বশেমুরবিপ্রবি প্রতিনিধি: গোপালগঞ্জের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে লেকের পানিতে ডুবে দুই শিক্ষার্থী মৃত্যুতে উপাচার্য দপ্তরে ৭ দফা দাবি নিয়ে অবস্থান কর্মসূচির মধ্যদিয়ে আন্দোলন করছে শিক্ষার্থীরা। এদিকে উপাচার্যের মিথ্যা আশ্বাসে ক্ষিপ্ত শিক্ষার্থীরা।
বৃহস্পতিবার (৩ আগস্ট) সকাল ১০ টা থেকে দ্বিতীয় দিনে আবারও আন্দোলনে ফিরেছে শিক্ষার্থীরা।
শিক্ষার্থীরা জানান, গতকাল আমাদের সাথে উত্যক্ত বাক্য বিনিময়ের মধ্যদিয়ে বিশ্ববিদ্যালয় প্রশাসন ৭ দফা দাবি মেনে নিয়ে লিখিত বিজ্ঞপ্তি প্রকাশ করলেও সংশ্লিষ্ট মেডিকেল অফিসের সমস্ত কর্মকর্তা, কর্মচারী এবং ডাক্তারকে বহিষ্কারের বদলে মেডিকেল কমিটিতে তাদের রাখা হয়। মেডিকেল অফিসার দুজন হলেন ডা. রোকাইয়া আলম ও ডা. লিখন চন্দ্র বালা।
শিক্ষার্থীদের ৭ দফা দাবিদাওয়া সমূহ হল:
১. মেডিকেল অফিসের সমস্ত কর্মকর্তা, কর্মচারী এবং ডাক্তারকে আগামীকালের মধ্যে বহিষ্কার করতে হবে,
২. নতুন অভিজ্ঞ ডাক্তার এবং নার্স নিয়োগ, এবং তাদের ২৪ ঘন্টার মধ্যে সেবা প্রদানের ব্যবস্থা করতে হবে,
৩. আগামী ১৫ দিনের মধ্যে সিসিইউ অ্যাম্বুলেন্স এর ব্যবস্থা করতে হবে,
৪. এক্সপার্ট ড্রাইভার সহ অ্যাম্বুলেন্স এবং একক ফোন নম্বর থাকতে হবে,
৫. ঔষুধ, মেডিকেল সামগ্রী এবং মেডিকেল সেন্টার ১০ শয্যায় উন্নতিকরণ করতে হবে,
৬. রিতু এবং হিয়ার স্মৃতিস্তদ্ধ তৈরি করতে হবে,
৭. পা লেপাড় সংস্করণ (রেলিং, তলদেশ ভরাট, সিঁড়ি, সাইনবোর্ড) -নিশ্চিত করতে হবে।
উল্লেখ, মঙ্গলবার (১ আগস্ট) লেকের পানিতে ডুবে বিশ্ববিদ্যালয়ের পরিবেশ বিজ্ঞান ও দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের দুই শিক্ষার্থী মোবাশ্বেরা তানজুম হিয়া এবং তাসপিয়া জাহান ঋতুর মৃত্যু হয়।
ডেস্ক রিপোর্ট: শিক্ষার্থীদের বাস্তব কর্মক্ষেত্রের অভিজ্ঞতা ও কর্মসংস্থানের সুযোগ বাড়াতে রানার গ্রুপের সঙ্গে সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষর করেছে ইউনিভার্সাল কলেজ বাংলাদেশ (ইউসিবিডি)। কর্মক্ষেত্রের চা ...
সৈয়দ মাহামুদ শাওন (রাজশাহী) : রাজশাহীর তানোর উপজেলার পাঁচন্দর ইউনিয়নের কৃষ্ণপুর গ্রামের চা বিক্রেতা মাসুদ রানার মেয়ে মাহমুদা দারিদ্র্যকে জয় করে জামালপুর মেডিকেল কলেজে ভর্তির সুযোগ পেয়েছেন।মাহমুদা ২০২৩ ...
বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: দেশের চারটি পাবলিক বিশ্ববিদ্যালয়ে নতুন উপাচার্য নিয়োগ দিয়েছে সরকার। সোমবার ৮ জুন শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের পৃথক চারটি প্রজ্ঞাপনে এই সিদ্ধান্ত জানানো হ ...
স্টাফ রিপোর্টার: শিক্ষা প্রশাসনের শীর্ষ পদে বড় ধরনের পরিবর্তন এনেছে সরকার। একই দিনে ঢাকা, যশোর, রাজশাহী, কুমিল্লা ও মাদ্রাসা শিক্ষা বোর্ডসহ ছয়টি শিক্ষা বোর্ডে নতুন চেয়ারম্যান নিয়োগ দেওয়া হয়েছে। একই স ...
সব মন্তব্য
No Comments