াসহ বিরোধী নেতাকর্মীদের মুক্তি ও সরকার পতনের একদফা দাবিতে নবম দফা সর্বাত্মক অবরোধের সমর্থনে রাজধানীর কমলাপুরে মশাল মিছিল করেছে বিএনপির নেতাকর্মীরা।
এতে নেতৃত্ব দেন বিএনপির আন্তর্জাতিক বিষয়ক কমিটির সদস্য ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন।
রবিবার রাতে মশাল মিছিলটি কমলাপুর স্টেশন থেকে শুরু হয়ে সাদেক হোসেন খোকা কমিউনিটি সেন্টার হয়ে মতিঝিলের মধুমিতা সিনেমা হলের সামনে গিয়ে শেষ হয়।
মিছিলে ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রদলের আহবায়ক পাভেল শিকদার, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সাবেক যুগ্ম সম্পাদক ম্যাক্স মান্নান, ছাত্রদল ঢাকা মহানগর দক্ষিণের যুগ্ন আহবায়ক আব্দুর রহিম, ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রদলের সাবেক সহ-সভাপতি যুবনেতা জাবেদ হোসেন মুন্না, ওয়ারী থানা যুবদলের সাবেক সদস্য সচিব নাহিদ হোসেন, কোতোয়ালি থানা যুবদলের সাবেক যুগ্ন সম্পাদক আব্দুস সোবাহান, গেন্ডারিয়া থানা স্বেচ্ছাসেব দলের সাবেক সদস্য সচিব পাপ্পু, ওয়ারী থানা ছাত্রদলের সভাপতি তৌকির আহমেদ হৃদয়, গেন্ডারিয়া থানা ছাত্রদলের আহ্বায়ক নাসির হোসেন, সূত্রাপুর থানা ছাত্রদলের সিনিয়র যুগ্ন আহবায়ক,সাইফ আহমেদ হিমু, আলিয়া মাদ্রাসা ছাত্রদল নেতা মো. সানাউল্লাহসহ বিভিন্ন পর্যায়ের শতাধিক নেতাকর্মী অংশ নেন।
ডেস্ক রিপোর্ট: আওয়ামী লীগের বরগুনা-২ আসনের সাবেক এমপি শওকত হাসানুর রহমান রিমনের উত্তরার বাসায় বসে নাশকতার পরিকল্পনা করার সময় অভিযান চালিয়ে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের ১৫ জন নেতাকর্মীকে গ্রেফতার করেছ ...
স্টাফ রিপোর্টার: রাজধানীর মিরপুর-১-এর ভাঙচুর ও গুঁড়িয়ে দেওয়া রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টার ও সালমান মুক্তাদির স্টুডিও পরিদর্শন শেষে এবি পার্টির সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ বলেছেন, বাং ...
স্টাফ রিপোর্টার: রাজধানীর মিরপুরে রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারে হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনার পর আজ আবারও স্বাস্থ্যকেন্দ্রটি পরিদর্শন করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র ও ঢাকা উত্তর সিটি ক ...
স্টাফ রিপোর্টার: জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) কেন্দ্রীয় কার্যালয়ে পুলিশের অভিযানের পর ৫৪ ধারায় গ্রেফতার ২৭ জনের জামিন আবেদন নাকচ করেছেন আদালত। সোমবার (২৮ সেপ্টেম্বর) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রে ...
সব মন্তব্য
No Comments