আন্তর্জাতিক ডেস্ক: মেক্সিকোয় প্রতিদ্বন্দ্বী মাদককাবারীদের গোলাগুলির ঘটনায় ১৮ জন নিহত হয়েেেছ। একজন সরকারি কর্মকর্তার বরাত দিয়ে এএফপি এ খবর জানায়।
প্রাদেশিক সরকারের মুখপাত্র রোকিও আগুইলেরা বলেছেন, শুক্রবার দেশটির উত্তর-পশ্চিম জাকাটেকাস প্রদেশের প্রত্যন্ত অঞ্চলে এ বন্দুকযুদ্ধ ঘটে। তিনি মিলেনিও টিভিকে জানান, আধিপত্য বিস্তারকে কেন্দ্র কওে দুটি প্রতিদ্বন্দ্বী মাদকচক্রের মধ্যে এ বন্দুকযুদ্ধ ঘটে।
বুধবার জাকাটেকাসের একটি সেতুতে ঝুলন্ত অবস্থায় দুজন পুলিশ কর্মকর্তার লাশ পাওয়া যাওয়ার পর থেকে স্থানীয় গণমাধ্যমে বেশ কয়েকটি গোলাগুলির ঘটনার খবর এসেছে।
তবে আগুইলেরা বলেন, এপর্যন্ত কর্তৃপক্ষ শুক্রবার ভালপারাইসো শহরের ওই গুরুতর ঘটনার সঙ্গে এ বন্দুকযুদ্ধের কোনো যোগসূত্র খুঁজে পায়নি।
ভালপারাইসো জালিসকো প্রদেশের সীমান্তবর্তী এলাকা। এটি একটি মাদকচক্রের শক্তিশালী দুর্গ। কর্তৃপক্ষ জানায়, চক্রটি মাদকপাচারের রুটগুলোর নিয়ন্ত্রণ নিতে সহিংস প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে।
আন্তর্জাতিক ডেস্ক: যুক্তরাষ্ট্র ও ইরান আনুষ্ঠানিকভাবে যুদ্ধ বন্ধের খুব কাছাকাছি পৌঁছেছে। হোয়াইট হাউস মনে করছে, এক পৃষ্ঠার একটি সমঝোতা স্মারকের মাধ্যমে দুই দেশের মধ্যে চলমান উত্তেজনার অবসান হতে পারে। এ ...
আন্তর্জাতিক ডেস্ক: পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ জেলার ডোমকল বিধানসভা কেন্দ্রে জয় পেয়েছেন সিপিআইএম প্রার্থী মোস্তাফিজুর রহমান, যিনি রানা নামেই পরিচিত। তিনি তৃণমূলের প্রার্থী ও প্রাক্তন আইপিএস হুমায়ুন কবীরক ...
আন্তর্জাতিক ডেস্ক: যুদ্ধবিরতির ঘোষণার পরও ইউক্রেনে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে রাশিয়া। নতুন এই হামলায় দেশটির বিভিন্ন অঞ্চলে অন্তত ২৬ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন ৮০ জনের বেশি। ইউক্রেনের প্রেসিডে ...
আন্তর্জাতিক ডেস্ক: ইসরাইলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর সঙ্গে বৈঠকের আগে নিরাপত্তা চুক্তি ও ইসরাইলি হামলা বন্ধের দাবি জানিয়েছেন লেবাননের প্রেসিডেন্ট জোসেফ আউন। যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় এ বৈঠক ...
সব মন্তব্য
No Comments