জুলফিকার আলী(সাতক্ষীরা)কলারোয়া: ডিবি পুলিশ পরিচয়ে ডাকাতির অভিযোগে সালাউদ্দিন (৩২) নামের এক যুবককে আটক করেছে র্যাব-৬। বৃহস্পতিবার রাতে সাতক্ষীরার কলারোয়া উপজেলার সোনাবাড়ীয়া থেকে তাকে আটক করা হয়। শুক্রবার (২৮অক্টোবর) র্যাব-৬ এর পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য প্রকাশ করা হয়েছে। ২০২১সালের ২৭সেপ্টেম্বর ভিকটিম মোঃ আক্তারুল ইসলাম (৪৪) তার বাড়ী থেকে মোটরসাইকেলযোগে সাতক্ষীরা সদর থানাধীন কদমতলা বাজারে যাওয়ার পথে বাবুলিয়া বাজারের পূর্ব পার্শ্বে পৌছালে ডিবি পুলিশ পরিচয়ে হাতকড়া পরায়। এসময় তার চোখে কালো কাপড় দিয়ে বেধে মৃত্যুর ভয় দেখিয়ে থাকা নগদ টাকা, মোবাইলফোন ও মোটরসাইকেল ছিনিয়ে নেয়। প্রথমে মোটরসাইকেলে ও পরে মাইক্রোবাসে করে বিভিন্ন স্থানে ঘুরিয়ে এক নিরাবিলি স্থানে নিয়ে ভয়ভীতি দেখিয়ে ছেড়ে দেয়। পরবর্তীতে ভিকটিম সামাজিক যোগাযোগ মাধ্যমে একজন আসামীর ছবি দেখে সনাক্তপূর্বক ২০২২ সালের ৬ জানুয়ারি নিজে বাদী হয়ে সাতক্ষীরা জেলার সদর থানায় একটি ডাকাতি মামলা দায়ের করেন। মামলার পর থেকেই র্যাব-৬
এর একটি আভিযানিক দল আসামীদের আটক এর লক্ষ্যে গোয়েন্দা তৎপরতা শুরু করে এবং অভিযান অব্যাহত রাখে। এরই ধারাবাহিকতায় বৃহস্পতিবার (২৭অক্টোবর) র্যাব-৬ সাতক্ষীরা ক্যাম্প এর একটি আভিযানিক দল গোপন সংবাদের মাধ্যমে জানতে পারে মামলার আসামী ডিবি পরিচয়ে সংঘবদ্ধ ডাকাত দলের অন্যতম মুলহোতা সাতক্ষীরার কলারোয়া থানা এলাকায় গোপনে অবস্থান করছে। এমন সংবাদের ভিত্তিতে আইনানুগ ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে আভিযানিক দলটি একই রাত আনুমানিক ১১টার দিকে কলারোয়া থানাধীন সোনাবাড়ীয়া ইউনিয়ন এলাকায় অভিযান
পরিচালনা করে ডাকাত দলের মুলহোতা সালাউদ্দিনকে আটক করে। পরে তাকে সাতক্ষীরা জেলা সিআইডি পুলিশের কাছে হস্তান্তর করা হয়।
অনিক রায়, ফরিদপুর অফিস: ফরিদপুরে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা পাঁচ দফা দাবি বাস্তবায়নের দাবিতে মানববন্ধন, বিক্ষোভ মিছিল ও পথসভার আয়োজন করেছেন। কর্মসূচিতে অংশ নেওয়া শিক্ষার্থীরা প্রশ্নপত্রের ...
সাতক্ষীরা প্রতিনিধি।। সাতক্ষীরায় দ্বিতীয় শ্রেণীর এক স্কুলছাত্রীকে (৮) ফুসলিয়ে ছাদ নিয়ে জোরপূর্বক ধর্ষণের অভিযোগ উঠেছে। গত ১২ জুলাই (রোববার) বিকেলে সাতক্ষীরা সদর উপজেলার ফিংড়ী ইউনিয়নের কুলতিয়া পশ্চিমপা ...
আনিছ আহমেদ ,শেরপুর : “এক দেশ এক কিউ আর লেনদেনে বাংলা কিউ আর” এই প্রতিপাদ্যকে সামনে রেখে সোমবার (১৩ জুলাই) থেকে তিনদিনব্যাপী “ক্যাশলেস বাংলাদেশ” শীর্ষক সচেতনতামূলক সভার উদ্বোধন অনুষ্ঠিত হয়েছেপূবালী ব্য ...
পিরোজপুর অফিস: প্রবীণ নাগরিকদের সরকারি-বেসরকারি বিভিন্ন সেবা প্রাপ্তির অভিজ্ঞতা বিনিময় এবং ভবিষ্যৎ কর্মপন্থা নির্ধারণে পিরোজপুরে এক দিনব্যাপী আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।মঙ্গলবার (১৪ জুলাই) সকালে পিরোজপ ...
সব মন্তব্য
No Comments