ডেস্ক রিপোর্ট: গত ২৪ ঘণ্টায় দেশে হামে মোট ৭ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে নিশ্চিত হামে মারা গেছেন ২ জন এবং সন্দেহজনক হামে মৃত্যু হয়েছে ৫ জনের। স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে বুধবার ৬ মে সকালে প্রকাশিত স্বাস্থ্য সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। গত ২৪ ঘণ্টায় নিশ্চিত হামে মৃত্যু বেশি হয়েছে চট্টগ্রাম বিভাগে, ২ জন। সন্দেহজনক হামে সবচেয়ে বেশি মৃত্যু হয়েছে রাজশাহী বিভাগে, ২ জন। জেলা হিসেবে নিশ্চিত হামে মৃত্যু বেশি হয়েছে কক্সবাজারে।
গত ২৪ ঘণ্টায়, অর্থাৎ ৫ মে সকাল ৮টা থেকে ৬ মে সকাল ৮টা পর্যন্ত দেশে নতুন করে ১ হাজার ২৮১ জন সন্দেহজনক হাম রোগী শনাক্ত হয়েছেন। এই সময়ে নিশ্চিত হাম শনাক্ত হয়েছে ৩৭৩ জনের। নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছেন ১ হাজার ৫৪ জন সন্দেহজনক হাম রোগী। আর হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন ৮৫৫ জন।
১৫ মার্চ ২০২৬ থেকে আজ পর্যন্ত দেশে মোট সন্দেহজনক হাম রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৪৪ হাজার ২৬০ জন। এ সময়ে মোট নিশ্চিত হাম রোগী ৬ হাজার ৯৯ জন। এখন পর্যন্ত হাসপাতালে ভর্তি হয়েছেন ৩০ হাজার ৮৮৫ জন সন্দেহজনক হাম রোগী। সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন ২৭ হাজার ২২৩ জন। ১৫ মার্চ থেকে আজ পর্যন্ত নিশ্চিত হামে মোট মৃত্যু হয়েছে ৫৬ জনের। আর সন্দেহজনক হামে মোট মারা গেছেন ২৬৮ জন।
বিভাগভিত্তিক হিসাবে গত ২৪ ঘণ্টায় সবচেয়ে বেশি সন্দেহজনক হাম রোগী শনাক্ত হয়েছে ঢাকা বিভাগে, ৫৬৯ জন। এরপর চট্টগ্রামে ২০৫ জন, রাজশাহীতে ১৮৬ জন, বরিশালে ১৩৮ জন, খুলনায় ৯৯ জন, সিলেটে ৫৫ জন, ময়মনসিংহে ২০ জন এবং রংপুরে ৮ জন। একই সময়ে নতুন নিশ্চিত হাম রোগীও সবচেয়ে বেশি ঢাকায়, ১২২ জন। চট্টগ্রামে ৩৯ জন, রাজশাহীতে ৭২ জন, বরিশালে ১১৯ জন, খুলনায় ৭৮ জন এবং সিলেটে ২৫ জন নতুন নিশ্চিত রোগী পাওয়া গেছে।
জাতীয় হাম-রুবেলা টিকাদান কর্মসূচি ২০২৬ এর আওতায় ৫ এপ্রিল থেকে আজ পর্যন্ত সারাদেশে ১ কোটি ৬৮ লাখ ২১ হাজার ৬০৫ শিশুকে টিকা দেওয়া হয়েছে। এটি মোট লক্ষ্যমাত্রার ১০১ শতাংশ। গত ২৪ ঘণ্টায় টিকা পেয়েছে ৬ লাখ ৮৭ হাজার ৭৭৮ শিশু। এই সময়ে দৈনিক কাভারেজ দাঁড়িয়েছে ৯৪ শতাংশ। সবচেয়ে বেশি কাভারেজ হয়েছে চট্টগ্রাম, খুলনা ও সিলেট বিভাগে। স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, হাম প্রতিরোধে টিকাদান কর্মসূচি জোরদার করা হয়েছে।
স্টাফ রিপোর্টার: প্রধানমন্ত্রীর সহধর্মিণী ও বিশিষ্ট চিকিৎসক ডা. জুবাইদা রহমান বলেছেন, স্বাস্থ্যসেবা কোনো সুবিধা নয়, এটি প্রতিটি মানুষের মৌলিক অধিকার। তিনি বলেন, দেশের স্বাস্থ্যখাত দীর্ঘদিন ধরে অবহেলা ...
ডেস্ক রিপোর্ট: স্বাস্থ্য অধিদপ্তর এর প্রকাশিত সর্বশেষ স্বাস্থ্য সংবাদ বিজ্ঞপ্তি অনুযায়ী দেশে হাম পরিস্থিতি এখনো উদ্বেগজনক। গত ২৪ ঘণ্টায় নতুন করে বিপুল সংখ্যক রোগী শনাক্ত হওয়ার পাশাপাশি মৃত্যুও বেড়েছে ...
স্টাফ রিপোর্টার: দেশে গত ২৪ ঘণ্টায় হাম রোগে সন্দেহজনক ও নিশ্চিত মিলিয়ে মোট ২৩ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে নিশ্চিতভাবে ৮ জন এবং সন্দেহজনকভাবে ১৫ জনের মৃত্যুর তথ্য জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।সোমবা ...
স্টাফ রিপোর্টার: স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যানুযায়ী শনিবার সকাল ৮টা থেকে আজ রবিবার সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় দেশে সন্দেহজনক হাম রোগীর সংখ্যা ১ হাজার ১৬৬ এবং নিশ্চিত হাম রোগীর সংখ্যা ৯৫ জন। ১৫ মা ...
সব মন্তব্য
No Comments