উজিরপুর প্রতিনিধিঃ বরিশালের উজিরপুর উপজেলার বামরাইল ইউনিয়নের মোড়াকাঠি গ্রামের প্রবাসী এক গৃহবধূর সাথে গৌরনদী উপজেলা উত্তর পালুরদী গ্রামের সাদ্দাম হোসেনের পরকীয়ার অভিযোগ দিয়ে মধ্যযুগীয় কায়দায় বৈদ্যুতিক খুঁটির সাথে বেধেঁ পাশবিক নির্যাতনের অভিযোগ উঠেছে। ঘটানাটি ঘটেছে মঙ্গলবার সকালে। বিষয়টি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়ার পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ওই গৃহবধূ আর ওই যুবককে উদ্ধার করে থানায় নিয়ে আসে। পুলিশ নির্যাতনের স্বীকার সাদ্দাম হোসেন(২৫) এবং ওই গৃহবধূকে আসামী করে অনৈতিক কার্যকালাপের অভিযোগে পুলিশের এস আই জতিনময় বাদী হয়ে মামলা দায়ের করে। অপরদিকে মধ্যযুগীয় কায়দায় নির্যাতনের ঘটানায় পুলিশ থানায় কোন মামলা নেয়নি বলে অভিযোগ করেছেন অভিযুক্ত যুবক সাদ্দাম হোসেনের পিতা আকবর তালুকদার।
স্থানীয় সূত্রে জানা যায়, ঈদের ১ম দিন প্রবাসী স্ত্রী বাসায় দাওয়াত দিলে মঙ্গলবার সকালে ওই বাসায় মোটরসাইকেল যোগে আসেন গৌরনদী উপজেলার উত্তর পালুরদী গ্রামের আকবর তালুকদারের ছেলে সাদ্দাম হোসেন(২৫)। এসময় স্থানীয় টুলু সরদার, খলিল ফরাজী, সোহেল ফরাজী, ভাষাই ফরাজীসহ আরো ১৫/২০ জন নারী-পুরুষ মিলে ওই গৃহবধূ আর সাদ্দামকে রশি দিয়ে বাড়ীর উঠানের বৈদ্যুতিক খুঁটির সাথে তাদেরকে বেঁধে রেখে বেধড়ক মারধর করে। এসময় মুঠফোনে ভিডিও করে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছেড়ে দিলে ভিডিওটি ভাইরাল হয়ে যায়। এসময় স্থানীয় সংবাদকর্মীরা পুলিশকে অবহিত করলে পুলিশ ঘটনাস্থল থেকে তাদের কে উদ্ধার করে থানায় নিয়ে আসে।
অভিযুক্ত সাদ্দাম হোসেনের পিতা আকবর তালুকদার বলেন, টুলু সরদার নামে একজন আমাকে ফোন করে ২ লক্ষটাকা চাঁদা দাবী করে।তখন আমি টাকা দিতে অস্বীকার করলে তারা আমার ছেলের ওপর পাশবিক নির্যাতন করে এবং মোটরসাইকেলটি গুম করে দেয়। এছাড়া পুলিশ আমাদের মামলা না নিয়ে উল্টো তারা বাদী হয়ে অনৈতিক কার্যকালাপের অভিযোগ এনে মামলা দায়ের করে সাদ্দাম আর ওই গৃহবধূকে জেল হাজাতে প্রেরন করে।
উজিরপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুস সালাম জানান, পুলিশ অনৈতিক কার্যকালাপের অভিযোগে দুইজনকে জনতার হাত থেকে উদ্ধার করে থানায় নিয়ে এসে একটি মামলা দায়ের করেছে। এ ঘটনায় অভিযুক্তদের গ্রেফতার করে জেল হাজতে প্রেরন করা হয়েছে। নির্যাতনের ঘটনায় মামলা না নেওয়ার বিষয়টি অস্বীকার করে বলেন, কেউ যদি নির্যাতনের স্বীকার হয়ে থাকে তাহলে তাদের পরিবার মামলা দিলে আমরা বিষয়টি দেখবো। কিন্তু কেউ কোন অভিযোগ দেয়নি।
কুমিল্লা অফিস: কুমিল্লার নাঙ্গলকোটে একই সময়ে দুটি ট্রেন দুর্ঘটনার কারণে ঢাকা-চট্টগ্রাম রেলপথে ট্রেন চলাচল বন্ধ হয়ে গেছে। বুধবার সন্ধ্যা ৭টার দিকে উপজেলার হাসানপুর ও গুণবতী এলাকায় ‘সোনার বাংলা এক্সপ্রে ...
নড়াইল প্রতিনিধি: গতকাল রাজধানীর ধানমন্ডি ৩২ নম্বরে পেশাগত দায়িত্ব পালনকালে জামায়াত নেতাকর্মীদের দ্বারা সাংবাদিকদের ওপর হামলা ও নির্যাতনের ঘটনার তীব্র প্রতিবাদ এবং দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে ...
পিরোজপুর অফিস: পিরোজপুরকে অর্থনৈতিক অঞ্চল হিসেবে গড়ে তোলার উদ্যোগ নেওয়ায় প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন জেলা পরিষদের প্রশাসক ও বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য অধ্যক্ষ আলমগীর হোসেন ...
পাভেল ইসলাম মিমুল রাজশাহী ব্যুরো: রাজশাহীর বোয়ালিয়া বড়কুঠি ভূমি অফিসের সপুরা আদায় কেন্দ্রে হোল্ডিং খোলা হবে নাকি বন্ধ থাকবে—তা যেন নির্ভর করে সংশ্লিষ্ট তহশিলদার (ভূমি উপ-সহকারী কর্মকর্তা) সাইফুল ইসলাম ...
সব মন্তব্য
No Comments