বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: ঢাকা বিশ্ববিদ্যালয়ে ২০২২-২০২৩ শিক্ষাবর্ষ থেকে আন্ডারগ্র্যাজুয়েট প্রোগ্রামে খেলোয়াড় কোটায় শিক্ষার্থী ভর্তির সিদ্ধান্ত নেয়া হয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ে খেলাধুলার মানোন্নয়ন, মানসম্মত খেলোয়াড় তৈরি এবং জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ের ক্রীড়া প্রতিযোগিতায় অংশগ্রহণের জন্য দক্ষ ক্রীড়াবিদ তৈরির লক্ষ্যে খেলোয়াড় কোটায় শিক্ষার্থীদের ভর্তি করা হবে। উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামানের সভাপতিত্বে আজ ০৪ জুলাই মঙ্গলবার নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবন মিলনায়তনে অনুষ্ঠিত সাধারণ ভর্তি কমিটির সভায় এই সিদ্ধান্ত নেয়া হয়।
সভায় বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর (প্রশাসন) অধ্যাপক ড. মুহাম্মদ সামাদ, কোষাধ্যক্ষ অধ্যাপক মমতাজ উদ্দিন আহমেদ, রেজিস্ট্রার, বিভিন্ন অনুষদের ডিন, বিভিন্ন বিভাগের চেয়ারম্যান, বিভিন্ন ইনস্টিটিউটের পরিচালক এবং সংশ্লিষ্ট কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
সভার সিদ্ধান্ত অনুযায়ী ভর্তিচ্ছু প্রার্থীদের আগামীকাল ০৫ জুলাই ২০২৩ থেকে ২৪ জুলাই ২০২৩-এর মধ্যে প্রয়োজনীয় সনদপত্রসহ সাদা কাগজে সংশ্লিষ্ট ভর্তি পরীক্ষার ইউনিট প্রধান বরাবর আবেদন করতে হবে। একটি বিশেষজ্ঞ কমিটির মাধ্যমে প্রার্থীদের সরাসরি মৌখিক ও ব্যাবহারিক পরীক্ষার মাধ্যমে যাচাই-বাছাই করে ভর্তির সুপারিশ করা হবে।
ভর্তিচ্ছু প্রার্থীদের জাতীয় দলের বর্তমান খেলোয়াড় হতে হবে। এছাড়াও, প্রার্থীদের বিগত তিন বছরের মধ্যে জাতীয় দল, জাতীয় ‘এ’ দল এবং বয়সভিত্তিক অনুর্ধ্ব ২৩/২০/১৯/১৭/১৬ দলের সদস্য হয়ে জাতীয়/আন্তর্জাতিক প্রতিযোগিতায় অংশগ্রহণের অভিজ্ঞতাসম্পন্ন এবং এ্যাথলেটিক্স, ব্যাডমিন্টন, টেবিল-টেনিস, সাঁতার, টেনিস, দাবা, ক্যারমসহ বিভিন্ন ক্রীড়া প্রতিযোগিতায় জাতীয় র্যাংকিং অনুযায়ী ১ থেকে ৫ এর মধ্যে থাকা প্রার্থীরাও ভর্তির জন্য আবেদন করতে পারবে। আবেদনের শেষ তারিখে ভর্তিচ্ছু প্রার্থীদের বয়স অনুর্ধ্ব ২৩ বছর হতে হবে এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ে সংশ্লিষ্ট ইউনিট ভিত্তিক ভর্তির ন্যুনতম শিক্ষাগত যোগ্যতা থাকতে হবে।
ভর্তিচ্ছু প্রার্থীদের ভর্তি সংক্রান্ত বিস্তারিত তথ্যের জন্য ‘কলা, আইন ও সামাজিক বিজ্ঞান ইউনিট’-এর ক্ষেত্রে কলা অনুষদের ডিন অফিস, ‘বিজ্ঞান ইউনিট’-এর ক্ষেত্রে আর্থ এন্ড এনভায়রনমেন্টাল সায়েন্সেস অনুষদের ডিন অফিস, ‘ব্যবসায় শিক্ষা ইউনিট’-এর ক্ষেত্রে বিজনেস স্টাডিজ অনুষদের ডিন অফিস এবং ‘চারুকলা ইউনিট’-এর ক্ষেত্রে চারুকলা অনুষদের ডিন অফিসে যোগাযোগ করতে হবে। এছাড়া, ভর্তি সংক্রান্ত বিস্তারিত তথ্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট https://admission.eis.du.ac.bd-এ পাওয়া যাবে।
ডেস্ক রিপোর্ট: শিক্ষার্থীদের বাস্তব কর্মক্ষেত্রের অভিজ্ঞতা ও কর্মসংস্থানের সুযোগ বাড়াতে রানার গ্রুপের সঙ্গে সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষর করেছে ইউনিভার্সাল কলেজ বাংলাদেশ (ইউসিবিডি)। কর্মক্ষেত্রের চা ...
সৈয়দ মাহামুদ শাওন (রাজশাহী) : রাজশাহীর তানোর উপজেলার পাঁচন্দর ইউনিয়নের কৃষ্ণপুর গ্রামের চা বিক্রেতা মাসুদ রানার মেয়ে মাহমুদা দারিদ্র্যকে জয় করে জামালপুর মেডিকেল কলেজে ভর্তির সুযোগ পেয়েছেন।মাহমুদা ২০২৩ ...
বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: দেশের চারটি পাবলিক বিশ্ববিদ্যালয়ে নতুন উপাচার্য নিয়োগ দিয়েছে সরকার। সোমবার ৮ জুন শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের পৃথক চারটি প্রজ্ঞাপনে এই সিদ্ধান্ত জানানো হ ...
স্টাফ রিপোর্টার: শিক্ষা প্রশাসনের শীর্ষ পদে বড় ধরনের পরিবর্তন এনেছে সরকার। একই দিনে ঢাকা, যশোর, রাজশাহী, কুমিল্লা ও মাদ্রাসা শিক্ষা বোর্ডসহ ছয়টি শিক্ষা বোর্ডে নতুন চেয়ারম্যান নিয়োগ দেওয়া হয়েছে। একই স ...
সব মন্তব্য
No Comments