ডেস্ক রিপোর্ট: অনেকের কাছে পাভেলের ‘ড্রামার’ পরিচিতিটা প্রাধান্য পেলেও তিনি নিভৃতে বেড়ে উঠেছেন একজন সংগীত পরিচালক হিসেবে। মোস্তফা সরয়ার ফারুকীর ‘ডুব’ এর ‘আহারে জীবন’-এর মতো অসংখ্য জনপ্রিয় গান ও চলচ্চিত্রের সংগীত পরিচালনায় থেকেও আড়ালে থাকতেই যেন বেশী স্বাচ্ছন্দ্য বোধ করেন তিনি।
তাঁর ভক্তদের জন্যে আনন্দের ব্যাপার হচ্ছে, সেই আড়াল ভাঙতে চলেছে অবশেষে। দেশের বিভিন্ন সময়ের জনপ্রিয় ও গুণী শিল্পীদের নিয়ে এবার নতুন সংগীতযাত্রা পাভেলের।
‘লিভিং রুম সেশন’-নামের এই মিউজিক সেশনে প্রথম পর্বেই তাঁর সংগীত পরিচালনায় আসছে নয় শিল্পীর গান।
শিল্পীরা হলেন- ইমরান মাহমুদুল, ঐশী, কণা, মাশা ইসলাম, জাহিদ নিরব, মুজিব পরদেশি, ইনিমা রশ্নি ও কাজল দেওয়ান। ইতিমধ্যেই যে খবর ছড়িয়ে পড়েছে আন্তর্জাতিক অঙ্গনেও।
পৃষ্ঠপোষক "টাইম জোনের" সৌজন্যে নিউইয়র্কের টাইমস স্কয়ারের বিলবোর্ডে বিজ্ঞাপন প্রচারিত হচ্ছে ‘লিভিং রুম সেশন’-এর। এই আইকনিক প্ল্যাটফর্মে বাংলাদেশের শিল্পীদের মুখ দেখে ইতিমধ্যেই ইন্ডাস্ট্রি এবং সংগীত প্রেমীদের মাঝে ব্যাপক আগ্রহের সৃষ্টি হয়েছে।
সংশ্লিষ্টদের সাথে কথা বলে জানা গেছে, লিভিং রুম সেশন’-এর পরবর্তী সিজনগুলো আসবে আরও বড় পরিসরে।
বাংলা গানের উৎকর্ষ সাধনের পাশাপাশি নিজের মিউজিক ক্যারিয়ারের জন্য এই সঙ্গীত আয়োজনকে একটি উল্লেখযোগ্য মাইলফলক মনে করছেন পাভেল।
তিনি বলেন, “ছয় বছর বয়স থেকে মিউজিকের সাথে আছি। প্রায় দুই দশক ধরে জড়িয়ে আছি জনপ্রিয় ব্যান্ড চিরকুটের সাথে। সংগীত পরিচালক হিসেবে কাজ করেছি অসংখ্য জনপ্রিয় বিজ্ঞাপন ও চলচ্চিত্রে।
আন্তর্জাতিক বিভিন্ন মিউজিক প্লাটফর্ম ও কনসার্টের ভেতরকার মানুষ হিসেবে দেশি ও বিদেশি গুণী শিল্পীদের সাথে নিবিড় ভাবে কাজ করার সৌভাগ্য হয়েছে। সবসময় দেশের সংগীতকে আন্তর্জাতিক মানে পৌঁছাতে, নতুন কিছু শিখতে চেষ্টা করেছি।
এখন সময় এসেছে নিজের ভাবনা গুলো মানুষের সামনে নিয়ে আসার। আশা করি সবাই উপভোগ করবেন এই মিউজিক্যাল প্রজেক্টটি।”
প্রথম সেশনে নয়টি গানের মধ্যে আটটি রিমিক্স ও একটি মৌলিক গান রয়েছে বলে জানান পাভেল।
‘লিভিং রুম সেশন’-অডিও প্রোডাকশান করেছে বাটার কমিউনিকেশন। গানগুলোর ভিডিও নির্মাণ করেছেন মারুফ রায়হান। পরিবেশনায় থাকছে মাশরুম এন্টারটেইনমেন্ট।
পাভেল জানান, মধ্য ফেব্রুয়ারীতে ভ্যালেন্টাইনস ডে উপলক্ষে সেশনের প্রথম পরিবেশনাটি উন্মুক্ত করা হবে।
বাংলা গানের প্রতি পাভেল আরিন আর টাইম জোনের এই ভালোবাসা ছুঁয়ে যাক কোটি শ্রোতার হৃদয়।
ডেস্ক রিপোর্ট: দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান তার ফিটনেস রহস্য নিয়ে মুখ খুলেছেন। ভারতীয় গণমাধ্যম আনন্দবাজার পত্রিকাকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি জানিয়েছেন, জিম নয়, মাঠে চাষবাস করেই তিনি ...
স্টাফ রিপোর্টার: সংশোধিত ‘ধূমপান ও তামাকজাত দ্রব্য ব্যবহার (নিয়ন্ত্রণ) আইন-২০০৫’ অনুসরণ করে চলচ্চিত্র নির্মাণ ও প্রচারের আহ্বান জানিয়েছেন চলচ্চিত্র পরিচালক, প্রযোজক, শিল্পী ও সংশ্লিষ্টরা।বাংলাদেশ চল ...
স্টাফ রিপোর্টার: চর্যাগান, পাপেট শো, আবৃত্তি এবং কবি রাজীব কুমার দাশের কবিতা নিয়ে প্রবন্ধ পাঠ ও আলোচনার মধ্য দিয়ে আজ ২৫ জুলাই ২০২৬, শনিবার সকাল ১০টা থেকে দুপুর ১২টা ৩০ মিনিট পর্যন্ত বাংলা একাডেমির কবি ...
ডেস্ক রিপোর্ট: প্রথমবারের মতো বাংলাদেশের গান নিয়ে আগ্রহ প্রকাশ করেছে বিশ্বের অন্যতম প্রধান এবং ঐতিহাসিক পরিবেশনা প্রতিষ্ঠান ওয়ার্নার ব্রাদার্স মিউজিক। তারা আমন্ত্রণ জানিয়েছে বাংলাদেশের জনপ্রিয় ব্যান্ ...
সব মন্তব্য
No Comments