সড়ক দূর্ঘটনায় বন কর্মকর্তার মৃত্যু

প্রকাশ : 12 Aug 2022
No Image

কলাপাড়া(পটুয়াখালী)প্রতিনিধি: পটুয়াখালীর কলাপাড়ায় সড়ক দূর্ঘটনায় আবদুস সালাম বিশ্বাস (৫৭) নামের এক বন কর্মকর্তার মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার রাতে বরিশাল সেবাচিম হাসপাতালে তার মৃত্যু হয়। মৃত এই বন কর্মকর্তা বরগুনার আমতলী উপজেলা বন কর্মকর্তা হিসেবে কর্মরত ছিলেন। সে বাউফল উপজেলার মদনপুরা এলাকার বাসিন্দা।
পুলিশ ও স্থানীয় সূত্রে, বৃহস্পতিবার সন্ধ্যায় সে অফিসের কাজ শেষ করে মোটরসাইকেলযোগে আমতলী থেকে কলাপাড়ার উদ্দেশ্যে রওয়ানা দেয়। পায়রা বন্দর ফোরলেন এলাকায় পৌছলে রজপাড়া নামক স্থানে কলাপাড়া-পটুয়াখালী সড়কের উপরে রাখা গাছ বোঝাই একটি টমটমের সঙ্গে তার মোটরসাইকেলের ধাক্কা লাগে ছিটকে পরে যায়। এতে সে মারত্মক জখম হয়। ঘটনার পরপরই স্থানীয়রা উদ্ধার করে কলাপাড়া তাকে হাসপাতালে ভর্তি করে। প্রাথমিক চিকিৎসা শেষে সংকটাপন্ন অবস্থায় রাতেই বরিশাল পঠানো হলে সেখানে তার মৃত্যু হয়।
কলাপাড়া থানার ওসি মো.জসিম জানান, লাশ ময়নাতদন্ত শেষে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হচ্ছে।

সম্পর্কিত খবর

;