যুব ইউনিয়নের বিক্ষোভ সমাবেশ

প্রকাশ : 27 Jun 2021
No Image

ডেস্ক রিপোর্ট: আসন্ন লকডাউনে গ্রাম শহরের শ্রমজীবী মানুষের জন্য রেশনিং এর মাধ্যমে খাদ্য সহায়তা এবং বেকার যুকবদের বেকার ভাতার দাবিতে পুরানা পল্টন মোড়ে আজ ২৭ জুন বিকেলে বিক্ষোভ সমাবেশ বাংলাদেশ যুব ইউনিয়ন ।সংগঠনের সভাপতি যুবনেতা হাফিজ আদনান রিয়াদের সভাপতিত্বে এবং সাংগঠনিক সম্পাদক আশিকুল ইসলাম জুয়েলের সঞ্চালনায় বক্তব্য রাখেন যুব ইউনিয়ন এর সাধারণ সম্পাদক খান আসাদুজ্জামান মাসুম, প্রেসিডিয়াম সদস্য ডাঃ সাজেদুল হক রুবেল, প্রেসিডিয়াম জাহাঙ্গীর আলম নান্নু এবং ঢাকা মহানগর উত্তরের সমাজকল্যাণ সম্পাদক ডাঃ মোজাহিদুল হক রিপন।

সমাবেশ থেকে অবিলম্বে প্রজ্ঞাহীন প্রজ্ঞাপন বাতিল করে খাদ্য সহায়তা, সার্বজনীন টিকা এবং বেকার ভাতার দাবিকে উল্লেখ করে নতুন প্রজ্ঞাপন দেয়ার দাবি জানানো হয়। সমাবেশে অনান্যের মধ্যে উপস্থিত ছিলেন বাংলাদেশ ছাত্র ইউনিয়নের দপ্তর সম্পাদক মাহির শাহরিয়ার রেজা, ছাত্র ইউনিয়ন কেন্দ্রীয় কমিটির সদস্য জিকে সাদিক, যুব ইউনিয়ন ঢাকা মহানগর দক্ষিণের সহসভাপতি আনোয়ার হোসেন, সাংগঠনিক সম্পাদক জীবন কুমার সাহা, কোষাধ্যক্ষ রফিজুল ইসলাম রফিক, যুব ইউনিয়ন ঢাকা মহানগর উত্তরের নেতা রফিকুল ইসলামসহ অনান্যরা।

সম্পর্কিত খবর

;