স্টাফ রিপাের্টার: জাতীয় পার্টির চেয়ারম্যান ও সাবেক পররাষ্ট্রমন্ত্রী ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ বলেছেন, সরকারে যারা আছেন, জনগণের কাছে তাদের জবাবদিহি করতে হবে। আগের সরকারের দোষ দেখিয়ে বর্তমান সরকার কোনোভাবেই নিজেদের দায়িত্ব এড়িয়ে যেতে পারে না।
দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করে তিনি বলেন, দেশে একের পর এক হত্যাকাণ্ড, চাঁদাবাজি,ধর্ষণ ও শিশু নির্যাতনের ঘটনা ঘটছে। বিচার হবে না-এমন ধারণা থেকেই অপরাধীরা একের পর এক অন্যায় করার সাহস পাচ্ছে। এ অবস্থায় অপরাধীদের আইনের আওতায় এনে দ্রুত বিচার নিশ্চিত করা জরুরি।
একই সঙ্গে বিদ্যুৎ, গ্যাস ও পানি সংকট, দ্রব্যমূল্য এবং ব্যাংকিং খাতের নানা সমস্যার কথা তুলে ধরে এসব সমস্যা দ্রুত সমাধানে সরকারের প্রতি আহ্বান জানান আনিসুল ইসলাম মাহমুদ।
তিনি বলেন, সরকার সফল হোক-এটা তারা চান আমরাও চাই । তবে দেশের স্থিতিশীলতা ও সার্বভৌমত্ব রক্ষার পাশাপাশি সাধারণ মানুষ যাতে খেয়ে-পরে স্বাভাবিকভাবে বাঁচতে পারে, সরকারকে সেই ব্যবস্থাও নিশ্চিত করতে হবে।
পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে জাতীয় পার্টির উদ্যোগে আয়োজিত আলোচনা সভা, মিলাদ ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
বুধবার (২৬ অগাস্ট) বিকেলে রাজধানীর গুলশানে জাতীয় পার্টির চেয়ারম্যানের কার্যালয় ‘দক্ষিণায়ন’-এ ঈদে মিলাদুন্নবী (সাঃ) আলোচনা সভা, মিলাদ ও দোয়া অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জাতীয় পার্টির মহাসচিব ও সাবেক মন্ত্রী, বীর মুক্তিযোদ্ধা এবিএম রুহুল আমিন হাওলাদার।
সভাপতির বক্তব্যে এবিএম রুহুল আমিন হাওলাদার বলেন, গণতন্ত্রকে কার্যকর ও অর্থবহ করতে হলে শুধু সরকার নয়, বিরোধী দলসহ সব রাজনৈতিক দলকেই নিজ নিজ দায়িত্ব পালন করতে হবে। জনগণের কথা বলার সুযোগ, মতপ্রকাশের স্বাধীনতা এবং রাজনৈতিক কর্মকাণ্ডের স্বাভাবিক পরিবেশ নিশ্চিত করা প্রয়োজন।
তিনি বলেন, রাজনৈতিক মতপার্থক্য গণতন্ত্রের স্বাভাবিক অংশ। তবে এই মতপার্থক্য যেন রাজনৈতিক সংঘাত বা বিভাজনে পরিণত না হয়, সে বিষয়ে সবাইকে দায়িত্বশীল হতে হবে।
দেশের স্বার্থকে সামনে রেখে রাজনৈতিক দলগুলোর মধ্যে পারস্পরিক শ্রদ্ধা, ভালোবাসা, সহমর্মিতা,সহনশীলতা ও সংলাপের পরিবেশ তৈরি করা খুবই জরুরি।
অনুষ্ঠানে জাতীয় পার্টির সিনিয়র কো-চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট কাজী ফিরোজ রশীদ, নির্বাহী চেয়ারম্যান অ্যাডভোকেট মুজিবুল হক চুন্নু, কো-চেয়ারম্যান সৈয়দ আবু হোসেন বাবলা, সাহিদুর রহমান টেপা ও সুনীল শুভ রায়, প্রেসিডিয়াম সদস্য ও চেয়ারম্যানের আন্তর্জাতিক বিষয়ক বিশেষ দূত মাসরুর মাওলা, প্রেসিডিয়াম সদস্য জসিম উদ্দিন ভূঁইয়া, বীর মুক্তিযোদ্ধা সরদার মো. শাহজাহান, ইয়াহ ইয়া চৌধুরী, শেখ মাতলুব হোসেন লিয়ন ও নাজনীন সুলতানাসহ দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
এ ছাড়া চেয়ারম্যানের উপদেষ্টা সিরাজুল ইসলাম চৌধুরী, ভাইস চেয়ারম্যান সরফুদ্দিন আহমেদ শিপু ও সেকান্দার আলী সেরনিয়াবাত, সম্পাদকমণ্ডলীর সদস্য এবং যুগ্ম সম্পাদকসহ দলের বিভিন্ন পর্যায়ের নেতারা অনুষ্ঠানে অংশ নেন।
ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন গুলশান আজাদ মসজিদের ইমাম ও খতিব হাফেজ মাওলানা আহসান উল্লাহ।
স্টাফ রিপোর্টার: রাজধানীর লালবাগ শেখ সাহেব বাজার এলাকা থেকে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেত্রী শারমিন সুলতানা সর্মি (৪৪)-কে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) লালবাগ থানা পুলিশ।শনিবার ( ...
স্টাফ রিপোর্টার: বিপুল ম্যান্ডেট নিয়ে দায়িত্ব পাওয়া নতুন সরকার আগামী পাঁচ বছরে জনগণকে দেওয়া প্রতিশ্রুতি বাস্তবায়নে সুস্পষ্ট কর্মপরিকল্পনা নিয়ে এগিয়ে যাচ্ছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক র ...
স্টাফ রিপোর্টার: দেশের মানুষের সার্বিক নিরাপত্তা, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি এবং জনজীবনে স্বস্তি ফিরিয়ে আনতে কার্যকর পদক্ষেপ নেওয়া জরুরি বলে মন্তব্য করেছেন জাতীয় পার্টির মহাসচিব, সাবেক মন্ত্রী ও বী ...
ডেস্ক রিপোর্ট: বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি মিয়া গোলাম পরওয়ার বীর মুক্তিযোদ্ধা ও সাবেক এমপি মেজর (অব.) আক্তারুজ্জামানকে গ্রেপ্তারের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে অবি ...
সব মন্তব্য
No Comments