স্টাফ রিপোটার: সরকারের পদত্যাগ, নিরপেক্ষ তদারকি সরকার গঠন, ঘোষিত তফসিল বাতিল ও একতরফা নির্বাচন বর্জনের আন্দোলন জোরদার ও দমন-নির্যাতন রুখে দাঁড়ানোর দাবিতে বাম গণতান্ত্রিক জোট-এর ডাকে আজ ২৫ নভেম্বর ২০২৩, শনিবার রাজধানী ঢাকার পল্টন মোড়ে বিক্ষোভ সমাবেশ ও মিছিল অনুষ্ঠিত হয়। দেশব্যাপী কর্মসূচির অংশ হিসেবে রাজধানী ঢাকায় কেন্দ্রীয় সমাবেশে নেতৃবৃন্দ বলেন, সরকার প্রহসনের একতরফা নির্বাচনের নামে যে নীলনকশা বাস্তবায়নের চেষ্টা করছে তা বাংলার জনগণের জন্য সর্বনাশ ডেকে আনবে। নেতৃবৃন্দ আরও বলেন, সরকার ’১৪ ও ’১৮ সালের নির্বাচনের মতো আরেকটি যেনতেন নির্বাচন করে ক্ষমতা দীর্ঘায়িত করে লুটেরাদের রাজত্ব অব্যাহত রাখতে চায়। নেতৃবৃন্দ সরকারের তল্পিবাহক নির্বাচন কমিশন ঘোষিত তফসিল বাতিল করে নিরপেক্ষ তদারকি সরকার গঠনের দাবি জানান। সমাবেশে নেতৃবৃন্দ আজ রংপুরে বাম জোটের মিছিলে পুলিশ হামলার নিন্দা জানান।
বাম গণতান্ত্রিক জোট এর ভারপ্রাপ্ত সমন্বয়ক নজরুল ইসলামের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) সভাপতি মোহাম্মদ শাহ আলম, বাসদ-এর সহ সাধারণ সম্পাদক রাজেকুজ্জামান রতন, বাসদ (মার্কসবাদী)’র কেন্দ্রীয় নির্বাহী ফোরামের সমন্বয়ক মাসুদ রানা, গণতান্ত্রিক বিপ্লবী পার্টির কেন্দ্রীয় সাধারণ সম্পাদক মোশরেফা মিশু, বাংলাদেশের সমাজতান্ত্রিক পার্টির নির্বাহী সভাপতি আব্দুল আলী। সমাবেশ পরিচালনা করেন সিপিবি’র সহকারী সাধারণ সম্পাদক মিহির ঘোষ।
ডেস্ক রিপোর্ট: আওয়ামী লীগের বরগুনা-২ আসনের সাবেক এমপি শওকত হাসানুর রহমান রিমনের উত্তরার বাসায় বসে নাশকতার পরিকল্পনা করার সময় অভিযান চালিয়ে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের ১৫ জন নেতাকর্মীকে গ্রেফতার করেছ ...
স্টাফ রিপোর্টার: রাজধানীর মিরপুর-১-এর ভাঙচুর ও গুঁড়িয়ে দেওয়া রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টার ও সালমান মুক্তাদির স্টুডিও পরিদর্শন শেষে এবি পার্টির সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ বলেছেন, বাং ...
স্টাফ রিপোর্টার: রাজধানীর মিরপুরে রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারে হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনার পর আজ আবারও স্বাস্থ্যকেন্দ্রটি পরিদর্শন করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র ও ঢাকা উত্তর সিটি ক ...
স্টাফ রিপোর্টার: জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) কেন্দ্রীয় কার্যালয়ে পুলিশের অভিযানের পর ৫৪ ধারায় গ্রেফতার ২৭ জনের জামিন আবেদন নাকচ করেছেন আদালত। সোমবার (২৮ সেপ্টেম্বর) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রে ...
সব মন্তব্য
No Comments