ডেস্ক রিপোর্ট: জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদের জন্মাষ্টমী উপলক্ষে এক বাণীতে বলেছেন, জন্মাষ্টমী, শ্রীকৃষ্ণের শুভ জন্মদিন। “জন্মাষ্টমী” উপলক্ষে দেশের সনাতন ধর্মাবলম্বী হিন্দু সম্প্রদায়ের প্রতি আন্তরিক প্রীতি, শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি। একই সাথে বিশ্বের বিভিন্ন প্রান্তে বসবাসরত সনাতন ধর্মাবলম্বীদের প্রতি আন্তরিক ভলোবাসা জানাচ্ছি।
আমরা বিশ্বাস করি, পৃথিবীর সকল ধর্মই সাম্য, মানবতা, ভ্রাতৃত্ব আর ভালোবাসার কথা বলেছে। জন্মাষ্টমীর এই শুভলগ্নে আমি বিশ্ব শান্তি, সংহতি ও ভ্রাতৃত্ব কামনা করছি। আশা করছি আগামী দিনে বাংলাদেশে সাম্প্রদায়িক সম্প্রীতি ও সৌহার্দ আরো সুদৃঢ় হবে। মজবুত হবে মানুষে-মানুষে ভালোবাসার ঐক্য। বাংলাদেশের শান্তিপ্রিয় মানুষ সাম্প্রদায়িক সম্প্রীতির ঐতিহ্য দৃঢ়ভাবে রক্ষা করবে।
সনাতন ধর্মের অত্যান্ত পবিত্র ও গুরুত্বপূর্ণ শুভ জন্মাষ্টমীতে আমি স্মরণ করছি জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ও সাবেক সফল রাষ্ট্রপতি পল্লীবন্ধু হুসেইন মুহম্মদ এরশাদ-কে। তাঁর দেশ পরিচালনার সময়ে ১৯৮৯ সাল থেকেই জন্মাষ্টমীর আনন্দ শোভাযাত্রা আধুনিক, দৃষ্টিনন্দন ও জাঁকজমকপূর্ণ আয়োজনে ঢাকায় বের হয়।
পল্লীবন্ধু হুসেইন মুহম্মদ এরশাদ-ই অনুধাবন করেছিলেন হিন্দু ধর্মাবলম্বীদের উৎসবমূখর জন্মাষ্টমীতে সরকারি ছুটির বিষয়টি। সনাতন ধর্মাবলম্বীদের জন্য শ্রীকৃষ্ণের জন্মদিনের উৎসব ও আরাধনা নির্বিঘ্ন করতে জন্মাষ্টমীর দিনটিতে সরকারি ছুটি ঘোষণা করেন পল্লীবন্ধু হুসেইন মুহম্মদ এরশাদ। এছাড়া নগদ ২ কোটি টাকা বরাদ্দ দিয়ে হিন্ধু কল্যাণ ট্রাষ্ট প্রতিষ্ঠা করেছিলেন আমাদের প্রিয় নেতা পল্লীবন্ধু হুসেইন মুহম্মদ এরশাদ। পাশাপাশি পূজা-অর্চনা এবং সারাদেশে মন্দির নির্মাণ ও সংস্কারের জন্য প্রতিবছর বিপুল বরাদ্দ দিয়েছেন পল্লীবন্ধু।
সফল হোক শুভ জন্মষ্টমী উপলক্ষে আয়োজিত সকল আয়োজন।
শুভ জন্মাষ্টমী উপলক্ষে দেশবাসীর সুখ, শান্তি ও কল্যাণ কামনা করছি।
স্টাফ রিপোর্টার: জামায়াতে ইসলামীর সমালোচনা করে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, জনগণের পক্ষের কোনো আন্দোলনে জামায়াতের ভূমিকা নেই। তাদের নীতি ও নৈতিকতা নেই। তারা মোনাফেকি করছে, আর ...
স্টাফ রিপোর্টার: দু-একটা ককটেল ফুটিয়ে বা বাসে আগুন দিয়ে সরকারের মধ্যে সংকট তৈরি করা যাবে না বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার বিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান। তিনি বলেছেন, জনগণকে ক ...
স্টাফ রিপোর্টার: জ্বালানি তেলের দাম লিটারপ্রতি ২০ টাকা বাড়ানোর সিদ্ধান্তের প্রতিবাদে এবং অবিলম্বে মূল্যবৃদ্ধি প্রত্যাহারের দাবিতে বিক্ষোভ সমাবেশ করেছে গণতান্ত্রিক যুক্তফ্রন্ট।আজ ২১ সেপ্টেম্বর ২০২৬, স ...
ডেস্ক রিপোর্ট: জ্বালানি তেলের দাম লিটার প্রতি ২০ টাকা বাড়ানোর সিদ্ধান্তের প্রতিবাদ জানিয়ে বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি মিয়া গোলাম পরওয়ার আজ ২১ সেপ্টেম্বর দেওয়া এক বিবৃতিত ...
সব মন্তব্য
No Comments