রফিকুল ইসলাম সুজন: রংপুরসহ উত্তর অঞ্চলের কয়েকটি জেলায় অ্যানথ্রাক্স রোগ ছড়িয়ে পড়েছে। চলতি বছরে এ পর্যন্ত ৫৮৩ জন আক্রান্ত হয়েছে। জনমনে উদ্বেগ দেখা দেওয়ায় সতর্কতা জারি করা হয়েছে।
স্বাস্থ্য বিভাগ জানিয়েছে , রোগটি পশু থেকে মানুষের দেহে ছড়ায়, এবং সময়মতো চিকিৎসা না পেলে মারাত্মক জটিলতা সৃষ্টি করতে পারে।
স্বাস্থ্য বিভাগের তথ্যমতে, রংপুর জেলার পীরগাছা, মিঠাপুকুর ও কাওনিয়া উপজেলায় আক্রান্ত ব্যক্তিদের মধ্যে বেশির ভাগই গবাদিপশুর মাংস প্রক্রিয়াজন, জবাই বা সংস্পর্শে জড়িত ছিলেন। আক্রান্তদের মধ্যে কেউ কেউ ত্বকে ফোসকা ও ঘা, কারো জ্বর ও দুর্বলতা অনুবব বরেছেন।
অ্যানথ্রাক্স কী এবং কীভাবে ছড়ায়?
অ্যানথ্রাক্স হলো Bacillus anthracis নামক ব্যাকটেরিয়ার সংক্রমণজনিত একটি গুরুতর রোগ, যা সাধারণত গবাদিপশুর মাধ্যমে ছড়ায়। মানুষ আক্রান্ত হয়-
×সংক্রমিত পশুর মাংস, চামড়া বা রক্তের সংস্পর্শে এলে
×অসতর্কভাবে কাঁচা বা আধ-সিদ্ধ মাংস খেলে
×অথবা স্পোর (ভ্রাকটেরিয়ার ঘুমন্ত রূপ) ধূলার মাধ্যমে দেহ প্রবেশ করলে।
এই রোগে সাধারণত তিন রূপে দেখা দেয়-
×ত্বক অ্যানথ্রাক্স-ত্বকে কালো ঘা
×শ্বাসনালী অ্যানথ্রাক্স-ফুসফুসে জটিলতা
×আন্ত্রিক অ্রানথ্রাক্স-পেটবেথা, বমি রক্তমিশ্রিত পায়খানা
জনসচেতনতা জরুরি
×অসুস্থ পশু জবাই বা বিক্রি থেকে বিরত থাকা
×সন্দেহজনক পশুর মাংস খাওয়া থেকে বিরত থাকা
×চর্মরোগ বা ফােসকা দেখা দিলে তাৎক্ষনিক চিকিৎসা গ্রহণ
×মৃত পশু গভীরভাবে মাটিতে পুঁতে ফেলা
গবাদিপশুর বিনামূল্যে টিকাদান কার্যক্রমে অংশ নেওয়া
বিশেষজ্ঞ ডা. মো. রুহুল আমিন ( রংপুর সিভিল সার্জন) জানান, এটি একটি প্রতিরোধযোগ্য রোগ। সময়মতো চিকিৎসা ও সচেনতা থাকলে আতংকের কিছু নেই। আমরা মাঠপর্যায় কার করছি।
স্টাফ রিপোর্টার: দেশে হামের প্রকোপ অব্যাহত রয়েছে। স্বাস্থ্য অধিদপ্তরের সর্বশেষ তথ্য অনুযায়ী, গত ২৪ ঘন্টায় সারাদেশে হামে আক্রান্ত হয়ে ৬ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে ঢাকায় নিশ্চিত মৃত্যু ৬ জন।একই সময়ে নত ...
স্টাফ রিপোর্টার: গত ২৪ ঘণ্টায় দেশে নিশ্চিত ও সন্দেহজনক হামে মোট ৫ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে নিশ্চিত হাম রোগে মৃত্যুর সংখ্যা শূন্য এবং সন্দেহজনক হাম রোগে মৃত্যুর সংখ্যা ৫ জন।আজ শুক্রবার স্বাস্থ্য ...
স্টাফ রিপোর্টার: বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয় বিএমইউতে আজ বৃহস্পতিবার ২৩ জুলাই ২০২৬ইং তারিখে বি ব্লকের সামনে থেকে মানবদেহের দীর্ঘস্থায়ী অটোইমিউন রোগ বিশ্ব সজোগ্রেন দিবস ২০২৬ উপলক্ষ্যে একটি র্যাল ...
স্টাফ রিপোর্টার: স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশনস সেন্টার ও কন্ট্রোল রুমের তথ্য অনুযায়ী, ২২ জুলাই সকাল ৮টা থেকে ২৩ জুলাই সকাল ৮টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় দেশে হামে সন্দেহজনক ২ জনের মৃত্যু ...
সব মন্তব্য
No Comments