ডেস্ক রিপোর্ট: গৃহিণীদের জন্য ‘তারা হোমমেকার্স’ অ্যাকাউন্ট সেবা চালু করেছে ব্র্যাক ব্যাংক। দেশে প্রথমবারের মতো চালু হওয়া এই সেভিংস অ্যাকাউন্ট ডিজাইন করা হয়েছে গৃহিণীদের এক্সক্লুসিভ সব ব্যাংকিং সুযোগ-সুবিধা উপহার দিতে।
এই অ্যাকাউন্ট খুলতে কোনো আয়ের প্রমাণপত্রের প্রয়োজন নেই। অর্থাৎ, ফরমাল ওয়ার্কফোর্সের বাইরে থাকা যেসব নারীদের স্যালারি স্লিপ, নিয়োগপত্র বা অন্যান্য কাগজপত্র নেই, তাঁরা শুধুমাত্র একটি সেলফ-ডিক্লারেশনের মাধ্যমে সহজেই এই অ্যাকাউন্ট খুলতে পারবেন। এর ফলে দেশের গৃহিণীদের আনুষ্ঠানিক আর্থিক সেবার সাথে যুক্ত হওয়ার পথে দীর্ঘদিন ধরে চলে আসা বাধা দূর করতে সক্ষম হয়েছে ব্র্যাক ব্যাংক।
ফরমাল ব্যাংকিংব্যবস্থার বাইরে থাকা এসব গৃহিণীরা পারিবারিক আর্থিক ব্যবস্থাপনায় প্রতিদিন যে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন, এই উদ্যোগ তার-ই স্বীকৃতি। তাঁদের দৈনন্দিন প্রয়োজনের কথা বিবেচনা করে অ্যাকাউন্টটিতে রাখা হয়েছে একাধিক সুযোগ-সুবিধা। এখানে ডেবিট কার্ডে নেই কোনো ফি, গ্রোসারি কেনাকাটায় থাকছে ক্যাশব্যাক এবং যেকোনো ব্যালেন্সের থাকছে ইন্টারেস্ট আয়ের সুযোগ।
এই উদ্যোগের মাধ্যমে ব্র্যাক ব্যাংক নারীদের আর্থিক ক্ষমতায়নের পথ সুগম করেছে। অ্যাকাউন্টটি ব্র্যাক ব্যাংকের ডিজিটাল চ্যানেল ও দেশজুড়ে বিস্তৃত ব্রাঞ্চ নেটওয়ার্কের মাধ্যমে সহজেই খোলা যাবে।
নিম্ন থেকে মধ্যম আয়ের পরিবারের কথা বিবেচনা করে এই প্রোডাক্টটি ডিজাইন করা হয়েছে, যাতে অনেক বেশিসংখ্যক নারীদের কাছে ব্যাংকিং সেবা পৌঁছে দেওয়া যায়। অ্যাকাউন্ট খোলার যোগ্যতা হিসেবে নির্ধারণ করা হয়েছে মাসিক পারিবারিক আয় ২ লাখ টাকার কম, প্রারম্ভিক জমা অনূর্ধ্ব ৫ লাখ টাকা এবং ছয় মাসে মোট জমা ১২ লাখ টাকার বেশি হতে পারবে না।
ব্র্যাক ব্যাংকের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর অ্যান্ড হেড অব রিটেইল ব্যাংকিং মো. মাহীয়ুল ইসলাম এই উদ্যোগের বিষয়ে বলেন বলেন, “গৃহিণীদের জন্য এই এক্সক্লুসিভ সেভিংস অ্যাকাউন্ট চালু করতে পেরে আমরা বেশ আনন্দিত ও গর্বিত। আমরা বিশ্বাস করি, এই অ্যাকাউন্ট তাঁদের ব্যাংকিং প্রয়োজন পূরণ করার পাশাপাশি তাঁদের আকর্ষণীয় অনেক সুবিধা দেবে। এটি গৃহিণীদের অমূল্যায়িত শ্রমের স্বীকৃতি এবং অন্তর্ভুক্তিমূলক ব্যাংকিংয়ের যাত্রায় ব্র্যাক ব্যাংকের একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। এই অ্যাকাউন্ট সেবা চালুর মাধ্যমে ব্র্যাক ব্যাংক ‘তারা’ আর্থিক সেবা নিয়ে পৌঁছে যাচ্ছে সেসব নারীদের কাছে, যারা দীর্ঘদিন ধরে ব্যাংকিংব্যবস্থার বাইরে ছিলেন।”
এই অ্যাকাউন্ট চালুর আগে দেশব্যাপী ২,৫০০-এরও বেশি ফ্রন্টলাইন কর্মীদের নিয়ে ব্যাপক প্রশিক্ষণ কার্যক্রম পরিচালনা করেছে ব্যাংকটি। এতে কর্মীরা অ্যাকাউন্ট খোলার প্রক্রিয়া সম্পর্কে সুস্পষ্ট ধারণা পেয়েছেন এবং গ্রাহকদের সঠিকভাবে গাইড করতে প্রস্তুত আছেন, যা গ্রাহক অভিজ্ঞতাকে করবে সহজ ও উপভোগ্য।
ব্র্যাক ব্যাংকের উইমেন ব্যাংকিং সেগমেন্ট ‘তারা’-এর অধীনে চালু হওয়া এই অ্যাকাউন্ট উদ্ভাবন ও অন্তর্ভুক্তির পথে আরও একটি মাইলফলক। গৃহিণীদের জন্য এই সেভিংস অ্যাকাউন্ট সেবা চালুর মাধ্যমে সেই আর্থিক অন্তর্ভুক্তির দিগন্ত আরও প্রসারিত করলো ব্র্যাক ব্যাংক।
স্টাফ রিপোর্টার: নতুন করে এভিয়েশন বা হেলিকপ্টার ব্যবসায় যুক্ত হয়েছে দেশের শীর্ষস্থানীয় শিল্পগ্রুপ আকিজ গ্রুপ। কর্পোরেট, ব্যবসায়িক সফর, পর্যটন ও শিল্প খাত, ব্যক্তিগত যাত্রা এবং চিকিৎসা সেবার জন্য বাণি ...
স্টাফ রিপোর্টার: তেজাবী স্বর্ণ ও রৌপ্যের (পিওর গোল্ড ও সিলভার) মূল্য হ্রাস পাওয়ায় দেশের বাজারে স্বর্ণ ও রৌপ্যের দাম কমানোর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ জুয়েলার্স এসোসিয়েশন (বাজুস)। এ উপলক্ষে আজ ২৪ ...
স্টাফ রিপোর্টার: দেশের গৃহঋণ প্রদানকারী স্পেশালিষ্ট আর্থিক প্রতিষ্ঠান ডিবিএইচ ফাইন্যান্স পিএলসি সম্প্রতি যশোর শহরে তাদের নতুন শাখার আনুষ্ঠানিক উদ্বোধন করেছে। প্রতিষ্ঠানটির ১৮তম শাখাটি যশোর শহরের প্রা ...
স্টাফ রির্পোটার: আগামী ২৫ জুলাই অনুষ্ঠিতব্য অ্যাসোসিয়েশন অব ট্রাভেল এজেন্টস অব বাংলাদেশের (আটাব) নির্বাচন নিয়ে দেখা দিয়েছে চরম অনিশ্চয়তা। অ্যাসোসিয়েশন অব ট্রাভেল এজেন্টস অব বাংলাদেশের (আটাব) ২০২৬-২৮ ম ...
সব মন্তব্য
No Comments