স্টাফ রিপোর্টার: দেশে হামের সংক্রমণ ও শিশুমৃত্যুর ঘটনা অব্যাহত থাকায় জনমনে চরম আতঙ্ক বিরাজ করছে। এ নিয়ে সংসদে উদ্বেগ প্রকাশ করেছেন স্বতন্ত্র সংসদ সদস্য ব্যারিষ্টার রুমিন ফারহানা। জবাবে স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন জানিয়েছেন, দেশে হামের টিকার মজুত স্থিতিশীল আছে। আগামী ২০ এপ্রিল থেকে সারাদেশে হামের টিকাদান শুরু হবে।
আজ বুধবার জাতীয় সংসদ অধিবেশনে দেশব্যাপী হামের প্রাদুর্ভাব নিয়ে জরুরি জনগুরুত্বপূর্ণ নোটিশ উত্থাপন করেন সংসদ সদস্য রুমিন ফারহানা। জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, আওয়ামী লীগ ও অন্তর্বর্তী সরকারের টিকা ব্যবস্থাপনায় অবহেলার কারণে পরিস্থিতি জটিল হয়েছে। সেই সংকট কাটিয়ে উঠছে সরকার। হামের টিকা নিয়ে কোনো সংকট নেই। বর্তমান প্রধানমন্ত্রীর নেতৃত্বে আমরা বাংলাদেশের শিশুদের জন্য প্রয়োজনীয় টিকা সংগ্রহ করতে সক্ষম হয়েছি। তিনি আরো বলেন, যারা গত ৯ মাস যাবৎ বেতন পাচ্ছেন না, তাদের বেতন পর্যায়ক্রমে পরিশোধ করা শুরু হয়েছে। অন্যান্য সমস্যাগুলোও সমাধানের উদ্যোগ নেওয়া হয়েছে।
স্বাস্থ্যমন্ত্রী সংসদকে জানান, ২ কোটি ১৯ লাখ হামের টিকা পাওয়া গেছে। মজুতও আরও রয়েছে। দুর্নীতি ও বিলম্ব এড়াতে এবার টেন্ডার প্রক্রিয়া বাদ দিয়ে সরাসরি ইউনিসেফ থেকে টিকা সংগ্রহ করা হচ্ছে। ৫ এপ্রিল থেকে ঝুঁকিপূর্ণ উপজেলাগুলোতে টিকা কার্যক্রম চালানোর জন্য ৩৪ লাখ ৮৩ ডোজ টিকা বিতরণ করা হয়েছে। এক ভয়েলে ১০ ডোজ টিকা দেওয়া যায়। হাম-রুবেলা টিকা ক্যাম্পেইনের জন্য সরকার সর্বমোট ২ কোটি ১৯ লাখ ডোজ টিকা সংগ্রহ করেছে। সংক্রমণ নিয়ন্ত্রণের জন্য যথেষ্ট পরিমাণ টিকা আমাদের আছে এবং কোল্ড চেন রক্ষা করা হচ্ছে। হাম নিয়ে অযথা আতঙ্ক না ছড়ানোর আহ্বান জানান তিনি।
স্টাফ রিপোর্টার: স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের তথ্য অনুযায়ী, ২৫ মে সকাল ৮টা থেকে ২৬ মে সকাল ৮টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় দেশে হামে সন্দেহজনক ও নিশ্চিত মিলিয়ে মোট ...
ডেস্ক রিপোর্ট: গত ২৪ ঘণ্টায় সারা দেশে হাম ও হামের উপসর্গে আরও ১৭ শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ১ হাজার ২২৪ জনের শরীরে হাম ও এর উপসর্গ শনাক্ত হয়েছে। সোমবার স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত প্রতিবেদ ...
ডেস্ক রিপোর্ট: স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যানুযায়ী গতকাল শনিবার সকাল ৮টা থেকে আজ রবিবার সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় দেশে সন্দেহজনক হাম রোগীর সংখ্যা ১ হাজার ৩০৬ জন এবং নিশ্চিত হাম রোগীর সংখ্যা ১২৮ জন। ১৫ ...
ডেস্ক রিপোর্ট: স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যানুযায়ী গতকাল শুক্রবার সকাল ৮টা থেকে আজ শনিবার সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় দেশে সন্দেহজনক হাম রোগীর সংখ্যা ১ হাজার ৯৬৭ জন এবং নিশ্চিত হাম রোগীর সংখ্যা ১৬৫ ...
সব মন্তব্য
No Comments